ব্যাকরণ : অপাদান কারক
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 127 words | 1 min to read |
Total View 4.1K |
|
Last Updated 13-Nov-2021 | 02:48 PM |
Today View 0 |
অপাদান কারক
অপাদান কারক কাকে বলে?
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন:বিচ্যুত :
গাছ থেকে পাতা পড়ে।
মেঘ থেকে বৃষ্টি পড়ে।
গৃহীত :
সুপ্তি থেকে মুক্তো মেলে।
দুধ থেকে দই হয়।
জাত :
জমি থেকে ফসল পাই।
খেজুর রসে গুড় হয়।
বিরত :
পাপে বিরত হও।
দূরীভূত :
দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
রক্ষিত :
বিপদ থেকে বাঁচাও।
আরম্ভ :
সোমবার থেকে পরীক্ষা শুরু।
ভীত :
বাঘকে ভয় পায় না কে?
Leave a Comment (Text or Voice)
Comments (0)