সাধারণ জ্ঞান : বাংলাদেশের খেলাধুলা, ফুটবল, বিশ্ব অফিম্পিকে বাংলাদেশ, কমনওয়েলথ গেমসে বাংলাদেশ

Article Stats 📡 Page Views
Reading Effort
514 words | 3 mins to read
Total View
5.5K
Last Updated
09-May-2021 | 01:01 PM
Today View
0

বাংলাদেশের খেলাধুলা

বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন? – তাসকিন আহমেদ।
(নোট : সোহাগ গাজী ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অভিষেকে ৬ উইকেট নেন। তাইজুল ইসলাম ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ৬ উইকেট নেন। আর তাসকিন আহমেদ ১৭ জুন ২০১৪ সালে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেন।)

বাংলাদেশ ‘টেস্ট স্ট্যাটাস’ লাভ করে কবে? – ২৬ জুন, ২০০০ সাল।

কোন বাংলাদেশী সর্বপ্রথম সাঁতরে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? – ব্রজেন দাস।

বাংলাদেশ কবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে? – ১৫ জুন, ১৯৯৭ সাল।

বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাঁতারু কে? – ব্রজেন দাস।

বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? – কাবাডি (হা-ডু-ডু)।

কবে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ কোন গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে? – ১৯৮৬ সালে কেক্সিকো বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে।

বাংলাদেশ ফিফার সদস্য হয় কবে? – ১ জানুয়ারি ১৯৭৬ সালে।

বাংলাদেশ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সদস্য পদ লাভ করে কবে? – ১৯৭৩ সালে।

দক্ষিণ এশিয়ার একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? – বি কে এস পি।

BKSP এর পূর্ণরূপ – Bangladesh Krira Shikhya Protishtan.

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (BKSP) কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৮৯ সালে।

BKSP কোথায় অবস্থিত? – সাভারের জিরানী নামক স্থানে।

বাংলাদেশ এ পর্যন্ত সাফ গেমসে কতবার চ্যাম্পিয়ন ও কতবার রানার্সআপ হয়? – এক বার চ্যাম্পিয়ন, চার বার রানার্স আপ হয়।

সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত (২০১৫) প্রথম এশিয়ান ওপেন গলফে চ্যাম্পিয়ন হন কে? – মারদান মামাত (সিঙ্গাপুর)।

১২তম (সাউথ এশিয়ান) এসএ গেমস ২০১৬-এ সর্বোচ্চ পদক অর্জনকারী দেশ কোনটি? – ভারত (স্বর্ণ ১৮৮টি), দ্বিতীয় শ্রীলংকা ২৫টি এবং বাংলাদেশ ৪টি স্বর্ণপদক অর্জন করে।

১২তম সাউথ এশিয়ান গেমস ২০১৬-এ বাংলাদেশের একমাত্র নারী স্বর্ণ জয়ী কে? – মাহফুজা আক্তার শিলা।

ফুটবল

বাংলাদেশের ফুটবল ইতিহাসে শ্রেষ্ঠ খেলোয়াড় কে? – যাদুকর সামাদ।

বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কী কী? – আগা খান গোল্ডকাপ (১৯৫৮ সাল থেকে) প্রেসিডেন্ট গোল্ডকাপ, (১৯৮১ সাল থেকে) বঙ্গবন্ধু গোল্ডকাপ (১৯৯৬ সাল থেকে)

স্বাধীনতা উত্তর বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক কে? – জাকারিয়া পিন্টু।

প্রথম জাতীয় ফুটবল লীগে কোন দল চ্যাম্পিয়ন হয়? – ঢাকা আবাহনী।

বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়? – অষ্টম সাফ গেম্স।

বাংলাদেশ প্রথম কবে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে অংশগ্রহণ করে? – ১৯৮৬ সালে।

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল ২০১৫ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? – বাংলাদেশ (রানার্সআপ ভারত)। (১৮ আগস্ট ২০১৫ অনুষ্ঠেয়)

‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০১৫’ ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দেশ? – মালেশিয়া (রানার্স আপ বাংলাদেশ)।

১১তম সাফ ফুটবল-১৫ এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? – ভারত, রানার্স আপ- নেপাল। ২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

চতুর্থ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-১৬ এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? – নেপাল, রানার্স আপ- বাহরাইন।

বিশ্ব অফিম্পিকে বাংলাদেশ

বাংলাদেশ প্রথম কততম বিশ্ব অলিম্পিক অংশ নেয়? – ২৩তম (লস এঞ্জেলস-এ অনুষ্ঠিত)।

বাংলাদেশ কবে বিশ্ব অলিম্পিকের সদস্য পদ লাভ করে? – ১৫ ফেব্রুয়ারি, ১৯৮০ সালে।

বাংলাদেশ কত সাল থেকে বিশ্ব অলিম্পিক অংশ গ্রহণ করে আসছে? – ১৯৮৪ সাল।

কমনওয়েলথ গেমসে বাংলাদেশ

২০১৪ সালে ২০তম কমনওয়েলথ গেমস কোথায় হয়? – স্কটল্যান্ড, গ্লাসগো। সর্বোচ্চ পদক : ইংল্যান্ড- স্বর্ণ ৫৮টি, রৌপ্য ৫৯টি, ব্রোঞ্জ ৫৭টি মোট ১৭৪টি)

বাংলাদেশের অবস্থান
মোট ইভেন্ট : ১০টি (শুটিং, সাঁতার, অ্যাথলেটিক্স, ভারোওলন, বক্সিং, সাইক্লিন, জিমন্যাস্টিক্স, কুস্তি, ব্যাটমিন্টন ও টেবিল টেনিস)।

বাংলাদেশের মোট ক্রীড়াবিদ : ৩০ জন (পদক জয় – ১টি ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য পদক। বাংলাদেশের একমাত্র পদক জয়ী : আবদুল্লা হেল বাকি। (পদক তালিকায় অবস্থান – ২৯তম)।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 16-Nov-2022 | 03:05:55 PM

Tnx 🤍

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা