সাধারণ জ্ঞান : কাঙাল হরিনাথ

Article Stats 📡 Page Views
Reading Effort
182 words | 2 mins to read
Total View
98
Last Updated
12-Nov-2021 | 10:40 AM
Today View
0
কাঙাল হরিনাথ

কাঙাল হরিনাথ কবে, কোথায় জন্মগ্রহণ করেন? — ১৮৩৩ খ্রিষ্টাব্দে কুষ্টিয়ার কুমারখালী গ্রামে।

তাঁর প্রকৃত নাম কী? — হরিনাথ মজুমদার।

তিনি মূলত কি ছিলেন? — সাহিত্যিক ও সাংবাদিক।

তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কোথায় হয়? — বাল্যকালে কৃষ্ণনাথ মজুমদারের ইংরেজি স্কুলে অধ্যয়ন করেন এবং তারপরে অর্থের অভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়।

তিনি কবে তার নিজ গ্রামে ভার্নাকুলার স্কুল প্রতিষ্ঠা করেন? — ১৮৫৫ খ্রিষ্টাব্দে।

তিনি যে বিখ্যাত পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন তার নাম কি? — সম্বাদ প্রভাকর।

১৮৬৩ সালের এপ্রিল মাসে কুমারখালী থেকে তিনি যে পত্রিকা প্রকাশ করেন তার নাম কী? — গ্রামবার্তা প্রকাশিকা।

তাঁর প্রকাশিত 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকায় কোন বিষয়গুলো স্থান পেত? — সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে প্রবন্ধ এবং নীলকর সাহেবদের শোষণ কাহিনী প্রকাশ করতেন। 

স্বরচিত গানে তিনি কোন ভণিতা ব্যবহার করতেন? — কাঙাল।

তাঁর মুদ্রিত গ্রন্থের সংখ্যা কতটি? — আঠারটি। 

পত্রিকা সম্পাদনা পরিত্যাগ করে তিনি কিসে মনোযোগী হয়েছিলেন? — ধর্মভাব প্রচারের জন্য 'কাঙাল ফিকির চাঁদের দল' নামে একটি বাউল গানের দল গঠন করেন এবং গান রচনা ও পরিবেশনায় মনেযোগী হন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো কী? — বিজয় বসন্ত (১৮৫৯), চারু চরিত্র (১৮৬৩)৷ কবিতা কৈমুদী (১৮৬৬), অক্রুর সংবাদ (১৮৭৩), বিত্ত চপাল (১৮৭৬), হরিনাথ গ্রন্থাবলী (১৯০১)।

কাঙাল হরিনাথ কবে মৃত্যুবরণ করেন? — ১৮৯৬ খ্রিষ্টাব্দের ১৬ এপ্রিল।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা