সাধারণ জ্ঞান : জীনতত্ত্ব

Article Stats 📡 Page Views
Reading Effort
397 words | 3 mins to read
Total View
894
Last Updated
13-Nov-2021 | 02:44 PM
Today View
0
জীনতত্ত্ব

প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় আলোচনা বিদ্যাকে বল? — জেনেটিক্স।

মাতা–পিতা হতে তাদের বৈশিষ্ট্যগুলো সন্তান–সন্তুতিতে আসার প্রক্রিয়াকে কী বলে? — হেরিডিটি (বংশগতি)।

জেনেটিক্স বা বংশগতির জনক কে? — গ্রেগর জোহান মেন্ডেল।

বংশগতির দুটি সূত্র দিয়েছেন কে? — মেন্ডেল।

গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশের লোক? — অস্ট্রিয়া।

মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? — ৩ঃ১

মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত? — ৯ঃ৩ঃ৩ঃ১

মেন্ডেলের প্রথম সূত্রের অন্যনাম কী? — পৃথকীকরণ সূত্র (Law of Separation)

মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অন্যনাম কী? — স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র (Independent Assortment)

জীবের বাহ্যিক লক্ষণকে কি বলে? — ফিনোটাইপ।

জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জীনযুগলের গঠনকে কি বলে? — জিনোটাইপ।

ক্রোমোজোমকী? — নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত যে সব তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চায়িত হয়, তাকে ক্রোমোসোম বলে।

ক্রোমোসোম কে আবিষ্কার করেন? — স্টাসবর্গার (১৮৭৫ সালে)।

ক্রোমোজোম নামটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? — বিজ্ঞানী ওয়ালডেয়ার (১৮৮৮ সালে)।

ক্রোমোজোম কত প্রকার ও কী কী? — ২ প্রকার। যথা : অটোজোম এবং সেক্স ক্রোমোজোম।

জীবের বংশগতির বাহক কে? — ক্রোমোজোম।

মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? — ২৩ জোড়া।

মানুষের দেহকোষে যে একই ধরনের ২২ জোড়া ক্রোমোজোম আছে, তাদের কি বলে? — অটোসোম।

মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা কত? — এক জোড়া।

সন্তান কন্যা বা পুত্র হওয়ার জন্য দায়ী কে? — বাবা।

ধান গাছের ক্রোমোজোমের সংখ্যা কত? — ২৪ টি

কৃত্রিম জীন আবিষ্কার করেন? — এইচ জে খোরানা।

মানবদেহে জীনের সংখ্যা কত? — ৪০০০০

জীনের রাসায়নিক গঠন উপাদান কে কি বলে? — DNA

DNA এর পূর্নরূপ কী? — Deoxyribonucleic acid.

DNA অণুর ডাবল হেলিক্স মডেলের আবিষ্কার / জনক কে? — ওয়াটসন ও ক্রিক।

DNA অণুর সঠিক মডেল তৈরি করে কারা নোবেল পুরস্কার লাভ করেন? — ওয়াটান, ক্রিক এবং উইলকিনস।

নাইট্রোজেন বেস মূলত কত ধরনের? — ২ ধরনের। যথা : পিউরিন এবং পাইরিমিডিন বেস।

নাইট্রোজেন বেস আলোচনা কর। — পিউরিন — (অ্যাডিনিন, গুয়ানিন) ; পাইরিমিডিন — (সাইটোসিন, থাইমিন, ইউরাসিল)।

RNA পূর্নরূপ কী? — Ribonucleic acid.

ডাউন সিনড্রোম কী? — ক্রুটিযুক্ত মানব শিশু যার শরীরের প্রতিটা কোষে ২১ নং ক্রোমোজোমের সাথে একটি অতিরিক্ত ক্রোমোজোম সন্নিবেশিত থাকে।

বিশ্ব ডাউন সিনড্রোম দিবস কবে? — একুশে মার্চ।

জেনেটিক ইনফরমেশনের মূল একক কী? — ট্রিপলেট।

টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কী? — উদ্ভিদ অঙ্গ হতে চারা উৎপাদন।

PCR এর পূর্নরূপ কী? — পলিমার চেইন রিঅ্যাকশন।

কোন জীব থেকে অযৌন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে কি বলে? — ক্লোন।

ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতিতে জন্ম দেন? — ভেড়া।

বিশ্বের প্রথম ক্লোন বানর শাবকের নাম কি? — টেট্রা।

মানুষের উৎপত্তি দৈহিক এবং সাংস্কৃতিক বিকাশ সম্পর্কিত বিজ্ঞান কে কি বলে? — এনথ্রোপোলজি।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা