অনুচ্ছেদ : ভোরে ঘুম থেকে ওঠার গুরুত্ব

History 📡 Page Views
Published
10-Mar-2022 | 08:47 AM
Total View
5.2K
Last Updated
10-Mar-2022 | 08:47 AM
Today View
0

ভোরে ঘুম থেকে ওঠার গুরুত্ব


ভোরবেলা ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। এর মানে হলো নতুন একটি দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে খুব সকালে আমাদের ঘুম থেকে জাগা উচিত। এটি প্রাত্যহিক অভ্যাসে পরিণত করতে পারলে, নিশ্চিতভাবে তা আমাদেরকে সুখ ও সমৃদ্ধির পথে ধাবিত করবে। প্রবাদে আছে— "Early to bed and early to rise makes a man healthy wealthy and wise." (তাড়াতাড়ি ঘুমাতে যাও এবং তাড়াতাড়ি জেগে ওঠার অভ্যাস একজনকে স্বাস্থ্যবান, সম্পদশালী ও জ্ঞানী করে তোলে।) ভোরবেলা ঘুম থেকে ওঠার অনেক সুবিধা রয়েছে। যে ব্যক্তি ভোরে ঘুম থেকে ওঠে সে কিছু ব্যায়াম করতে পারে অথবা নদীর ধারে বা খোলা মাঠে মুক্ত বাতাসে হাঁটতে পারে। এটি আমাদের মনকে সজীব ও প্রাণবন্ত করে তোলে। খুব সকালে প্রকৃতি কোলাহলশূন্য ও শান্ত থাকে। কোনো শোরগোল তখন শোনা যায় না। ভোরবেলা রংবেরঙের ফুল ও সবুজ পাতায় প্রকৃতি হেসে ওঠে। পাখিরা কিচিরমিচির শুরু করে। সকালের এইসব মোহনীয় উপহারসামগ্রী এবং রঙিন প্রকৃতি প্রত্যেককে স্রষ্টার সুন্দর সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেয়। কারো পরমেশ্বরের প্রতি প্রার্থনায় বসার ইচ্ছা জাগে। কিন্তু এই গুণাবলি অর্জন সহজ নয়। গভীর রাত করে ঘুমানো ভোর বেলায় জাগার জন্য সহায়ক না। তাই ভোরে ঘুম থেকে উঠতে হলে আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। ভোরে ওঠা একজন চারপাশের প্রকৃতি ভীষণ উপভোগ করে এবং পড়াশোনা বা অন্যান্য যেকোনো কাজ করার জন্য পর্যাপ্ত সময় পায়, যা তার জন্য সফলতা নিয়ে আসে। অপর পক্ষে, যদি একজন দেরিতে ঘুম থেকে ওঠে, তার কাজের পরিকল্পনা বাধাগ্রস্ত হয়। সর্বোপরি, ভোরবেলা ঘুম থেকে ওঠা আমাদেরকে সুস্থ ও প্রফুল্ল রাখে। এই সব কারণে, আমাদের ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস রপ্ত করা উচিত।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৪ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৬ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৯ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১১ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৩ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৬ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৮ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২০ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৩ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৪ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৫ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৬ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৭ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৩০ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩৩ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার