সাধারণ জ্ঞান : ক্রিকেট

Article Stats 📡 Page Views
Reading Effort
669 words | 4 mins to read
Total View
14.9K
Last Updated
09-May-2021 | 01:01 PM
Today View
0

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিবি) কবে গঠিত হয়? – ১৯৭৩ সালে।

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল কন্ট্রোল বোর্ড (বিসিসিবি) এর বর্তমান নাম কী? – বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা কবে থেকে শুরু হয়? – ১৯৭৪-৭৫ সাল থেকে।

প্রথম জাতীয় ক্রিকেট লীগ কবে অনুষ্ঠিত হয়? – ১৯৯৯-২০০০ সালে।

প্রথম জাতীয় ক্রিকেটে মোট কয়টি দল অংশ নেয়? – ৬টি। (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশাল।)

দ্বিতীয় এ সি সি ট্রফিতে বাংলাদেশ কোন দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়? – মালয়েশিয়া। (আমিনুল ইসলাম বুলবুল ম্যান অব দি ম্যাচ)

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশ প্রথম কবে কোন দেশকে হারিয়ে জয়লাভ করে? – ১৬ মে ১৯৯৮ কেনিয়াকে।

বাংলাদেশ প্রথম টেস্ট জয় লাভ করে কোন দলের বিরুদ্বে? – জিম্বাবুয়ে। (প্রথম টেস্টম্যাচ জয়ী অধিনায়ক – হাবিবুল বাশার।)

বাংলাদেশের পক্ষে এককভাবে টেস্ট ম্যাচ সবচেয়ে বেশি রান করেন – হাবিবুল বাসার।

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের কততম সদস্য দেশ? – ১০ম।

বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট কবে কোথায় অনুষ্ঠিত হয়? – ১০-১৪ নভেম্বর, ২০০০, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে? – শামীম কবির।

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় কবে? – ১৯৭৩ সালে।

অভিষেক টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম শতরান করেন কে? – আমিনুল ইসলাম বুলবুল (১৪৫ রান)।

বাংলাদেশের কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ১০ উইকেট ও চেঞ্চুরীর রেকর্ড করেন? – সাবিক আল হাসান (৩১ বছর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করেন)। জিম্বাবুয়ের বিরুদ্ধে, ৭ নভেম্বর ২০১৪)

বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন? – তাসকিন আহমেদ (১৭ জুন ২০১৪ সালে ভারতের বিপক্ষে)।

আইসিসি’র সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে কতটি দেশ অংশ গ্রহণ করবে? – ১০টি দেশ।

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে ও টি-২০ স্ট্যাটাস লাভ করে কবে? – ২৪ নভেম্বর ২০১১ (যুক্তরাষ্ট্র মহিলা ক্রিকেট দলকে হারিয়ে)।

সম্প্রতি (১৫ ডিসেম্বর ২০১৫) অনুষ্ঠেয় BPL20-এর তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল? – কুমিল্লা ভিক্টোরিয়ান্স (রানার্স আপ- বরিশাল বুলস)।

কোন বাংলাদেশী উদীয়মান ক্রিটেকার ICC-এর ২০১৫ সালের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে বিশ্ব একাদশে স্থান পায়? – মোস্তাফিজুর রহমান।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অীভষেকের টানা দুই ম্যাচে সর্বোচ্চ উইকেট পান কে? – মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ); ভারতের বিপক্ষে (১১ উইকেট)।

ক্রিকেটের ইতিহাসে ওয়ানডে ও টেস্ট ম্যাচে অভিষেকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কে? – মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ); ভারতের বিপক্ষে।

১৩তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? – ভারত। রানার্সআপ- বাংলাদেশ। (২৪ ফেব্রুয়ারি – ৬ মার্চ ২০১৬ অনুষ্ঠিত হয়)

২০১৬ সালের ১১তম আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? – ওয়েস্ট ইন্ডিজ, রানার্স আপ- ভারত এবং তৃতীয় বাংলাদেশ।

T20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কে? – তামিম ইকবাল (৬ষ্ঠ T20 বিশ্বকাপে), তিনি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটেও প্রথম সেঞ্চুরি করেন।

৬ষ্ট T20 ক্রিকেটে সর্বোচ্চ রান করেন কোন খেলোয়াড়? – বাংলাদেশের তামিম ইকবাল ২৯৫। (১৫ মার্চ – ৩ এপ্রিল ২০১৬ অনুষ্ঠেয়)

৬ষ্ঠ T20 ক্রিকেটে কোন খেলোয়াড সেরা বোলিং-এর কৃতৃত্ব অর্জন করেন? – বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৫/২২, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কবে? – ১৭ মে ১৯৯৯ (সপ্তম বিশ্বকাপ ক্রিকেট আসরে)।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম চ্যাচ খেলে কোন দলের বিরুদ্ধে? – নিউজিল্যান্ড।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয় পায় কোন দলের বিরুদ্ধে? – স্কটল্যান্ড (সপ্তম বিশ্বকাপ)।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কে? – মিনহাজুল আবেদিন নান্নু।

১১তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম সেঞ্চুরী করেন কে? – মাহমুদুল্লাহ রিয়াদ। (তিনি ৯ মার্চ ইংল্যান্ড এবং ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুটি সেঞ্চুরী করেন); তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৬৫।

১১তম বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) বাংলাদেশের পক্ষে সর্বাধিক উইকেট লাভ করে কে? – তাসকিন আহমেদ (৯উইকেট)।

আইসিসি ট্রফিতে বাংলাদেশ

বাংলাদেশ আইসিসি’র সদস্য পদ লাভ করে কবে? – ২৬ জুলাই ১৯৭৭।

বাংলাদেশ কবে প্রথম আইসিসি ট্রফিতে অংশ নেয়? – ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম আইসিসি ট্রফিতে।

সপ্তম আইসিসি ট্রফিতে বাংলাদেশ কোন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়? – কেনিয়া।

সপ্তম আইসিসি ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়? – মালয়েশিয়া। (২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার গৌরব অর্জন করে)

মহিলা ক্রিকেটের যাত্রা

বাংলাদেশে মহিলা ক্রিকেটের যাত্রা কবে শুরু হয়? – ২৩ মার্চ, ২০০৮।

বাংলাদেশে মহিলা ক্রিকেট দল সর্বপ্রথম কোন দেশের সাথে খেলে? – হংকংয়ের সাথে, ৫০ ওভার।

প্রথম ম্যাচে কোন দেশ কত উইকেটে জয় লাভ করে? – বাংলাদেশ, ৮ উইকেটে।

বাংলাদেশে মহিলা ক্রিকেটে সর্বপ্রথম হ্যাটট্রিক করে কে? – সালমা খাতুন।

বাংলাদেশে মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে? – জাহানারা বেগম।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 03-Nov-2022 | 03:47:31 PM

কুষ্টিয়ার প্রাচীন নাম কি

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা