সাধারণ জ্ঞান : বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

Article Stats 📡 Page Views
Reading Effort
372 words | 3 mins to read
Total View
1.1K
Last Updated
22-Apr-2025 | 02:13 PM
Today View
0
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি: এর উৎপাদিত সার-এর নাম কোনটি? – ইউরিয়া এবং এএসপি।

বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত? – কুষ্টিয়া গ্রেড।

দেশের একমাত্র দানাদার ইউরিয়া প্রস্তুতকারী সার কারখানা কোনটি? – যমুনা সার কারখানা।

বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কী? – রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক।

আন্তর্জাতিক পাট সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত? – ম্যানিলা, ফিলিপাইন।

বাংলাদেশে মোট কয়টি সার কারখানা আছে? – ৮টি।

চন্দ্রঘোনা কাগজের মিল কোথায় অবস্থিত? – রাঙামাটি, কর্ণফুলী নদীর তীরে।

বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানিজাত দ্রব্য কোনটি? – গার্মেন্টস।

চামড়া রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? – চতুর্থ।

বাংলাদেশে একমাত্র (মেশিন টুলস) অস্ত্র তৈরির কারখানাটি কোথায় অবস্থিত? – গাজীপুরে।

প্রগতি ইন্ডাস্ট্রিজ কী? – বাংলাদেশে মোটরগাড়ি সংযোজনের বৃহত্তম কারখানা।

প্রগতি ইন্ডাস্ট্রিজ কোথায় অবস্থিত? – টঙ্গী, গাজীপুরে।

মোটর সাইকেল সংযোজন কারখানা কোনটি? – এটলাস বাংলাদেশ লিমিটেড, টঙ্গী, গাজীপুর।

বাংলাদেশের চা শিল্প কোথায় গড়ে উঠেছে? – শ্রীমঙ্গল, সিলেট।

বাংলাদেশে কয়টি সিগারেট কারখানা আছে? – ২১টি।

দেশে সর্ববৃহৎ সিগারেট কারখানা কোনটি? – ব্রিটিশ-আমেরিকা টোবাকো বাংলাদেশ।

বাংলাদেশের একমাত্র উল্লেখযোগ্য লৌহ ও ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? – চট্টগ্রামে।

বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোথায় কোথায় অবস্থিত? – খুলনা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে।

বাংলাদেশ সর্বপ্রথম কোন দেশে ইস্পাত রপ্তানি করে? – পাকিস্তানে (১৯৭৮ সালের ১১ জুলাই)।

বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত? – খুলনা ও টঙ্গীতে।

বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারটির নাম কী? – ইস্টার্ণ রিফাইনারি, চট্টগ্রাম।

বাংলাদেশে বর্তমানে কতটি দিয়াশলাই কারখানা আছে? – ২১টি।

শিল্প বিপ্লব কখন ও কোথায় সংঘঠিত হয়েছিল? – ১৭৬০ সালে ইউরোপের ইংল্যান্ডে।

সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করা হয় কোন দেশে? – যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কয়টি? – ৩টি (১) খুলনা শিপইয়ার্ড (২) চট্টগ্রাম ডকইয়ার্ড (৩) নারায়ণগঞ্জ ডকইয়ার্ড।

দেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা কোনটি? – খুলনা শিপইয়ার্ড।

বাংলাদেশ তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? – নরসিংদী।

দেশের কোথায় শিল্পপার্ক গড়ে উঠেছে? – সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী।

লাভসিটি কী? – ঢাকার উত্তরায় বেসরকারি উদ্যোগে গড়ে উঠা শিল্প নগরী।

বাংলাদেশের কোথায় সংঙ্খ শিল্প আছে? – ঢাকা, রংপুর, যশোর।

বাংলাদেশের কোথায় চামড়া শিল্প আছে? – ঢাকা, চট্টগ্রাম ও খুলনা।

বাংলাদেশের ফলের রস প্রক্রিয়াজাতকরণ কারখানাটি কোথায়? – রাঙ্গামাটিতে।

২০ এপ্রিল ২০০৮ বাংলাদেশে কোথায় রাইঃফেল কারখানা উদ্বোধন করা হয়? – গাজীপুর সেনাসিবাস।

বাংলাদেশের কোথায় ওষুধ শিল্প পার্ক গড়ে তোলা হয়? – মুন্সিগঞ্জের গজারিয়া।

বাংলাদেশের কোথায় সফ্টওয়ার শিল্প পার্ক গড়ে তোলা হয়? – কাওরান বাজার, ঢাকা।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)