ভাবসম্প্রসারণ : লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড

Article Stats 📡 Page Views
Reading Effort
187 words | 2 mins to read
Total View
19.3K
Last Updated
11-May-2025 | 03:34 PM
Today View
0
লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড

মূলভাব : লাইব্রেরি থেকে জ্ঞান ও দিকনির্দেশনা আহরণ করেই জাতির উন্নতি এবং সভ্যতার উৎকর্ষ সাধন করা যায়। আবার লাইব্রেরির মাধ্যমেই একটি জাতির সভ্যতা ও উন্নতির মানের পরিচয় পাওয়া যায়।

সম্প্রসারিত ভাব : লাইব্রেরি দেশ ও জাতির অতীত ও বর্তমানের সেতুবন্ধন। কেননা এতে জাতির রুচির মান, জ্ঞানের গভীরতা ও সভ্যতার অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। একটি জাতি বা দেশের সাহিত্য-শিল্পকলা, জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলা-বিনোদন, আচার-অনুষ্ঠান-উৎসব, সুখ-দুঃখ, আন্দোলন-সংগ্রাম, জীবনযাপন ইত্যাদির বাস্তব রূপ ধারণ করে রাখে লাইব্রেরি। সত্য ও জ্ঞান অনুসন্ধানী মানুষ লাইব্রেরিতে এসে নিজেকে সমৃদ্ধ করে। পরবর্তীতে জাতির সভ্যতা লালন এবং এর উন্নতিতে ভূমিকা রাখে। জ্ঞান-বিজ্ঞানের আকাঙ্ক্ষা। লাইব্রেরি কালের স্বাক্ষী এবং পরম বন্ধু। এখানে এসে বইপত্র-পত্রিকা পাঠ করে ক্লান্তি, মনের দুঃখ-বিষাদ এবং সমস্যাবলি দূর করা যায়। বইয়ের ভুবন একটা আকর্ষণীয় ভুবন। এজন্যই বলা হয়েছে, ‘লাইব্রেরি মনের হাসপাতাল।’ একটি জাতির লাইব্রেরি শুধু সব ধরনের তথ্যই সংরক্ষণ করে না, উন্নতিতেও সহায়তা করে। এ জন্যই বড় বড় যুদ্ধের পরে বিজয়ী শক্তি পরাজিত জাতির লাইব্রেরি ধ্বংস করেছে। কাজেই লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ।

মন্তব্য : যে জাতি যত উন্নত সে জাতির লাইব্রেরি তত বড় ও সমৃদ্ধ। কাজেই লাইব্রেরিতে পড়া-লেখা করতে এবং নতুন নতুন লাইব্রেরি গড়ে তুলতে আমরা উৎসাহী ও অনুপ্রাণিত হই।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (9)

jui 04-Jan-2026 | 06:24:44 PM

not good not bad

Guest 10-Sep-2025 | 11:37:46 AM

😤

Guest 13-May-2025 | 06:45:16 AM

Me too

Guest 13-May-2025 | 06:44:47 AM

very helpful

Guest 01-Aug-2024 | 02:20:36 AM

Hmm🙂🙂🙂🙂

Guest 29-Aug-2023 | 03:31:11 PM

ধন্যবাদ

Guest 27-Aug-2023 | 03:08:56 PM

Thanks

Guest 09-Sep-2022 | 04:02:14 PM

Very very very helpful and I'm so happy for this
😩😍😌😌

Guest 30-May-2022 | 01:46:47 PM

very helpful 😊😊😊

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা