সাধারণ জ্ঞান : দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার

Article Stats 📡 Page Views
Reading Effort
251 words | 2 mins to read
Total View
166
Last Updated
10-Jun-2022 | 03:51 PM
Today View
0
দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার

দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার কবে জন্মগ্রহণ করেন? — ১৮৭৭ খ্রিষ্টাব্দে।

তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? — ঢাকার উলাইল গ্রামে।

দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার মূলত কি হিসাবে পরিচিত? — শিশুসাহিত্যিক ও লোক সংগ্রাহক হিসাবে।

তাঁর রচিত প্রবন্ধসমূহ কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়? — 'প্রদীপ' ও 'সাহিত্য পরিষদ পত্রিকা'য়। 

তিনি নিজে কোন পত্রিকাটি প্রকাশ করেছিলেন? — সুধা পত্রিকা। 

তিনি জমিদারীর কাজে দশ বছর ধরে ময়মনসিংহে থেকে কি করেন? — গ্রাম বাংলার লুপ্তপ্রায় কথাসাহিত্য সংগ্রহ করেন এবং সেগুলোর উপর গবেষণা করেন।

তিনি তাঁর সংগ্রহকৃত লোকসংগ্রহ উপাদানগুলো কার পরামর্শে কীভাবে প্রকাশ করেন? — দীনেশচন্দ্র সেনের পরামর্শে রসকথা, ব্রতকথা, রূপকথা ও গীতিকথা এই ৪ ভাগে ভাগ করে তা প্রকাশ করেন।

তিনি কোথায় সভাপতি নির্বাচিত হন? — বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ও বৈজ্ঞানিক পরিভাষা সমিতির।

তিনি পরিষদ কর্তৃক কোন পত্রিকার সম্পাদক নির্বাচিত হন? — পথ নামক সাময়িকীর।

তাঁর সংগৃহীত কাহিনী নিয়ে উল্লেখযোগ্য গ্রন্থগুলো কী? — ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, দাদা মশায়ের থলে, ঠানদিদির থলে, খোকা বাবুর খেলা, আমাল বই, কিশোরদের মন, বাংলার সোনার ছেলে, পৃথিবীর রূপকথা ও সবুজ লেখা।

'ঠাকুরমার ঝুলি' সম্পর্কে সংক্ষেপে লিখ। — 'ঠাকুরমার ঝুলি' (১৯০৭) বাংলাদেশে প্রচলিত বিভিন্ন রূপকথার সংকলন। রূপকথার সঙ্গে এখানে উপকথার বৈশিষ্ট্যও আছে। কারণ পশু পাখির মুখ দিয়েও কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পগুলি বলার গ্রামীণ রীতি ও ভাষা যথাসম্ভব অক্ষুণ্ণ রেখে দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার সম্পাদনা ও প্রকাশ করে চিরস্মরণীয় হয়েছেন। 

'ঠাকুরমার ঝুলি'র পরবর্তী খণ্ডের নাম কী? — পরবর্তী খণ্ডের নাম 'ঠাকুরদাদার ঝুলি' (১৯০৯)। 'ঠাকুরমার ঝুলি' ও 'ঠাকুরদাদার ঝুলি' শিশুসাহিত্য বটে। কিন্তু এগুলো বাংলা সাহিত্যের লোকসাহিত্যেচর্চার ইতিহাসেও অমূল্য সম্পদ।

তিনি কোন ছদ্মনামে লিখতেন? — দৃষ্টিহীন।

তিনি বাংলায় কিসের পরিভাষা রচনা করেন? — বিজ্ঞানের।

তিনি রূপকথা লেখক হিসেবে কার উচ্ছসিত প্রশংসা লাভ করেন? — বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। 

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৯৫৭ খ্রিষ্টাব্দে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)