ব্যাকরণ : করণ কারক

Article Stats 📡 Page Views
Reading Effort
186 words | 2 mins to read
Total View
2.1K
Last Updated
13-Nov-2021 | 02:49 PM
Today View
0
করণ কারক

'করণ' শব্দটির অর্থ কি?
'করণ' শব্দটির অর্থ — যন্ত্র, সহায়ক বা উপায়।

করণ কারক কাকে বলে?
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়কেই করণ কারক বলা হয়।

করণ কারক চেনার উপায় কি?

করণ কারক চেনার উপায় : বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। যেমন—
নীরা কলম দিয়ে লেখে।
(উপকরণ — কলম)

'জগতে কীর্তিমান হয় সাধনায়
(উপায় — সাধনা)

সমধাতুজ করণ কারক কাকে বলে?

কোনো বাক্যে করণ কারক ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজ করণ কারক বলে।যেমন: মনের *জ্বালায় জ্বলছে।

করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার

(ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তি : ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া)

(খ) তৃতীয়া বা দ্বারা বিভক্তি : লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
দিয়া বিভক্তি : মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।

(গ) সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি : ফুলে ফুলে ঘর ভরেছে।
তে বিভক্তি : 'এত শঠতা, এত যে ব্যথা,
তবু যেন তা মধুতে মাখা।' — নজরুল
লোকাটা জাতিতে বৈষ্ণব।
য় বিভক্তি : চেস্টায় সব হয়।
সুতায় কাপড় হয় না।
 
Related Links

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা