সাধারণ জ্ঞান : The Caroline Age - ক্যারোলীয় যুগ (1625–1649)

Article Stats 📡 Page Views
Reading Effort
283 words | 2 mins to read
Total View
414
Last Updated
12-Dec-2021 | 09:58 AM
Today View
0
The Caroline Age
ক্যারোলীয় যুগ
(1625–1649) 

১৬২৫ খ্রিঃ থেকে শুরু করে ১৬৪৯ খ্রিঃ পর্যন্ত মোট ২৪ বছরকে ইংরেজি সাহিত্যের ক্যারোলীয় যুগ বলা হয়। রাজা Charles – l এর নামানুসারে এই যুগের নামকরণ করা হয়েছে The Caroline Age। Caroline শব্দটি 'Carolus' শব্দ হতে এসেছে যার Latin অর্থ Charles. এ যুগের কবিদেরকে Cavilier poet বলে। Puritan Age এই যুগের অন্তর্ভুক্ত। 

Puritan Age শুরু হয় ১৬২০ সালে আর এর সমাপ্তি ঘটে ১৬৬০ সালে। এই যুগের প্রধান ঘটনাসমূহ—
  • Charles – l এর শিরচ্ছেদ 
  • সাহিত্যে Metaphysical কবিতার উদ্ভব
  • গণতন্ত্র প্রতিষ্ঠা 
  • এটি কোন নাটকের যুগ নয়। 

নিচে ধারাবাহিকভাবে The Caroline Age যুগের কয়েকজন বিশেষ লেখকদের জন্ম, মৃত্যু, সাহিত্য কর্ম ইত্যাদির বিস্তারিত বর্ণনা দেওয়া হলো— 

জর্জ হার্বাট
(১৫৯৩–১৬৩৩)

জর্জ হার্বাট : তাঁর জীবদ্দশায় তাঁর রচিত কোনো কাব্যই প্রকাশ পায় নি। ১৬৩৩ সালে 'দি টেম্পল' কাব্যটি প্রকাশিত হয়। তাঁকে Metaphysical গোষ্টির তাপস বলা হয়। 

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম : (কবিতা সমূহ)
  • The Temple
  • The Coller Poem
  • Easter Wings 
  • The Agony
  • A Wreath
  • The Country Parson 

এন্ড্রু মার্ভেল
(১৬২১–১৬৭৮)

এন্ড্রু মার্ভেল : কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে, সংসদ সদস্য হন। তাঁর মৃত্যুর পর তাঁর কবিতাগুলো "মিসসেলেনিয়াস" নামে প্রকাশিত হয়। 

হেনরি ভন
(১৬২২–১৬৯৫)

হেনরি ভন : অক্সফোর্ডে পড়াশোনা শেষ করে প্রথমে আইন এবং পরে ডাক্তারি বিদ্যায় মনোনিবেশ করেন। তিনি জর্জ হার্বাটের একজন অনুরাগী শিষ্য। তিনি মেটাফিজিক্যাল কবিদের মধ্যে আরও একজন বিখ্যাত কবি। 

তাঁর রচিত কবিতা হল— 
  • হোয়েমস (১৪৪৬) : Mount of Oliver 
  • ওলর ইসকানুস (Olor Iscanus or The Swan of the Usk, 1651) 
  • সাইলেক্স সিনটিল্যানস (Silex Scientillans, 1650)

তাঁর রচিত 'দি রিট্রিট' কবিতার শিশুর মধ্যে স্বর্গের সারল্য ও সৌন্দর্য চিত্রিত হয়েছে, যা উইলিয়াম ওয়ার্ডসওয়াথকে (William Wordsworth) প্রভাবিত করেছিল। 

Previous Question Solve— 
Q : Who wrote ''The Temple"?
A : George Herrbert

Q : Who wrote "Easter Wings"?
A : George Herbert 

Q : "Mount of Olives" and "The Chemist's Key" are very important poems written by—
A : Henry Vaughan 

Q : Who wrote the poem "Silex Scintillan's?
A : Henry Vaughan 

Q : Who is a metaphysical poet and physician?
A : Henry Vaughan

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)