সাধারণ জ্ঞান : উৎপাদন শিল্প

History 📡 Page Views
Published
10-Sep-2019 | 10:59 AM
Total View
6K
Last Updated
09-May-2021 | 12:23 PM
Today View
0

কাগজ ও মন্ড শিল্প

বাংলাদেশে প্রথম কখন, কোথায় কাগজ কল স্থাপিত হয়? – ১৯৫৩ সালে, চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল।

বাংলাদেশে সর্ববৃহৎ কাগজের কল খুলনা নিউজপ্রিন্ট মিল কবে বন্ধ করা হয়? – ৩০ নভেম্বর, ২০০২।

খুলনা নিউজপ্রিন্ট মিলে কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হতো? – সুন্দরবনের গেওয়া কাঠ।

খুলনা হাডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে কী ব্যবহার করা হয়? – সুন্দরী কাঠ।

কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহৃত হয় কোন কাগজ মিলে? – উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী, পাবনা।

কাগজ তৈরির প্রধান প্রধান উপাদান কী কী? – বাঁশ, বেত, কাঠ, সবুজ পাট ও রাসায়নিক দ্রব্য।

সবুজ পাট থেকে প্রথম মণ্ড তৈরি শুরু হয় কবে? – ১০ নভেম্বর, ১৯৯৪।

কোন কাগজ কলে শুধুমাত্র নিউজপ্রিন্ট কাগজ তৈরি হতো? – খুলনা নিউজপ্রিন্ট মিল।

বাংলাদেশে মোট কাগজ কলের সংখ্যা কত? – ১০টি।

কাগজ তৈরির সর্বশেষ উদ্ভাবিত উপাদান কোনটি? – সবুজ পাট।

সবুজ পাট থেকে কাগজের মণ্ড তৈরির প্রযুক্তির উদ্ভাবন করে কোন দেশ? – বাংলাদেশ।

সবুজ পাট থেকে কাগজের মণ্ড তৈরির প্রস্তুাবক কে? – প্রফেসর এম. জহিরুদ্দিন খান।

জহিরুদ্দিন খান কবে প্রথম সবুজ পাট থেকে মণ্ড তৈরির কথা চিন্তা করেন? – ১৯৯৩ সালে।

পাটকে কাগজের কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেয়া হয় কবে? – ১৯৯৮ সালে।

সবুজ পাট দিয়ে জিপসাম বোর্ড উৎপাদন শুরু হয় কবে থেকে? – ১৩ নভেম্বর, ১৯৯৪ সালে।

কাগজের কলগুলোতে পাটকে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেয়া হয় কবে? – ১৯৭৮ সালে।

কর্ণফুলী কাগজকলে কী কাঁচামাল ব্যবহৃত হয়? – প্রধানত বাঁশ।

স্বাধীনতার পর রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত একমাত্র কাগজ কল কোনটি? – সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল।

সার শিল্প

বাংলাদেশে সর্ববৃহ]ৎ সার কারখানা (সরকারি) কোনটি? – যমুনা সার কারখানা, জামালপুর।

ঘোড়াশাল সার কারখানায় কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়? – তিতাস গ্যাস।

বাংলাদেশে কোন রাসায়নিক সারের চাহিদা সবচেয়ে বেশি? – ইউরিয়া সার।

বাংলাদেশের প্রথম ফেঞ্চুগঞ্জ সার কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল কখন? – ১৯৬১ সালে। (বর্তমানে এটির নাম শাহজালাল ফার্টিলাইজার কারখানা)।

দেশে সরকারি সার কারখানা কতটি? – ৮টি।

FAFCO কী? – Karnofuly Fertizer Company.

বেসরকারি বৃহৎ সারকারখানা কোনটি? – কাফকো (যৌথ উদ্যোগে)।

যমুনা সার কারখানার নির্মাণ কাজ শেষ হয় কত তারিখে? – ২৫ ডিসেম্বর, ১৯৯২।

ফেঞ্চুগঞ্জ সার কারখানা বন্ধ ঘোষণা করা হয় কত সালে? – ৩১ নভেম্বর, ১৯৯৩।

কাফকো সার কারখানায় কখন থেকে উৎপাদন শুরু হয়? – জানুয়ারি, ১৯৯৫।

ফেঞ্চুগঞ্জ সার কারখানা বন্ধ হওয়ার কারণ কী? – কন্ট্রোল ও প্রটেকটিভ ইনস্ট্রুমেন্ট অকার্যকর হওয় যাওয়ায়।

ফেঞ্চুগঞ্জ সার কারখানার স্থলে প্রতিষ্ঠিতব্য কারখানার নাম কী? – শাহজালাল ফার্টিলাইজার কারখানা।

কাফকো নির্মাণে কোন দেশ সহায়তা করেছে? – জাপান।

দেশের একমাত্র দানাদার ইউরিয়া প্রস্তুতকারী সার কারখানা কোনটি? – যমুনা সার কারখানা।

কখন থেকে যমুনা সার কারখানা বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে? – ১ জুলাই, ১৯৯২।

ইউরিয়া সারের কাঁচামাল কী? – মিথেন গ্যাস।

পাট শিল্প

স্বাধীনতা উত্তর বাংলাদেশে মোট কতটি পাটকল জাতীয়কারণ করা হয়? – ৭৩টি।

কোন সাল থেকে বাংলাদেশের পাটকলগুলোকে বিরাষ্ট্রীয়করণ শুরু হয়? – ১৯৮২ সালের জুলাই মাস থেকে।

ব্রিটিশ বাংলার প্রথম পাটকলটিকে কোথা থেকে কে রিষড়ায় স্থাপন করেন? – জর্জ অকল্যান্ড, ইংল্যান্ডের ডান্ডি থেকে।

পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়? – সিরাজগঞ্জে।

পাটের বহুমূখীকরণের লক্ষ্যে গঠিত ফোরামের নাম কী? – ইনভেস্টরস ফোরাম (১৯৯৯ সালে)।

আইজেও এর বর্তমান নাম কী? – আইজেএসজি।

বাংলাদেশে বর্তমানে পাটকলের মোট সংখ্যা কত? – ৭৬টি (আদমজী পাটকল বাদে)।

বাংলাদেশে সর্বপ্রথম পাটকল কোথায় স্থাপন করা হয়? – ১৯৫১ সালে ১০০০ তাঁত নিয়ে নারায়ণগঞ্জের আদমজী নগরে। [আদমজী পাটকল বন্ধ হয় ৩০ জুন, ২০০২]

পাটকলগুলোতে কী কী উৎপাদন করা হয়? – চট, বস্তা, কার্পেট, দড়ি, ব্যাগ, ম্যাট, শোপিস ইত্যাদি।

ব্রিটিশ বাংলার প্রথম পাটকল কবে, কোথায় বসানো হয়? – ১৮৫৫ সালে, শ্রীরামপুরের কাছে উরিষ্যায়।

বাংলাদেশের পাট শিল্পের প্রধান কেন্দ্রগুলো কোথায় কোথায় অবস্থিত? – নারায়ণগঞ্জ, খুলনায় ও চট্টগ্রামে।

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন-এর আওতাধীন পাটকলের সংখ্যা কত? – ৩৫টি।

বর্তমানে বাংলাদেশ থেকে কোন দেশ সবচেয়ে বেশি কাঁচা পাট আমদানি করে? – চীন।

কোন প্রতিষ্ঠান সবুজ পাট ব্যবহার করে কাগজের মণ্ড তৈরির প্রযুক্তি উদ্ভাবন করে? – বিসিআইসির অর্থানুকূল্যে গঠিত ও পরিচালিত টাস্কফোর্স।

জুটনে পাটের ভাগ কত? – ৭০%।

জুটন কে আবিষ্কার করেন? – ড. মো. সিদ্দিকুল্লাহ।

পাটের জীবন রহস্য আবিষ্কার করেন কে? – ডা. আকসুদুল আলম।

জাতীয়করণকৃত পাটকলগুলোর পরিচালনার দায়িত্ব অর্পিত হয় কোন প্রতিষ্ঠানের উপর? – বাংলাদেশ জুট মিল কর্পোরেশন (বিজিএমসি) এর উপর।

রেয়ন ও সিল্ক শিল্প

বাংলাদেশের একমাত্র রেয়ন শিল্প প্রতিষ্ঠানের নাম কী? – কর্ণফুলী রেয়ন মিল, রাঙামাটি (চন্দ্রঘোনা, বর্তমানে বন্ধ)।

বাংলাদেশে সিল্ক উৎপন্ন হয় কোথায়? – রাজশাহীতে।

দেশে বস্ত্র কল কয়টি? – ৬৫টি।

দেশের প্রথম বস্ত্র কল কোনটি? – সায়হাম কটন মিল।

তাঁতবস্ত্র বয়ন শিল্পের জন্য বাংলাদেশের কোন কোন স্থান বিখ্যাত? – ঢাকা, কুষ্টিয়া, টাঙ্গাইল, কুমিল্লা, নরসিংদী ও পাবনা।


চিনি শিল্প

বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল কোনটি? – কেরু অ্যান্ড কোং লি., দর্শনা, চুয়াডাঙ্গা। (১৯৩৮ সালে প্রতিষ্ঠিত)।

বাংলাদেশের প্রথম চিনিকল কোনটি? – কেরু অ্যান্ড কোং লি.।

বাংলাদেশের কোন বিভাগ চিনি শিল্পে উন্নত? – রাজশাহী বিভাগ।

বাংলাদেশে বর্তমানে কতটি সরকারি চিনিকল রয়েছে? – ১৫টি।

বাংলাদেশে বর্তমানে বেসরকারি চিনিকল কয়টি? – ৩টি।

বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং কারখানা কোনটি? – রেইন উইক জগ্নেশ্বর (কুষ্টিয়া)।

রেল উইক জগ্নেশ্বর কী? – চিনি কলের যন্ত্রপাতি মেরামতের প্রতিষ্ঠান।

বিশ্বের ১৩০টি চিনি উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? – ৬৭তম।

বিশ্বে সবচেয়ে চিনি ভোগ করে কোন দেশের মানুষ? – ইসরাইলের।

লবণ শিল্প

বাংলাদেশের কোন কোন জেলায় লবণ উৎপন্ন হয়? – কক্সবাজার, চট্টগ্রাম, বৃহত্তর বরিশাল, খুলনা, নোয়াখালী এবং লক্ষীপুরে।

চট্টগ্রামের কোথায় লবণ উৎপন্ন হয়? – বাঁশখালীতে।

বৃহত্তর বরিশালের কোথায় কোথায় লবণ উৎপাদিত হয়? – ঝালকাঠি ও পটুয়াখালী জেলায়।

সিমেন্ট শিল্প

বাংলাদেশের সর্বপ্রথম সিমেন্ট কারখানা কোনটি? – ছাতক সিমেন্ট কারখানা (১৯৪০)।

মংলা সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত? – বাগেরহাট।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা কোনটি এবং কোথায়? – লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, সুনামগঞ্জের ছাতকে। (ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ১৫ ফেব্রুয়ারি, ২০০৪)।

বাংলাদেশে সিমেন্ট কারখানা কতটি? – ১৪টি (এর মধ্যে সরকারি ৫টি)।

ইস্পাত ও প্রকৌশল শিল্প

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (BSEC)-এর প্রতিষ্ঠা কবে? – ১ জুলাই ১৯৭৬।

BSEC-এর পূর্ণরূপ কী? – Bangladesh Steel & Engineering Corporation.

BSEC-এর সদর দফতর কোথায়? – কাওরান বাজার, ঢাকা।

প্রতিষ্ঠাকালীন সময়ে BSEC-এর অধীনে কতটি শিল্প প্রতিষ্ঠান ছিল? – ৬২টি (বর্তমানে ৯টি প্রতিষ্ঠান রয়েছে)।

জাহাজ নির্মাণ শিল্প

বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোথায় অবস্থিত? – খুলনা, মংলা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ঢাকা।

খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কার্যক্রম শুরু হয় কবে? – ১৯৫৪ সালে।

বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি? – খুলনা শিপইয়ার্ড লি.।

আনন্দ শিপইয়ার্ড কবে বাংলাদেশে প্রথম ক্লাসশিপ তৈরি করে? – ১৯৯২ সালে।

ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স কোথায় অবস্থিত? – কেরানীগঞ্জ, ঢাকা।

বাংলাদেশ প্রথম কবে, কোন দেশে জাহাজ রপ্তানি করে? – ১৫ মে ২০০৮, ডেনমার্কে।

বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজটির নাম কী? – স্টেলা মেরিস।

ওয়েস্টর্ন মেরিন শিপেইয়ার্ড যাত্রা শুরু করে কবে? – ১৯৯৪ সালে (জাহাজ নির্মাণ শুরু ২০০০ সালে)।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
আর মাত্র ২ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৪ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৭ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ৯ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১১ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৪ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৬ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৮ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২১ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৩ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৪ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৫ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৮ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩১ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার