সাধারণ জ্ঞান : আবুল কালাম শামসুদ্দীন

Article Stats 📡 Page Views
Reading Effort
411 words | 3 mins to read
Total View
271
Last Updated
10-Jun-2022 | 03:39 PM
Today View
0

আবুল কালাম শামসুদ্দীন


আবুল কালাম শামসুদ্দীন এর জন্ম পরিচয় দাও। — ১৮৯৭ সালের ৩ নভেম্বর, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধানিখোলা গ্রামে। 

তাঁর মূল পরিচিতি দাও? — তিনি একজন সাংবাদিক, সাহিত্যিক এবং একজন রাজনীতিবিদ। 

অসহযোগ আন্দোলনে কংগ্রেসের ডাকা আহ্বানে সাড়া দিতে তিনি কোন পরীক্ষা বর্জন করেন? — বি.এ পরীর। 

তিনি কবে অসহযোগ আন্দোলনে যোগদান করেন? — ১৯২১ সালে।

পেশা জীবনে তিনি কোন পেশায় নিয়োজিত ছিলেন? — সাংবাদিকতা এবং সাহিত্য সাধনায়।

‘দৈনিক মোহাম্মদী’ পত্রিকায় তিনি কোন পদে কবে যোগদান করেছিলেন? — ১৯২৩ সালে ‘দৈনিক মোহাম্মদী ’পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে যোগদান করেন।

মোহাম্মদ নাসিরউদ্দিন প্রতিষ্ঠিত এবং সম্পাদিত ‘সওগাত’ পত্রিকার কোন বিভাগে তিনি চাকুরী করেন? — সম্পাদনা বিভাগে (১৯২৬)। 

মওলানা আকরাম খাঁ প্রতিষ্ঠিত ও সম্পাদিত দৈনিক ‘আজাদ’ পত্রিকায় তিনি কবে কোন পদে যোগদান করেন? — সম্পাদনা বিভাগে ১৯৩৬ সালের ৩১ অক্টোবরে। 

তিনি দৈনিক ‘আজাদ’ পত্রিকায় কত বছর কর্মরত ছিলেন? — সুদীর্ঘ ২২ বছর।

তিনি মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন কবে? — ৩০শের দশকে।

বাঙালি মুসলমান সমাজকে ইসলামিক ভাবধারায় অনুপ্রাণিত করতে প্রতিষ্ঠিত ‘পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি’ তে তিনি কোন পদে নিয়োজিত ছিলেন? — সভাপতি পদে।

তিনি মুসলিম লীগের মনোনয়নে ময়মনসিংহ জেলা থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন কবে? — ১৯৪৬ সালে।

১৯৫২ সালের মহান ভাষ আন্দোলনে তাঁর ভূমিকা কেমন ছিল? — খুবই প্রতিবাদ মুখর এবং বাংলা ভাষা প্রীতি মনোভাব।

ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিবর্ষণের কারণে তিনি পূর্ববঙ্গ পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেন কবে? — ১৯৫২ সালের ২২ শে ফেব্রুয়ারি। 

তিনি প্রথম কবে কোথায় ভাষা শহীদের জন্য নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন? — ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।

আইয়ুব খানের সরকার বিরোধী আন্দোলনে সরকারের দমন নীতির প্রতিবাদে তিনি কোন খেতাব লাভ করেন? — সিতারা এ খেদমত ও সেতারা এ ইমতিয়াজ খেতাব (১৯৬০ সালে)।

তিনি কোন বিষয়ে বহু চিন্তামূলক সরস প্রবন্ধ রচনা করেন? — সাহিত্য, সমাজ ও সংস্কৃতি নিয়ে।

তিনি কোন বিষয়ে রচনা সৃষ্টির মাধ্যমে ব্যাপক কৃতিত্বের পরিচয় দেন? — বাংলা সাহিত্যের মুসলিম ধারা এবং নজরুল কাব্যের বিচার বিশ্লেষণের ও নবমূল্যায়নে।

কাজী নজরুল ইসলামকে তৎকর্তৃক প্রথম কী বনে অভিহিত করা হয়? — যুগ প্রবর্তক বলে।

তাঁর প্রকাশিত গ্রন্থাবলির পরিচয় দাও। — কচিপাতা (শিশু সাহিত্য, ১৯৩২), ত্রিস্রোতা (অনুবাদ সাহিত্য, ১৯৩৯), দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন, ১৯৬১), ইলিয়ড (অনুবাদ, ১৯৬৭), পলাশি থেকে পাকিস্তান (ইতিহাস, ১৯৬৮), অতীত দিনের স্মৃতি (আত্মজীবনী ও স্মৃতিচারণ, ১৯৬৮) ইত্যাদি। 

তাঁর অর্জিত পুরস্কার সমূহ কোনগুলো? — অনুবাদ সাহিত্যের জন্যে বাংলা একাডেমি পুরস্কার (১৯৭০), সাংবাদিকতা ও সাহিত্যের জন্য একুশে পদক (১৯৭৬) সালে লাভ করেন।

কোন পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি অমর কীর্তি গড়ে রেখেছেন? — দৈনিক আজাদ।

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৯৭৮ সালের মার্চের ৩ তারিখ।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা