সাধারণ জ্ঞান : ইসরাইল, ইরাক, ইরান, থাইল্যান্ড

Article Stats 📡 Page Views
Reading Effort
633 words | 4 mins to read
Total View
566
Last Updated
09-May-2021 | 01:03 PM
Today View
0

ইসরাইল

আরব বিশ্বে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয় কবে? – ১৯৪৮ সালের ১৫ মে।

কোথায়, কার নেতৃত্বে প্যালেস্টাইনে ইসরাইলের জন্ম হয়? – তেল আবিবের যাদুঘরে ডেভিড বেনগুরিনের নেতৃত্বে প্যালেস্টাইনে ইসরাইলের জন্ম হয়।

ইসরাইল কবে পূর্ব জেরুজালেমকে রাজধানী বলে ঘোষণা করে? – ১৯৮০ সালে।

‘মোশাদ’ কী? – ইসরাইলের গোয়েন্দা সংস্থা।

‘আমান’ কী? – ইসরাইলের সেনা গোয়েন্দা সংস্থা।

ইহুদি রাষ্ট্র পত্তনের মূল ভিত্তি হিসেবে ধরা হয় কোন ঘোষণাকে? – ২ নভেম্বর ১৯১৭ সালের বেলফোর ঘোষণা।

ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে? – থিউডোর হার্জগ।

ইহুদিবাদীদের চক্রান্তে ফিলিস্তিনিরা কবে মাতৃভূমি হারায়? – ১৯৪৮ সালে।

ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? – মিশর (২৮ মার্চ ১৯৪৯)।

কোন মিশরীয় প্রেসিডেন্ট প্রথম ইসরাইল সফর করেন? – আনোয়ার সাদত।

ইশিয়ার তথা আরব বিশ্বের একমাত্র ইহুদী বসতি রাষ্ট্র কোনটি? – ইসরাইল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক ফিলিস্তিন সম্পর্কে গৃহীত ২৪২নং প্রস্তাবের অর্থ কী? – ইসরাইলের অস্তিত্বকে স্বীকার করে নেয়া।

ইসরাইলের অতি প্রাচীন ভাষা কী? – হিব্রু।

আরব বিশ্বের কোন দুটি দেশের সাথে ইসরাইলের শান্তি চুক্তি রয়েছে? – মিশর ও জর্ডান।

ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? – যুক্তরাষ্ট্র [১৪ মে ১৯৪৮]।

ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি? – মিশর (১৯৭৯ সালে)।

ক্যাম্পডেভিড চুক্তির উদ্যোক্তা ছিলেন কোন মার্কিন প্রেসিডেন্ট? – জিমি কার্টার।

‘ক্যাম্পডেভিড’ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে।

‘ক্যাম্পডেভিড’ চুক্তি স্বাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে? – মিশর ও ইসরাইল।

‘ক্যাম্পডেভিড’ স্থানটি কোথায় অবস্থিত? – যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে।

ইরাক

ইরাকে মোট প্রদেশ কতটি? – ১৮টি।

ইরাকের পূর্ব নাম কী? – মেসোপটেমিয়া।

ইরাক ইরান যুদ্ধ হয় কত সালে? – ১৯৮০ – ১৯৮৮ পর্যন্ত।

ইরান-ইরাক যুদ্ধের প্রধান কারণ কী? – শাত-ইল-আরব জলাধারকে কেন্দ্র করে।

ইরান-ই রাফ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? – ২০ সেপ্টেম্বর ১৯৮৮।

ইরাক-ইরান যুদ্ধ বিরতিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী? – UNIMOG.

ইরাক কুয়েত দখল করে নিয়েছিল কবে? – ২ আগস্ট ১৯৯০।

উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত ‘স্কার্ড’ ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? – ইরাক।

উপসাগরীয় যুদ্ধে বহুল আলোচিত বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ কোন দেশের? – যুক্তরাষ্ট্র।

‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ কী? – ১৯ জানুয়ারি ১৯৯১ সালে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে পরিচালিত হামলা।

‘অপারেশন ডেজার্ট ফক্স’ কী? – ১৭ ডিসেম্বর ১৯৯৮ ইরাকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযান হচ্ছে অপারেশন ডেজার্ট ফক্স।

আরব দেশগুলো পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে কত সালে? – ১৯৭৩ সালে।

ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে কোন দ্বীপ নিয়ে? – আবু মুসা।

ইরাকের বহুল আলোচিত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন (প্রাক্তন) কত সালে প্রেসিডেন্ট পদে আসীন হয়েছিলেন? – ১৯৭৯ সালে।

ঐতিহাসিক কারবালা কোথায় অবস্থিত? – ইরাকে।

‘উম কসর’ কী? – ইরাকের একমাত্র সমুদ্রবন্দর।

মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল – ১৯৫৬ সালে।

২০ মার্চ ২০০৩ ইরাকের উপর ঈঙ্গ-মার্কিন বাহিনী আক্রমণ চালায় তার নাম কী? – অপারেশন শক এন্ড অপারেশন ডেজার্ট ই এন্ড সি।

সাদ্দাম হোসেনকে ইরাকের কোন শহর থেকে মার্কিন বাহিনী গ্রেফতার করে? – তিকরিত শহরের দক্ষিণে আদ-দাউদ নামক স্থানের খামার বাড়িতে।

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে কবে ফাঁসি দেয়া হয়? – ১ জানুয়ারি ২০০৭।

মার্কিন কোয়ালিশন বাহিনী আবু গারিব কারাগারে ইরাক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে কবে? – ১ সেপ্টেম্বর ২০০৬ সালে।

ইরাক যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশন সমাপ্ত বা সর্বশেষ মার্কিন সেনা দল ইরাক ছাড়ে কবে? – ১৮ ডিসেম্বর ২০১১ সালে।

ইরাকের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? – মোহাম্মদ নাজিব অর-রুবাট (১৯৫৬-৬৮)।

ইরান

ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাকে সমর্থন করেন? – জার্মানিকে।

আরবলীগের সদস্য নয় কোনটি? – ইরান।

কবে পারস্য সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে? – ৫০০ খ্রিস্ট পূর্বাব্দে।

ইরানের সরকারি বার্তা সংস্থার নাম কী? – ইরনা।

ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে কোন দ্বীপ নিয়ে? – আবু মুসা।

ইরানের পূর্বনাম কী? – পারস্য।

ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোনটি? – বুশাহর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট।

‘গার্ডিয়ান কাউন্সিল’ কোন দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান? – ইরান (সদস্য ১২ জন)।

ইরানের সুপ্রিম লিডার

গ্র্যান্ড আয়াতুল্লাহ রুহাল্লাহ খোমেনি (সময়কাল : ৩ ডিসেম্বর ১৯৭৯ – ৩ জুন ১৯৮৯)

গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী খামেনি (সময়কাল : ৪ জুন ১৯৮৯ – বর্তমান)

থাইল্যান্ড

দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র কোন দেশ কখনো অন্য দেশের শাসনাধীনে ছিল না? – থাইল্যান্ড।

থাইল্যান্ড শব্দের অর্থ কী? – মুক্ত ভূমি।

বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় রাজ্য শাসন করার কৃতিত্ব কোন দেশের রাজার? – থাইল্যান্ড।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা