সাধারণ জ্ঞান : ইতিহাসে অন্যান্য স্মরণীয় যুদ্ধ

History 📡 Page Views
Published
15-Apr-2020 | 03:42 AM
Total View
349
Last Updated
09-May-2021 | 01:08 PM
Today View
0

ইতিহাসে অন্যান্য স্মরণীয় যুদ্ধ 


কলিঙ্গ যুদ্ধ : ২৬১ খ্রীস্ট পূর্বাব্দে সম্রাট অশোক কলিঙ্গের রাজাকে পরাজিত করেন। 

বদরের যুদ্ধ : ৬২৪ খ্রিস্টাব্দে মক্কার বদর নামক স্থানে মুসলিম বাহিনী ও মক্কার পৌত্তলিকদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে ৭০ জন কাফের নিহত ও ৭০ জন বন্দী হয়। মুসলমানদের পক্ষে ১৩ জন শহীদ হন। মুসলমানরা এ যুদ্ধ জয়ী হন। 

উহুদের যুদ্ধ : ৬২৫ খ্রিস্টাব্দে মদিনার উহুদ প্রান্তরে মক্কার পৌত্তলিক ও মুসলমানদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মুসলমানরা জয়ী হন। 

খন্দকের যুদ্ধ : ৬২৭ খ্রিস্টাব্দে মুসলমান ও কুরাইশদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। 

তাবুকের যুদ্ধ : ৬৩৭ খ্রিস্টাব্দে মুসলমান ও রোমান বাহিনীর মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। 

তরাইনের প্রথম যুদ্ধ : ১১৯১ খ্রিস্টাব্দে পৃথ্বিরাজ চৌহান এবং মুহাম্মদ ঘোরীর মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মুহাম্মদ ঘোরী পরাজিত হয়। 

তরাইনের দ্বিতীয় যুদ্ধ : ১১৯২ খ্রিস্টাব্দে পৃথ্বিরাজ চৌহান এবং মুহাম্মদ ঘোরীর মধ্যে এই যুদ্ধ হয়। এ যুদ্ধে মুহাম্মদ ঘোরী জয় লাভ করে। 

ক্রুসেড বা ধর্মযুদ্ধ : ৬৩৪ খ্রিস্টাব্দে যিশুখ্রিস্টের জন্মভূমি জেরুজালেম মুসলমানদের করতলগত হলে মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানরা ১০৯৫ – ১২৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত আটটি ক্রুসেড ঘোষণা করে। যা ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। 

শতবর্ষের যুদ্ধ : ইংরেজ ও ফরাসীদের মধ্যে ১৩৩৮ – ১৪৫৩ সাল পর্যন্ত এ যুদ্ধ চলে। ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সেনাপতির দায়িত্ব নিলে তাঁর বীরত্বের মধ্য দিয়ে এ যুদ্ধ পরিসমাপ্তি ঘটে। 

পানিপথের প্রথম যুদ্ধ : ১৫২৬ সালে বাবর ও ইব্রাহীম লৌদির মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের মাধ্যমে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। 

পানিপথের দ্বিতীয় যুদ্ধ : ১৫৫৬ সালে বৈরাম খান ও হিমুর মধ্যে এ যুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধে বৈরাম খান জয়ী হন। 

পানিপথের তৃতীয় যুদ্ধ : ১৭৬১ সালে আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে এ যুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধে মারাঠারা পরাজিত হয়। 

হলদিঘাটের যুদ্ধ : ১৫৭৬ সালে হলদিঘাট নামক স্থানে আকবরের সেনাপতি মান সিং এবং রানা প্রতাপ সিংহের মধ্যে যুদ্ধ হয়। এ যুদ্ধে রানা প্রতাপ সিং পরাজিত হয়। 

পলাশীর যুদ্ধ : ১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উ-দৌল্লার সাথে ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের মধ্যে এ যুদ্ধ সংগঠিত হয়। মীর জাফরের বিশ্বাসঘাতকতার মধ্যদিয়ে সিরাজ-উ-দৌল্লা পরাজিত হন এবং ভারতে ব্রিটিশ রাজ্য স্থাপনের পথ সুগম হয়। 

বক্সারের যুদ্ধ : ১৭৬৪ সালে ইংরেজদের সাথে মীর জাফর, সুজা-উ-দৌল্লা ও দ্বিতীয় শাহ আলম এর সম্মিলিত বাহিনীর যুদ্ধ হয়। এ যুদ্ধে ইংরেজরা জয়ী হয়ে ভারতবর্ষে রাজশক্তি প্রতিষ্ঠা করে। 

আমেরিকার স্বাধীনতা সংগ্রাম : ১৭৭৬ – ১৭৮৩ সাল পর্যন্ত জজ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম চলে। আমেরিকা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 

ট্রাপালগার যুদ্ধ : ১৮০৫ সালে এ যুদ্ধে ইংরেজ নৌ-সেনাপতি লর্ড নেলসন এর নেতৃত্বে ফরাসী ও স্পেনের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে। ফলে নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা ব্যর্থ হয়। 

ওয়াটারলুর যুদ্ধ : ১৮১৫ সালে ফ্রান্সের সেনাপতি নেপোলিয়নের সাথে ব্রিটিশ সেনাতি ডিউক অব ওয়েলিংটন এর ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয় এবং তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয়। 

ফরাসী বিপ্লব : ১৭৮৯ সালে ১৪ জুলাই বাস্তিল দূর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসী বিপ্লব শুরু হয়। রুশো, ভলতেয়ার তাঁদের লিখনির মাধ্যমে ফরাসী বিপ্লবকে অনুপ্রেরণা যুগিয়েছেন। ফরাসী বিপ্লবের শ্লোগান ছিল স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। 

ক্রিমিয়ার যুদ্ধ : ১৮৫৪ – ১৮৫৬ পর্যন্ত ফ্রান্স, ইংল্যান্ড ও তুরস্কের যৌথ বাহিনীর সাথে রাশিয়ার এ যুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। 

সিপাহী বিপ্লব : ১৮৫৭ সালে ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে দেশীয় সিপাহীদের জাতীয় অভ্যুত্থান ঘটে। ইংরেজরা কঠোরভাবে এ বিপ্লব দমন করে। 

আমেরিকার গৃহযুদ্ধ : ১৮৬১ – ১৮৬৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১টি সাউদান স্টেটস ও নর্দান ফেডারেল স্টেটস এর মধ্যে গৃহযুদ্ধ সংগঠিত হয়। এ সময় ১৮৬৩ সালে আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ করেন। যুদ্ধে উত্তরে রাজ্যগুলো জয়ী হয়। এটি গেটিসবার্গ যুদ্ধ নামে পরিচিত। 

প্রথম চীন-জাপান যুদ্ধ : ১৮৯৪-৯৫ সালে কোরিয়ার প্রশ্নে জাপানের সঙ্গে চীনের এ যুদ্ধ সংঘঠিত হয়। যুদ্ধে জাপান জয়ী হয়ে ফরমোজা ও কোরিয়া হস্তগত করে। 

দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ : ১৯৩১-৩৩ সালে মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে এ যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে জাপান জয়ী হয়ে মাঞ্চুরিয়াকে মাঞ্চুকুয়ো নামে একটি রাজ্য স্থাপন করে। 

রুশ-জাপান যুদ্ধ : ১৯০৪-১৯০৫ সালে জাপান ও রাশিয়ার মধ্যে এ যুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধে জাপান রাশিয়াকে পরাজিত করে। 

কোরিয়া যুদ্ধ : ১৯৫০-১৯৫৩ সালে এ যুদ্ধ সংগঠিত হয়। ১৯৪৫ সালে উত্তর কোরিয়ায় রুশ এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন সৈন্য দল প্রবেশ করে ৩৮ অক্ষরেখা বরাবর কোরিয়াকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করে নেয়। ১৯৫০ সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোারিয়ার মধ্যে যুদ্ধ বাঁধে। এ যুদ্ধে উত্তর কোরিয়াকে রাশিয়া এবং দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা দান করে। 

আরব-ইসরাইাল যুদ্ধ : এ পর্যন্ত আরব-ইসরাইল ৪টি যুদ্ধ সংগঠিত হয়। ১৯৪৮ প্রথম আরব-ইসরাইল যুদ্ধে আরবরা পরাজিত হয়। ১৯৫৬ সালে মিশর কর্তৃক সুয়েজখাল জাতীয়করণ করাকে কেন্দ্র করে দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ বাঁধে। ফ্রান্স ও ইংল্যান্ড ইসরাইলকে সমর্থন করে। রাশিয়ার হুমকিতে ইসরাইল যুদ্ধ বিরতি মেনে নেয়। ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে ইসরাইল জেরুজালেমের বিরাট অংশ, সিনাই, পশ্চিম তীর ও গাঁজাসহ সিরিয়ার মালভূমি দখল করে নেয়। এ যুদ্ধ ৬দিন স্থায়ী ছিল। ১৯৭৩ সালে চতুর্থ আরব ইসরাইল যুদ্ধে মিশর সিনাই পূর্নদখল করে। এ যুদ্ধ ১৮ দিন স্থায়ী ছিল। 

ভিয়েতনাম যুদ্ধ : উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে ১৯৫৬ সালে এ যুদ্ধ সংগঠিত হয়। যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের পক্ষে এবং রাশিয়া ও চীন উত্তর ভিয়েতনামের পক্ষে অবতীর্ণ হয়। এ যুদ্ধে উত্তর ভিয়েতনামের জয় হয়। ১৯৭৩ সালের জানুয়ারি মাসে এক শান্তি চুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটে। 

পাক-ভারত যুদ্ধ : ১৯৬৫ সালে কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ সংঘঠিত হয়। রাশিয়ার মধ্যস্থতায় ১৯৬৬ সালে তাসখন্দ চুক্তির মাধ্যমে এ যুদ্ধের সমাপ্তি ঘটে। 

ইরাক-ইরান যুদ্ধ : শাত-ইল-আরবের জলধারাকে নিয়ে ইরাক ও ইরানের মধ্যে ১৯৮০-১৯৮৮ পর্যন্ত যুদ্ধ সংগঠিত হয়। জাতিসংঘের যুদ্ধ বিরতি প্রস্তাবে যুদ্ধ বন্ধ হয় এবং ২০ সেপ্টেম্বর ১৯৮৮ সালে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। 

ইরাক-কুয়েত যুদ্ধ : ২ আগস্ট ১৯৯০ সালে ইরাক কুয়েতকে দখল করে তার ১৯তম রাজ্য হিসেবে ঘোষণা করে। ফলে ১ জানুয়ারি ১৯৯১ বহুজাতিক বাহিনী ইরাকের উপর হামলা চালায় এবং ইরাক কুয়েত ছাড়তে বাধ্য হয়। ৫ মার্চ ১৯৯১ ইরাক জাতিসংঘের সকল শর্ত মেনে নিয়ে কুয়েত থেকে সৈন্য প্রত্যাহার করে এবং যুদ্ধের অবসান ঘটে। 

ইরাক যুদ্ধ : ২০ মার্চ, ২০০৩ সালে ঈঙ্গ মার্কিন বাহিনী এবং ইরাকের মধ্যে এ যুদ্ধ সংঘঠিত হয়। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের উপর পারমানবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে ঈঙ্গ মার্কিন বাহিনী ইরাকের উপর আক্রমণ করে এবং তারা জয় লাভ করে। ১ জানুয়ারি ২০০৭ সালে সাদ্দাম হোসেনকে ফাঁসির রায় দেয়া হয়। ১৮ ডিসেম্বর ২০১১ ইরাক যুদ্ধের সমাপ্তি ঘটে। 

আফগানিস্তান যুদ্ধ : ৭ অক্টোবর, ২০০১ সালে আমেরিকা এবং তালেবান বাহিনীর মধ্যে এ যুদ্ধ সংঘঠিত হয়। ওসামা বিন লাদেন কর্তৃক আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস এবং জঙ্গী কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে এ যুদ্ধ পরিচালনা করে। ২০১১ সালে ওসামা বিন লাদেন পাকিস্তানের এবোটাবাদে আমেরিকার বিমান হামলায় নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩১ ডিসেম্বর ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে ‍যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। ১ জানুয়ারি ২০১৫ সালে আফগানিস্তান থেকে সেনা সদস্য প্রত্যাহার করে নেন। 

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
আর মাত্র ২ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৪ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৭ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ৯ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১১ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৪ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৬ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৮ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২১ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৩ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৪ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৫ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৮ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩১ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার