সাধারণ জ্ঞান : উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব এবং উদ্ভিদে সার ব্যবহার

Article Stats 📡 Page Views
Reading Effort
505 words | 3 mins to read
Total View
378
Last Updated
13-Nov-2021 | 08:29 AM
Today View
0
উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব এবং উদ্ভিদে সার ব্যবহার

জৈব সার কাকে বলে? — গাছপালা, পশুপাখির রেচন পদার্থ এবং দেহাংশ হতে সার তৈরি করা হয়, তাকে জৈব সার বলে।

স্বর্ণা জৈব সারের আবিষ্কারক কে? — ড. সৈয়দ আবদুল খালেক। 

জৈব সার স্বর্ণা এর বৈজ্ঞানিক নাম কী? — ফাইটা হরমোন ইনডিউসার।

সাধারন জৈব সার কী? — যে জৈব সারে অনেকগুলো খাদ্য উপাদান সাধারনভাবে থাকে তাকে সাধারন জৈব সার বলে।

নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কী? — যে জৈব সারে নাইট্রোজেনের পরিমান বেশি থাকে।

ইউরিয়া কোন ধরনের সার? — রাসায়নিক সার।

ইউরিয়া সংশ্লেষণ পদ্ধতি কে আবিষ্কার করেন? — ফ্রেডডিক ভোলার। (১৮২৮ সালে)

নাইট্রোজেনের উৎস হিসেবে যেটি ব্যাপক হারে সারে ব্যবহার করা হয় — ইউরিয়া।

টি.এস.পি এর রাসায়নিক নাম কী? — মনো ক্যালসিয়াম ফসফেট। 

সাধারন সুপার ফসফেটের তুলনায় এর ভেতর কতগুন বেশি মনো ক্যালসিয়াম ফসফেট থাকে? — ৩ গুণ বেশি।

টি.এস.পি অপর কি নামে পরিচিত? — ট্রিপল সুপার ফসফেট।

উদ্ভিদের বৃদ্ধির জন্য অপরিহার্য উপাদান কোনটি? — নাইট্রোজেন (N)।

ফসলের মূল বৃদ্ধিতে কোন উপাদান অধিক কার্যকর ভূমিকা রাখে? — ফরফরাস (P)।

ফল ও ফুল ধারণে বিশেষ ভূমিকা রাখে — পটাসিয়াম (K)।

জীবাণু সার কী? — রাইজোবিয়াম, এ্যাজোসপিরিলাম, শ্যাওলা, নীল–সবুজ শ্যাওলা ইত্যাদি। 

নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি? — সরিষার খৈল।

Acid (অম্লীয়) মাটি কেমন? — অনুর্বর।

কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয়? — মাটির অম্লতা হ্রাসের জন্য। 

ইউরিয়া সার হতে উদ্ভিদ কোন খাদ্য উপাদানটি লাভ করে? — নাইট্রোজেন।

নাইট্রোজেন গ্যাস কোন সার হতে প্রস্তুত করা হয়? — ইউরিয়া।

ইউরিয়া সারে কতভাগ নাইট্রোজেন থাকে? — ৪৬%

ইউরিয়া সারের কাজ — উদ্ভিদের বৃদ্ধি এবং গাছকে সতেজ ও সবুজ রাখা।

ইউরিয়া মিশ্রিত খড় খাওয়া গরু মোটা তাজা হয় কেন? — ইউরিয়া মিশ্রিত খড়ে আমিষ উৎপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত পরিমাণে থাকে।

কোন মৌল গাছে সরবরাহের জন্য মাটিতে 'মিউরেট অব পটাশ' দেওয়া হয়? — পটাসিয়াম।

ঘাস জাতীয় উদ্ভিদ হলো — ধান, গম, যব, ছন, ইক্ষু, বাঁশ ইত্যাদি। 

ঘাস জাতীয় উদ্ভিদের ভেতর সবচেয়ে বড় কোনটি? — বাঁশ।

পৃথিবীর দ্রুততম বৃদ্ধিসম্পন্ন গাছ বলা হয় কোনটিকে? — বাঁশকে।

উদ্ভিদ হতে যে তেল পাওয়া যায় তাকে বলে — উদ্ভিজ্জ তেল।

তৈল উৎপাদনকারী উদ্ভিদ কোনগুলো — সরিষা, সয়াবিন, তিল, বাদাম, তিসি, সূর্যমুখী, নারিকেল ইত্যাদি। 

ভেষজ উৎপাদনকারী উদ্ভিদ বলা হয় কোনগুলোকে? — অর্জুন, নিম, মুক্তাঝুড়ি, বাসক, বেল, রসুন, ছাতিম, কালোমেঘ, থানকুনি, অশ্বগন্ধা, নয়নতারা, আদা ইত্যাদি। 

তন্তু উৎপাদনকারী উদ্ভিদ বলা হয় কোনগুলোকে? — তুলা, পাট, মেস্তাপাট, বেত ইত্যাদি। 

বস্ত্র শিল্পের প্রধান উপাদান কোনটি? — তুলা।

'সূর্যের কন্যা' বলা হয় কোন গাছকে? — তুলা গাছকে।

বনসাই (Bonsai) শব্দের উৎপত্তি কোথা হতে? — প্রাচীন চীনা শব্দ 'পেনজাই' থেকে।

বনসাই কোন জাতীয় শব্দ? — জাপানি শব্দ। 

বনসাই শব্দের অর্থ কী? — ট্রের মধ্যে ফলানো।

বনসাই কাকে বলে? — শক্ত কাণ্ড বিশিষ্ট গাছকে নান্দনিকভাবে খর্বাকৃতি করার শিল্পকে বনসাই বলে।

বনসাই করা যায় এমন কিছু উদ্ভিদের নাম বলো। — বট, বকুল, বেলী, কামিনী ইত্যাদি। 

দ্রুততম বৃদ্ধি সম্পন্ন কাঠের গাছ কোনটি? — ইউক্যালিপটাস।

কোন গাছটিকে অগ্নি সৃষ্টিকারী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? — ইউক্যালিপটাসকে।

অর্কিড কি ধরনের উদ্ভিদ? — মৃতজীবী, পরাশ্রয়ী, মিথোজীবী। 

জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ — এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে।

কচুরিপানা পানিতে ভাসে — কাণ্ড ফাঁপা বলে।

কচুরিপানা কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে? — ব্রাজিল থেকে।

জলজ উদ্ভিদ বলা হয় — হিজল, করচ, ডুমুর ইত্যাদি কে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা