সসীম ধারা : অনুশীলনী-১৩.১ - সৃজনশীল - ৩
| Article Stats | 💤 Page Views |
|---|---|
|
Reading Effort 334 words | 2 mins to read |
Total View 2 |
|
Last Updated 7 hours ago |
Today View 1 |
৩ $1760$ মিটার লম্বা একটি ফিতাকে $20$ টুকরা করা হলো যেখানে টুকরাগুলোর দৈর্ঘ্য একটি সমান্তর ধারা গঠন করে। ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্য $12$ মিটার।
- (ক) সাধারণ অন্তর $d$ ধরে প্রদত্ত তথ্যটিকে সমীকরণ আকারে প্রকাশ কর।
- (খ) $d$ এর মান ও বড় টুকরার মান নির্ণয় কর।
- (গ) শেষ দশটি টুকরার মোট দৈর্ঘ্য কত?
(ক) নং এর সমাধান
উদ্দীপক হতে পাই,
ফিতার মোট দৈর্ঘ্য বা সমান্তর ধারার পদের সমষ্টি, $S_{20} = 1760$
ফিতার মোট টুকরা বা পদসংখ্যা, $n = 20$
ক্ষুদ্রতম টুকরা বা প্রথম পদ, $a = 12$
ধরি, সাধারণ অন্তর $= d$
আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}\left\{2a+(n-1)d\right\}$
$\therefore S_{20} = \dfrac{20}{2}\left\{2 \cdot 12 + (20-1)d\right\}$
বা, $1760 = 10(24 + 19d)$
বা, $10(24 + 19d) = 1760$
বা, $24 + 19d = \dfrac{1760}{10}$
বা, $24 + 19d = 176$
সুতরাং, নির্ণেয় সমীকরণটি হলো: $24 + 19d = 176$ Answer
(খ) নং এর সমাধান
‘ক’ হতে পাই,
$24 + 19d = 176$
বা, $19d = 176 - 24$
বা, $19d = 152$
বা, $d = \dfrac{152}{19}$
$\therefore d = 8$
সবচেয়ে বড় টুকরাটি হবে ফিতাটির শেষ বা ২০তম টুকরা অর্থাৎ ধারাটির ২০তম পদ।
আমরা জানি, সমান্তর ধারার $n$ তম পদ $= a+(n-1)d$
$\therefore$ ২০তম পদ বা বড় টুকরার মান $= 12+(20-1)8$
$= 12+19 \times 8$
$= 12+152$
$= 164$
সুতরাং, $d$ এর মান $8$ এবং বড় টুকরার মান $164$ মিটার। Answer
(গ) নং এর সমাধান
উদ্দীপক হতে পাই, ২০টি টুকরার মোট দৈর্ঘ্য, $S_{20} = 1760$ মিটার।
শেষ দশটি টুকরার মোট দৈর্ঘ্য বের করতে হলে, সম্পূর্ণ ২০টি টুকরার দৈর্ঘ্য থেকে প্রথম ১০টি টুকরার দৈর্ঘ্য বিয়োগ করতে হবে।
আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}\left\{2a+(n-1)d\right\}$
$\therefore$ প্রথম ১০টি টুকরার দৈর্ঘ্য, $S_{10} = \dfrac{10}{2}\left\{2 \cdot 12 + (10-1)8\right\}$
$= 5(24 + 9 \times 8)$
$= 5(24 + 72)$
$= 5 \times 96$
$= 480$
$\therefore$ শেষ দশটি টুকরার মোট দৈর্ঘ্য
$=$ ২০টি টুকরার মোট দৈর্ঘ্য $-$ প্রথম ১০টি টুকরার মোট দৈর্ঘ্য
$= S_{20} - S_{10}$
$= 1760 - 480$
$= 1280$
সুতরাং, শেষ দশটি টুকরার মোট দৈর্ঘ্য $1280$ মিটার। Answer
Comments (0)