সাধারণ জ্ঞান : আবদুল কাদির

Article Stats 💤 Page Views
Reading Effort
308 words | 2 mins to read
Total View
217
Last Updated
13-Nov-2021 | 02:43 PM
Today View
0
আবদুল কাদির

আবদুল কাদিরের জন্ম কবে? – ১ লা জুন, ১৯০৬ সালে।

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? – আড়াই সিধা গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া।

তাঁর প্রকৃত পরিচয় কী? – কবি, প্রাবন্ধিক, গবেষক, ছান্দসিক ও সম্পাদক।

তাঁর শিক্ষাগত যোগ্যতা লেখ। – তিনি অন্নদা মডেল হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বি.এ অধ্যয়ন করেন।

তিনি প্রথম কোন পত্রিকার সম্পাদনা করেন? – কলকাতার সওগাত পত্রিকার সম্পাদনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়।

পরিণয়সূত্রে তিনি কার সঙ্গে আবদ্ধ হয়েছিলেন? – কমরেড নেতা মুজাফফর আহমেদের কন্যা আফিয়া খাতুনের সাথে।

কাজী নজরুল ইসলামের কোন পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন? – দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক হিসেবে।

তিনি আরো কোনসব পত্রিকায় কাজ করতেন? – সাপ্তাহিক মোহাম্মদী ও অর্ধসাপ্তাহিক পয়গাম পত্রিকায়।

১৯২৬ সালে ঢাকায় 'মুসলিম সাহিত্য সমাজ' এর 'বুদ্ধির মুক্তি' আন্দোলনে তাঁর ভূমিকা কী ছিল? – প্রধান উদ্যোক্তাদের একজন ছিলেন তিনি।

মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রকাশিত পত্রিকা 'শিখা' তে তিনি কী করতেন? – প্রকাশনা ও লেখকের কাজ।

তাঁর প্রকাশিত গ্রন্থ কী কী? – কবিতা : দিলরুবা (১৯৩৩); উত্তর বসন্ত (১৯৬৭); প্রবন্ধ : কবি নজরুল (১৯৭০); কাজী আবদুল ওদুদ (১৯৭৬); লোকায়েত সাহিত্য ইত্যাদি।

তাঁর মৃত্যু পরবর্তী সময় বাংলা একাডেমি তাঁর কোন গ্রন্থটি প্রকাশ করেন? – লোকায়ত সাহিত্য।

মৌলিক রচনাগুলো ছাড়া তিনি আর কী কী সম্পাদনা করেন? – কাব্য মালঞ্চ; মুসলিম সাহিত্যের সেরা গল্প; নজরুল রচনাবলি (১ম খন্ড হতে ৫ম খন্ড); রোকেয়া রচনাবলি; সিরাজি রচনাবলি; লুতফর রহমান রচনাবলি; ইয়াকুব আলী চৌধুরী রচনাবলি; কাব্যবীথি ইত্যাদি।

তাঁর সকল সম্পাদনা কাজের ভেতর সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে কোনটি? – নজরুল রচনাবলি।

সাহিত্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি কী কী পুরস্কার লাভ করেন? – বাংলা একাডেমি পুরস্কার; একুশে পদক; নাসির উদ্দিন স্বর্ণপদক; কুমিল্লা ফাউন্ডেশন পদক ইত্যাদি।

তাঁর কোন গ্রন্থটিতে বাংলা ছন্দের সামগ্রিক রূপটি বিশ্লেষণ করার প্রয়াস আছে? – ছন্দ –সমীক্ষণ।

তাঁর কাব্য প্রয়াসে কী লক্ষ্য করা যায়? – মোহিতলালের ধ্রুপদী সংগঠন ও নজরুলের উদাত্ত আবেগের চমৎকার সমন্বয় সহজে খুঁজে পাওয়া যায়।

তিনি কবে কোথায় মৃত্যুবরণ করেন? – ১৯ ডিসেম্বর, ১৯৮৪ সালে রাজধানী ঢাকায়।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা