সাধারণ জ্ঞান : খনিজ লবণ, পানি, দেহের ভরসূচি

Article Stats 📡 Page Views
Reading Effort
324 words | 2 mins to read
Total View
552
Last Updated
10-Jun-2022 | 03:40 PM
Today View
0
পরিবেশ

↬ খনিজ লবণ (Minerals) 
↬ পানি (Water) 
↬ দেহের ভরসূচি ( Body Mass Index : BMI) 

মানবদেহের ওজনের কত % খনিজ লবণ থাকে? — ১% থাকে।

একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে লোহার পরিমাণ কত? — ২ – ৬ গ্রাম।

খনিজ লবণের উপাদানগুলো কোনগুলো? — ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফাট, সোডিয়াম, ক্লোরিন এবং ম্যাগনেসিয়াম।

পটাশিয়াম পাওয়া যায় — ডাব, মাছ, দুধ, ডাল, কলা ইত্যাদিতে।

থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে কোন   রাসায়নিক পদার্থটি? — আয়োডিন।

হাইপোথাইরয়েডিজম কী? — আয়োডিনের অভাবে যখন শরীরে পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি হয় না, তখন তাকে হাইপোথাইরয়েডিজম বলে।

গলগণ্ড রোগ কী? — মানবদেহের গলদেশে যে থাইরয়েড গ্রন্থি আছে, আয়োডিনের অভাবে তা ফুলে গেলে তাকে গলগণ্ড রোগ বলে।

আমাদের দৈহিক ওজনের কতভাগ পানি আছে? — ৬০ – ৭৫ ভাগ।

মানব দেহকোষের প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত? — ৭০ – ৯০ % 

একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কত লিটার পানি পান করা উচিত? — ২ – ৩ লিটার।

খনিজ লবণের উৎস হলো — মাংস, দুধ, ডিম, কলা, সবুজ শাকসবজি ইত্যাদি। 

কোন খাদ্য সক্রিয় পরিশোষণে শোষিত হয় — খনিজ লবণ।

কঁচুশাক যে উপাদানের জন্য বিশেষভাবে মূল্যবান তা হলো — লৌহ।

অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন? — ক্যালসিয়ামের।

দুগ্ধদানকারী মায়ের জন্য কোন মিনারেল টি অত্যন্ত জরুরি? — ক্যালসিয়াম।

ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি? — দুধ।

মানুষের শরীরের বেশিরভাগ ফসফেট থাকে — হাড়ে।

সামুদ্রিক মাছে পাওয়া যায় — আয়োডিন।

নদীর ইলিশের চেয়ে সমুদ্রের ইলিশে — আয়োডিন বেশি থাকে।

খাবার লবনে আয়োডিন মেশানোর কারণ হলো — গলগণ্ড রোগ যাতে না হয়।

ওজনাধিক্য ও স্থূলতা নিরূপনের সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি হলো — বি এম আই ( বডি মাস ইনডেক্স)।

একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষের বি এম আই (BMI) কত হওয়া উচিত? — ৩০. ০০ হতে ৩৫.০০ 

বি এম আই (BMI) কত হলে obese বলে ধরা হয়? — > ৩০ 

শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ — পচনশীল জীবাণু পানি ছাড়া বাঁচে না। 

নিষ্পিষ্ট মসলায় লবণ মিশিয়ে অনেকদিন রাখা যায় কেন? — লবন পচনকারী জীবাণুর বংশবিস্তার রোধ করতে।

লবন মিশ্রিত মসলা অনেক দিন ভাল থাকে কেন? — লবনদ্রব্য মসলায় ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা