জরিমানা মওকুফ চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত

Article Stats 📡 Page Views
Reading Effort
253 words | 2 mins to read
Total View
93.7K
Last Updated
06-Nov-2021 | 09:24 AM
Today View
0
জরিমানা মওকুফ চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ।

অথবা, বিলম্বে বেতন প্রদানে জরিমানা মওকুফের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকার নিকট একটি আবেদনপত্র লেখ।


০৭ ফেব্রুয়ারি, ২০২১

বরাবর,
প্রধান শিক্ষক
পুলিশ লাইন স্কুল ও কলেজ
রংপুর

বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির খ-শাখার ছাত্র। গত জানুয়ারি মাসের ২ তারিখে আমাদের পাড়ার মাঠে ফুটবল খেলতে গিয়ে আমার পা ভেঙে যায়, ফলে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। এমতাবস্থায় স্কুলে যে জরিমানা হয়েছে তার টাকার পরিমাণও কম নয়। আমার পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে এ অর্থ পরিশোধ করা সম্ভব নয়। কেননা, আমার পায়ের চিকিৎসা করতে গিয়ে পরিবারের অনেক টাকা ব্যয় হয়ে গেছে। এতদসঙ্গে ডাক্তারের সার্টিফিকেট সংযুক্ত করলাম। 

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার আর্থিক সমস্যার কথা বিবেচনা করে জরিমানা মওকুফ করে বাধিত করবেন। 

বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
মো, ইয়াকুব আলী
নবম শেণি, রোল নং-৩২, শাখা-খ


একই দরখাস্ত আবার সংগ্রহ করে দেওয়া হলো


তারিখ : ১৫ মার্চ, ২০২২

বরাবর
প্রধান শিক্ষক,
মনিপুর হাই স্কুল,
মিরপুর, ঢাকা।

বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন।

মহাত্মন,
বিনীত নিবেদন এই যে, আমার পিতা একজন অল্প পুঁজির ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি গত ০১-০৩-২০২২ তারিখ থেকে ১০-০৩-২০২২ তারিখ পর্যন্ত যশোর ছিলেন। তাই যথাসময়ে আমি ফেব্রুয়ারি ২০২২ এর বেতন পরিশোধ করতে পারি নি। গতকাল তিনি বাড়ি ফিরেছেন বিধায় আজ আমি উল্লেখিত মাসের বেতন পরিশোধ করতে চাই।

অতএব, মহোদয় সমীপে আরজ যথাসময়ে বেতন দিতে না পারার জন্য জরিমানা মওকুফ করে আমাকে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের অনুমতি দানে মর্জি হয়।

বিনীত নিবেদক,
মো: সানোয়ার হোসেন
১০ম শ্রেণি, ক্রমিক নম্বর: ৪।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (6)

Guest 20-May-2025 | 10:22:59 AM

First one was better and easy

Guest 06-Apr-2025 | 03:09:57 AM

Its good but i also like that but iam

Guest 17-Jan-2025 | 05:20:52 AM

Thanks 😊

Guest 12-Jul-2023 | 02:03:55 PM

I like this site very muc.... Its very helpful for student

JUNAYED 19-May-2023 | 01:57:58 PM

This site is very helpful for students and it helped me a lot

Guest 06-Jun-2022 | 05:39:34 AM

This site is very good site. It is very nice site