সাধারণ জ্ঞান : জৈব রসায়ন

Article Stats 📡 Page Views
Reading Effort
312 words | 2 mins to read
Total View
622
Last Updated
13-Nov-2021 | 02:46 PM
Today View
0
জৈব রসায়ন

রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলে? — জৈব রসায়ন।

কোন জৈব বস্তুর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? — কার্বন মনোক্সাইড।

কোন জৈব বস্তুর সম্পূর্ন দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? — কার্বন–ডাই–অক্সাইড।

কার্বন শিকলের প্রকৃতি অনুযায়ী জৈব যৌগসমূহ কয়ভাগে ভাগ করা হয়? — ২ ভাগে। (অ্যালিফেটিক & অ্যারোমেটিক)

হাইড্রোজেন ও কার্বন পরমানু দ্বারা গঠিত একক বন্ধনে আবদ্ধ যৌগসমূহকে কী বলে? — অ্যালকেন।

হাইড্রোজেন ও কার্বন পরমানু দ্বারা গঠিত দ্বি– বন্ধনে আবদ্ধ যৌগসমূহকে কী বলে? — অ্যালকিন।

হাইড্রোজেন ও কার্বন পরমানু দ্বারা গঠিত ত্রি– বন্ধনে আবদ্ধ যৌগসমূহকে কী বলে? — অ্যালকাইন।

যে সকল জৈব যৌগের অণুতে কার্বন পরমানুসমূহের মধ্যে মুক্ত শিকল বিদ্যমান, তাকে কি বলে?— অ্যালিফেটিক যৌগ।

বদ্ধ জলাভূমি তে গাছপালা পচনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? — মিথেন।

মিথেন গ্যাস সাধারণত কি নামে পরিচিত? — মার্শ।

চেতনানাশক রূপে অস্ত্রোপাচারে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? — ক্লোরোফরম (ট্রাইক্লোরো মিথেন)।

কাঁদানো গ্যাসের রাসায়নিক নাম কী? — ক্লোরোপিক্রিন।

ফল পাকানোর জন্য কোন জৈব যৌগকে দায়ী করা হয়? — ইথিলিন।

বাজারে প্রাপ্ত মদের রাসায়নিক নাম কী? — ইথাইল অ্যালকোহল।

এস্টার কি? — জৈব কার্বক্সিলিক এসিডের একটি জাতক।

বিভিন্ন ফল ও ফুলের সুগন্ধ বা মিষ্টি গন্ধের জন্য দায়ী করা হয়? — এস্টারকে।

পাকা কলাতে কোন এস্টার বিদ্যমান থাকে? — অ্যামাইল অ্যাসিটেট।

পাকা কমলাতে কোন এস্টার বিদ্যমান থাকে? — অকটাইল অ্যাসিটেট।

পাকা আনারসে কোন এস্টার বিদ্যমান থাকে? — ইথাইল বিউটারেট।

নাশপাতিতে কোন এস্টার বিদ্যমান থাকে? — ৩–মিথাইল বিউটাইল ইথানোয়েট।

ফরমালিন কী? — ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণ।

পিঁপড়ার কামড়ে কোন এসিড নিঃসৃত হয়? — ফরমিক (মিথানোয়িক এসিড)।

বোলতা, মৌমাছি প্রভূতির বিষে কোন এসিড থাকে? — ফরমিক (মিথানোয়িক এসিড)।

কচু বা ওল জাতীয় কিছু খেলে আমাদের গলা চুলকানোর দায়ী কে? — অক্সালিক এসিড।

ভিনেগার বা সিরকা কাকে বলে? — অ্যাসিটিক এসিডের ৬-১০% জলীয় দ্রবণকে।

সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি? — তেল বা চর্বি।

সাবান মূলত কি ধরনের যৌগ? — উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম যৌগ।

দাঁতের ক্ষয়রোধে টুথপেস্টে কি ব্যবহার করা হয়? — ফ্লোরাইড যৌগ।

রেক্টিফাইড স্পিরিট হলো — ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি।

আমলকিতে কোন এসিড থাকে? — অ্যাসকবরিক এসিড।

আপেল কোন এসিড থাকে? — ম্যালিক এসিড।

সাবানের রাসায়নিক নাম কী? — সোডিয়াম স্টিয়ারেট।

কোন উপাদান সাবানকে শক্ত করে? — সোডিয়াম সিলিকেট।

সেভিং সাবানের উপাদান হলো — কস্টিক পটাশ।

চিনির চাইতে মিস্টি 'স্যাকারিন' প্রস্তুত করা হয়? — টলুইন হতে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা