অনুচ্ছেদ : ভৌগোলিক নির্দেশক পণ্য : ইলিশ

Article Stats 📡 Page Views
Reading Effort
173 words | 1 min to read
Total View
335
Last Updated
10-May-2021 | 06:42 AM
Today View
0

ভৌগোলিক নির্দেশক পণ্য : ইলিশ


ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৬৫% বাংলাদেশে উৎপাদিত হয়। ভারতে ১৫% মায়ানমারে ১০% এবং বাকি অংশ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং আরব উপসাগরের আশেপাশে উৎপাদন হয়। তাই বাংলাদেশ সরকার ইলিশকে বাংলাদেশের একক পণ্য জিআই হিসেবে গেজেট জারি করে। ভৌগোলিক নিদর্শন অ্যাক্ট ২০১৩ অনুযায়ী যদি কেউ প্রত্যায়িত জিআই পণ্য নিজের দাবি করতে চায় বা সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তবে তাকে গেজেটে প্রকাশের ২ মাসের মধ্যে অভিযোগ করতে হবে। এই নিয়ম অনুযায়ী কেউ অভিযোগ করেনি বলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্যে পরিণত হয়েছে। সরকারের নেয়া পদক্ষেপ এবং জনসচেতনতা বৃদ্ধির ফলে বাংলাদেশের ইলিশ বিশ্বে একক আধিপত্য করছে। এক্ষেত্রে ইলিশের প্রজনন মাস অক্টোবর থেকে নভেম্বরে ইলিশ ধরা নিষিদ্ধ। তাছাড়া জাটকা ধরা নিষিদ্ধকরণ, কারেন্ট জাল নিষিদ্ধকরণ ইলিশ উৎপাদন বৃদ্ধি করছে। বর্তমানে পাশ্ববর্তী দেশ ভারত ও মায়ানমার বাংলাদেশের কৌশল অনুসরণ করছে যা আমাদের জন্য সম্মানজনক। একটা সময় সুস্বাদু মাছ ইলিশের দেখা পাওয়া যেত না। এখন বাংলাদেশের বাজারগুলোতে রুপালি ইলিশের সরবরাহ পাওয়া যায়। বাংলাদেশি রুপালি ইলিশের মতো স্বাদ বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। তাই ইলিশের একক অহংকার শুধু বাংলাদেশের।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা