সাধারণ জ্ঞান : পণ্য আমদানি ও রপ্তানিকরণ

Article Stats 📡 Page Views
Reading Effort
354 words | 2 mins to read
Total View
2.3K
Last Updated
09-May-2021 | 12:23 PM
Today View
0
পণ্য আমদানি ও রপ্তানিকরণ
কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পায়? – জাপান।

বাংলাদেশে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানিজাত দ্রব্য কোনটি? – গার্মেন্টস সামগ্রী।

কোন দেশ বাংলাদেশে সর্ববৃহৎ দ্বিপাক্ষিক সাহায্যদাতা? – জাপান।

বর্তমানে পৃথিবীর বৃহত্তম রপ্তানিকারক দেশ হলো – যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? – তৈরী পোশাক।

রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কোনটি? – তৈরী পোশাক।

বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি শুরু হয় কবে? – ১৯৭৮ সালে।

PSI (Pre Shipment Inspection) কী? – আমদানিকৃত পণ্যের গুণাগুণ, ওজন পরীক্ষার জন্য প্রাক জাহাজীকরণ পণ্য পরিদর্শন।

CRF (Clean Report of Findings) কী? – আমদানি বাণিজ্য জালিয়াতি রোধ করার জন্য একটি পদ্ধতি।

PSI ও CRF পদ্ধতি চালু হয় কখন? – ১৯৯৪ সালের ৩ নভেম্বর।

GSP-এর পূর্ণরূপ কী? – Generalized System of Preferences.

জিএসপি সুবিধা? – জেনারেলাইসড সিস্টেম অব প্রিফারেন্স। এ সুবিধার আওতায় বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নে পোশাক রপ্তানিতে ১২.৫ ভাগ হারে শুল্ক সুবিধা পায়।

পণ্য আমদানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রথম কে কবে চালু করে? – আঙ্কটাড, ১৯৬৮ সালে।

EU কত সালে পণ্য আমদানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রথা চালু করে? – ১৯৭১ সালে।

যুক্তরাষ্ট্রে কবে পণ্য আমদানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রথা চালু করে? – ১৯৭৬ সালে।

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সাপটা চুক্তি অনুমোদন করে কবে? – ৮ ডিসেম্বর ১৯৯৫।

বাংলাদেশে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কোথায়? – ঢাকায় (২ জানুয়ারি ১৯৯৬)।

কাফকোতে বাংলাদেশের শেয়ারের পরিমাণ কত? – ৫৬% (জাপান ৪৪%)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সঠিত হয় কত সালে? – ২৮ এপ্রিল, ১৯৫৪ সালে।

বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশে? – মার্কিন যুক্তরাষ্ট্রে।

টাকার অঙ্কে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? – চীন।

বাংলাদেশ কোন কোন দেশে চামড়া ও চামড়াজাত দ্রব্য রপ্তানি করে? – যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কোরিয়া, ভারত, বেলজিয়াম ও পোল্যান্ড।

বাংলাদেশের হিমায়িত খাদ্যের ক্রেতা দেশগুলো কী কী? – ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মধ্যপ্রাচ্য।

সমুদ্র উপকূলীয় বেষ্টনী গড়ে তোলার জন্য অর্থ যোগানকারী সংস্থা কোনটি? – এ ডি বি।

বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ? – যুক্তরাষ্ট্র।

বহিঃবিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা হ্রাসের কারণ ক? – পাটজাত দ্রব্যের বিকল্প হিসেবে কৃত্রিম দ্রব্যের ব্যাপক ব্যবহার।

কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে? – মার্কিন যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে? – পোল্যান্ড।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা