সাধারণ জ্ঞান : কোম্পানির বিরুদ্ধে আন্দোলন

Article Stats 📡 Page Views
Reading Effort
495 words | 3 mins to read
Total View
1.3K
Last Updated
10-Dec-2025 | 11:50 AM
Today View
0

কোম্পানির বিরুদ্ধে আন্দোলন


ফরায়েজী আন্দোলন

ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী সর্বপ্রথম স্বতঃস্ফুর্ত আন্দোলন কোনটি? – ফরায়েজী আন্দোলন (একটি ধর্মীয় সংস্কার আন্দোলন)।

ফরায়েজী আন্দোলনের প্রবর্তক কে? – হাজী মুহাম্মদ শরীয়তুল্লাহ।

ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোথায়? – ফরিদপুর।

ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোথায়? – ফরিদপুর।

হাজী শরীয়তুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? – বর্তমান মাদারীপুর জেলাধীন শিবচর থানায় শামাইল গ্রামে (১৭৮৯ সালে)।

ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন কে? – দুদু মিয়া (আসল নাম – মুহাম্মদ মহসিন উদ্দিন)।


তিতুমীর আন্দোলন

নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা কে, কত সালে নির্মাণ করেন? – তিতুমীর; ১৮৩১ সালে।

তিতুমীরের প্রকৃত নাম কী? – সৈয়দ নিসার আলী।

কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয়? – লেফটেন্যান্ট কর্ণেল স্টুয়ার্ট।

প্রথম দিকে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? – তিতুমীর।

কোন বাঙালী প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিলেন? – শহীদ তিতুমীর (১৮৩১ সালে)।

হাজী শরীয়তুল্লাহ বাংলার নাম দেন কী? – দারল হারব (বিধর্মীদের দেশ)।

ফকির আন্দোলন

ফকির আন্দোলনের উদ্দেশ্য কী? – ইংরেজ শাসনের বিরুদ্ধে ফকির সন্ন্যাসীদের সশস্ত্র সংগ্রাম।

ফকির আন্দোলনের প্রধান নেতা কে? – মজনু শাহ মাস্তানা।

ফকির আন্দোলনের ব্যাপ্তিকাল কত? – ১৭৫৭ – ১৮৫৭ সাল।

কোন সালে ফকিররা প্রথম ইংরেজদের উপর হামলা চালায়? – ১৭৬৩ সালে।

সিপাহী বিদ্রোহ

সিপাহী বিদ্রোহের উদ্দেশ্য কী? – ইংরেজ শাসন উৎখাত করে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার।

‘সিপাহী বিদ্রোহ’ সংঘটিত হয়েছিল কবে? – ১৮৫৭ সালে।

সিপাহী বিদ্রোহের রক্তাক্ত স্মৃতি বিজড়িত স্থান কোনটি? – ভিক্টোরিয়া পার্ক (বর্তমান বাহাদুর শাহ পার্ক)।

সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ প্রতিনিধিত্ব করেন কে? – লর্ড ক্যানিং।

নীল বিদ্রোহ

নীলকর বলতে কাদের বুঝায়? – ইউরোপীয় (ব্রিটিশ)।

বাংলায় নীল চাষ চলে কত বছর ধরে? – ১০০ বছর।

নীল বিদ্রোহের অবসান ঘটে কবে? – ১৮৬০ সালে (১৮৫৯-৬০ সালের নীল বিদ্রোহের কারণে)।

নীলকরদের অত্যাচার ও নিপীড়ন সর্বোপরি নীল বিদ্রোহের কাহিনীর উপর রচিত “নীল দর্পণ” নাটক রচয়িতা কে? – দীনবন্ধু মিত্র (১৮৬০ সালে)।

“নীল সাগর” এলাকাটি কোথায় অবস্থিত? – নীলফামারী জেলায়।

খেলাফত আন্দোলন 

ব্রিটিশ বিরোধি সর্বপ্রথম স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনটি? – খেলাফত আন্দোলন।

খেলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কারা? – মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী এবং মাওলানা আবুল কালাম আজাদ (’India wins freedom’ গ্রন্থের রচয়িতা)।

খেলাফত আন্দোলনের সময়কাল কত? – ১৯২০ – ১৯২৪ সাল।

অসহযোগ আন্দোলন

অসহযোগ আন্দোলনের নেতা কে? – মহাত্মা গান্ধী।

ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে কোন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন? – জুম্মা খান।

উপমহাদেশে সশস্ত্র বিপ্লববাদী আন্দোলনের সূত্রপাত ঘটে কখন? – ১৮৯৭ সালে ভারতে মহারাষ্ট্রে (প্লেগ দমন ও নির্যাতনের মধ্য দিয়ে)।

ব্রিটিশ শক্তি উৎখাতের লক্ষ্যে বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় কখন? – ১৯০৮ সালে, ইংরেজ ম্যাজিস্টেট কিংস ফোর্ড।

কত সালে মাস্টারদা সূর্যসেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন? – ১৯৩০ সালের ১৮ এপ্রিল।

ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাস্টার দা সূর্যসেনের গঠিত নারী বাহিনীর নেতৃত্বে ছিলেন কারা? – প্রীতিলতা ওয়াদ্দেদার, বীনা দাস, লীলা রায় ও কল্পনা দত্ত প্রমুখ বীরাঙ্গনাগণ।

কংগ্রেস পরিত্যাগকারী ‘চিত্তরঞ্জন দাস’ কর্তৃক গঠিত নতুন রাজনৈতিক দলের নাম কী ছিল? – স্বরাজ্য দল (১৯২৩ সালে গঠিত হয়)।

বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবির প্রতি আনুগত্য প্রকাশ করে হিন্দু-মুসলিম ঐক্য স্থাপনের সম্পাদিত চুক্তি ছিল কোনটি? – বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি (১৯২৩); চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে সম্পাদিত।

ব্রিটিশ আইন অমান্য করে মহাত্মা গান্ধী ভারতে ‘পূর্ণ স্বরাজ্য’ প্রতিষ্ঠার দাবীতে কোন আন্দোলন শুরু করে? – সত্যাগ্রহ আন্দোলন (১৯৩০ সালে)।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা