সাধারণ জ্ঞান : বাংলায় ইংরেজদের প্রভূত্ব বিস্তার

Article Stats 📡 Page Views
Reading Effort
381 words | 3 mins to read
Total View
1.6K
Last Updated
10-Dec-2025 | 11:49 AM
Today View
0

বাংলায় ইংরেজদের প্রভূত্ব বিস্তার

‘দ্বৈত শাসন’ ব্যবস্থার প্রবর্তক কে? – লর্ড ক্লাইভ।

‘দ্বৈত শাসন’ ব্যবস্থা চালু হয় কত সালে? – ১৭৬৭ সালে।

‘দ্বৈত শাসন’ ব্যবস্থা কে বিলোপ সাধন করেন? – ওয়ারেন হেস্টিং (১৭৭২ সালে)।

উপমহাদেশে প্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কে? – ওয়ারেন হেস্টিংস।

ইতিহাস খ্যাত দুর্ভিক্ষ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল ইংরেজি কত সালে? – ১৭৭০ সালে (বাংলা – ১১৭৬)।

লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনের কুফল বা প্রতিক্রিয়া কোনটি? – ছিয়াত্তরের মন্বন্তর।

‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল ইংরেজি কত সালে? – ১৯৪৩ সালে (বাংলা ১৩৫০ সালে)।

কত সালের দুর্ভিক্ষের উপর ভিত্তি করে শিল্পাচার্য জয়নুল আবেদীন ‘ম্যাডোনা-৪৩’ বিখ্যাত ছবিটি আঁকেন? – ইংরেজি ১৯৪৩ বা বাংলা ১৩৫০ সালের দুর্ভিক্ষ।

ব্রিটিশ পার্লামেন্টে ‘রেগুলেটিং এ্যাক্টি’ পাস হয় কত সালে? – ১৭৭৪ সালে।

বাংলায় ‘চিরস্থায়ী ভূমি ব্যবস্থা’ কে প্রবর্তন করেন? – লর্ড কর্ণওয়ালিস।

বাংলার কোন গভর্নর ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন? – শায়েস্তা খান।

কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন? – ইংরেজ কর্মচারী জব চার্নক।

কোন ইংরেজ লেখকের রচনায় মুসলমান জমিদারের করুন চিত্র তুলে ধরা হয়েছে? – উইলিয়াম হান্টার।

কাদের দৌরাত্ম্য ও শোষণ বাংলায় ইংরেজ শাসনের এক কলঙ্কময় অধ্যায় সূচনা করে? – নীলকরদের দৌরাত্ম্য ও শোষণে।

সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা শেষ মুগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসনে প্রেরণ করে? – মায়ানমারে।

বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে? – ১৭৯৩ সালের ২৩ মার্চ।

পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে? – ওয়ারেন হেস্টিংস।

‘অধীনতামূলক মিত্রতা’ নীতির প্রবর্তক কে? – লর্ড ওয়েলেসলী।

‘সূর্যাস্ত আইনের’ প্রবর্তক কে? – লর্ড কর্ণওয়ালিস

‘সাম্রাজ্যবাদী স্বত্ব বিলোপ নীতি’র প্রবর্তক কে? – লর্ড ডালহৌসী (১৮৫৩ সালে)।

‘সতীদাহ প্রথা’ বিলোপ সাধন করা হয় কত সালে? – ১৮২৯ সালে।

‘সতীদাহ প্রথার’ বিলোপ সাধন করেন কে? – লর্ড বেন্টিঙ্ক।

কৃতদাস প্রথাম বিলোপ সাধন করেন কে, কত সালে? – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, ১৮৬৩ সালে।

আদালতে ফারসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন শুরু হয় কত সালে? – ১৮৩৫ সালে।

আদালতে ফারসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন কে? – লর্ড বেন্টিঙ্ক।

‘বিধবা বিবাহ’ আইন প্রচলন করা হয় কত সাল থেকে? – ১৮৫৬ সালে।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? – ১৮৫৮ সালে।

ভারতবর্ষে ইংরেজ সরকারের শাসন শুরু হয় কত সাল থেকে? – ১৮৫৮ সালে।

উপমহাদেশে প্রথম ব্রিটিশ গভর্নর কে? – লর্ড ক্লাইভ।

উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন? – লর্ড মাউন্ট ব্যাটেন।

বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন কে? – ওয়ারেন হেস্টিংস।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর উপমহাদেশ শাসন করেছিল? – ১০০ বছর (১৭৫৭ – ১৮৫৭)।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা