সাধারণ জ্ঞান : ইউরোপীয় ইউনিয়ন (EU), আসিয়ান (ASEAN)

Article Stats 📡 Page Views
Reading Effort
833 words | 5 mins to read
Total View
6K
Last Updated
12-Feb-2026 | 08:16 PM
Today View
0
ইউরোপীয় কমিশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? – ব্রাসেলস।

ইউরোপীয় কমিশনের বর্তমান নাম কী? – ইউরোপীয় ইউনিয়ন।

ওপেকভুক্ত একমাত্র অ-আরব মুসলিম দেশ? – ইন্দোনেশিয়া।

কোনটি সামরিক জোট নয়? – নাফটা।

সার্ক শীর্ষ সম্মেলনে কোন্ বিষয়টি আলোচিত হতে পারে না? – দ্বিপাক্ষিক সমস্যা।

সীয়াটো নামের আঞ্চলিক সংগঠনটি কোন অঞ্চলের জন্য গঠিত হয়েছিল? – দ. পূর্ব এশিয়া।

আসিয়ান ভুক্ত একমাত্র দক্ষিণ এশীয় দেশ কোনটি? – মায়ানমার।

সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? – মালদ্বীপ।

IPU কী ধরনের সংস্থা? – বিশ্বের বিভিন্ন পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী সংস্থা।

BIMSTEC এর সদস্য সংখ্যা কত? – ৭টি। যথা- বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভূটান।

আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ দেশ কোনটি? – দক্ষিণ সুদান (১৫ আগস্ট ২০১১)।

ইউরোপীয় ইউনিয়ন (EU)

ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর পূর্ব পরিচিতি কী? – ইউরোপীয় কমিশন (EEC)।

কোন চুক্তির অনুযায়ী ইউরোপীয় কমিশনের আত্মপ্রকাশ ঘটে? – ১৯৫৭ সালের ২৫ মার্চ বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, ইতালি, ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানির মধ্যে স্বাক্ষরিত রোম চুক্তি।

ইউরোপীয় কমিশন কবে ইউরোপীয় ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে? – ১ জানুয়ারি, ১৯৯৫।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি? – ২৮টি (প্রতিষ্ঠা কালীন সদস্য ১৫টি)। (সর্বশেষ সদস্য দেশ ক্রোয়েশিয়া, ১ জুলাই ২০১৩)।

ইউরো কাগজে নোট ও কযেন বাজারে ছাড়ে কখন? – ১ জানুয়ারি, ২০০২।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো কী কী? – বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি, ইতালি, ডেনমার্ক, আয়ারল্যান্ড, পর্তুগাল, গ্রিস, স্পেন, সুইডেন, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, তুরস্ক, সাইপ্রাস, চেক রিপাবলিক, এস্তোনিয়া, হাঙ্গেরী, লাটভিয়া, লিথুনিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভিকিয়া, স্লোভিনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া ও ক্রোয়েশিয়া।

ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য ও উদ্দেশ্য কী? – পারস্পরিক স্বার্থে শুল্ক হার হ্রাসে দেশসমূহের উৎপাদিত পন্যের সুলভ ও সাধারণ বাজার প্রতিষ্ঠা।

ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায় অবস্থিত? – ব্রাসেলস (বেলজিয়াম)। [পার্লামেন্টের সদর দফতর- স্ট্রার্সবার্গ (লুক্সেমবার্গ)।]

কোন কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (EU) প্রতিষ্ঠিত হয়? – ১৮ এপ্রিল ১৯৫১ (প্যারিস চুক্তি), ২৫ মার্চ ১৯৫৭ (রোম চুক্তি), ৭ ফেব্রুয়ারি ১৯৯২ (ম্যাসস্ট্রিচ চুক্তি), ১৩ ডিসেম্বর ২০০৭ (লিবসন চুক্তি)।

ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতর কোথায়? – জার্মানির ফ্রাঙ্কফুটে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম কী? – ইউরো। (চালু হয় – ১ জানুয়ারি, ১৯৯৯)

ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো চালু হয়েছে? – ১৯টি দেশ। (সর্বশেষ লিথুনিয়া)

কোন কোন দেশে এখনো ইউরো চালু হয়নি? – ৮টি দেশ। যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইডেন, হাঙ্গেরী, চেক রিপাবলিক, পোল্যান্ড, রুমানিয়া ও বুলগেরিয়া। (ডেনমার্ক প্রত্যাখ্যান করেছে)

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নোট ও মুদ্রা কত তারিখ পর্যন্ত চালু ছিল? – ৩০ জুন, ২০০২ (৩০ জুন ২০০২ মধ্যরাতের পর বাতলি হয়ে যায়)

ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহে ইউরো একক মুদ্রা হিসেবে চালু হয় কোন তারিখে? – ১ জুলাই, ২০০২ সালে।

ইউরো মুদ্রা চালুকৃত সর্বশেষ দেশ কোনটি? – লিথুনিয়া (১ জানুয়ারি ২০১৫)

ইউরোপের বাহিরে সর্বপ্রথম ‘ইউরো’ মুদ্রা লেনদেন হয় কোন দেশে? – ভারতে (৪ জানুয়ারি, ১৯৯৯)

বাংলাদেশে প্রথম ইউরো মুদ্রা লেনদেন হয় কত তারিখে? – ৪ জানুয়ারি, ১৯৯৯ (স্ট্যান্ডার্ড চ্যার্টর ব্যাংক ও এবি ব্যাংক)

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য কত? – ৭৮৫টি।

এক ইউরোপ ও একক মুদ্রা চালু হয় কোন চুক্তির মাধ্যমে? – ম্রাসট্রিচট চুক্তি (১৯৯২ সালে)।

EU-২০০৪ সালে কতটি দেশকে EU-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্তি কবে? – ১০টি (সাইপ্রাস, চেক রিপাবলিক, এস্তোনিয়া, হাঙ্গেরী, লাইভিয়া, লিথুনিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভিকিয়া এবং স্লোভিনিয়া।)

EU ভুক্ত একমাত্র এশীয় দেশ কোন্‌টি? – সাইপ্রাস।

EU-এর বাহিরে কোন দেশ ‘ইউরো’ কে তাদের নিজস্ব মুদ্রা হিসেবে ঘোষণা করেছে? – কসোভো।

ইউরো মুদ্রার জনক কে? – রবার্ট মুল্ডেল।

EU-এর অফিসিয়াল ভাষা কতটি? – ২৩টি।

EU-এর প্রথম সংবিধান অনুমোদন হয় কবে? – ১০ জুন, ২০০৪ ব্রাসেলসে (সংবিধানের মোট ধারা ৪৬৫)।

লিবসন চুক্তি অনুযায়ী ইউরোপীয় কাউন্সিলের প্রথম প্রেসিডেন্ট কে? – হার্মান ভন রুম্পয়, (১ ডিসেম্বর ২০০৯ – ৩০ নভেম্বর ২০১৪ পর্যন্ত)

ইইউভুক্ত কোন দেশ ‘ইউরো’ মুদ্রাকে ‘ইভরো’ নামে ডাকার অনুমতি পেয়েছে? – বুলগেরিয়া।

ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত কোন দেশগুলো ইউরো মুদ্রা চালু করেছে? – এন্ডোরা, মোনাকো, সানম্যারিনো, কসোভো, মান্টিনিগ্রো ও ভ্যাটিকান সিটি।

সম্প্রতি ই ইউরোপীয় ইউনিয়নে যোগ দানের জন্য কোন দেশে গণভোট অনুষ্ঠিত হয়? – তুরস্কো।

ইউরোপীয় ইউনিয়নের অ্যাসোসিয়েট সদস্য পদ লাভ করে কোন দেশ? – মন্টিনিগ্রো (১ মে ২০১০)।

সর্বশেষ কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের (২৮তম) সদস্য পদ লাভ করে? – ক্রোয়েশিয়া, ১ জুলাই ২০১৩ সালে।

Troiko বলতে কী বুঝায়? – ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি।

ইউরোপীয় ইউনিয়ন শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে কবে? – ২০১২ খ্রি.।

ইউরো মুদ্রা চালুকৃত EU-ভুক্ত দেশ

১ জানুয়ারি ১৯৯৯ – বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, পর্তুগাল, অস্ট্রিয়া, ফিনল্যান্ড
১ জানুয়ারি ২০০১ – গ্রিস
১ জানুয়ারি ২০০৭ – স্লোভেনিয়া
১ জানুয়ারি ২০০৮ – সাইপ্রাস, মাল্টা
১ জানুয়ারি ২০০৯ – স্লোভাকিয়া
১ জানুয়ারি ২০১১ – এস্তোনিয়া
১ জানুয়ারি ২০১৪ – লাটভিয়া
১ জানুয়ারি ২০১৫ – লিথুনিয়া

আসিয়ান (ASEAN)

ASEAN-এর পূর্ণরূপ কী? – Association of South East Asian Nation.

ASEAN-কবে প্রতিষ্ঠিত হয়? – ৮ আগস্ট, ১৯৬৭। (প্রথম সম্মেলন- ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬, বালি, ইন্দোনেশিয়া)

আসিয়ানের প্রাথমিক সদস্য কত? – ৫টি। বর্তমান সদস্য – ১০টি (সর্বশেষ কম্বোডিয়া, ৩০ এপ্রিল ১৯৯৯)

ASEAN-এর সদর দফতর কোথায়? – সিঙ্গাপুর, (১৯৭৬ সালে জাকার্তায় ছিল)।

ASEAN-এর পর্যবেক্ষক দেশ কোনটি? – পাপুয়া নিউগিনি।

ASEAN-এর নতুন সনদ গৃহীত হয় কবে? – ১৫ ডিসেম্বর ২০০৮ সাল।

ASEAN-এর আঞ্চলিক ফোরাম (ARF) এর সদস্য কত? – ২৭।

ASEAN-এর মূল লক্ষ্য কী? – দক্ষিণ পূর্ণ এশিয়ায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।

ASEAN-এর বর্তমান সদস্য দেশগুলো কী কী? – মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিনি, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার ও কম্বোডিয়া।

ASEAN সম্মেলনের নাম কী? – ASEAN+3

ASEAN+3 এর অন্তর্ভূক্ত দেশ কী কী? – চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া।

ASEAN দেশগুলো AFTA (আপটা) বাণিজ্যিক চুক্তি কার্যকর করে কত সালে? – ২০০৩ সালে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা