বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

Article Stats 📡 Page Views
Reading Effort
205 words | 2 mins to read
Total View
29.4K
Last Updated
25-Mar-2023 | 08:15 AM
Today View
0
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পত্র লেখো।

বা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।


১৩ই ফেব্রুয়ারি, ২০২১

বরাবর
সম্পাদক
দৈনিক সমকাল
১৩৬ তেজগাঁ, শিল্প এলাকা
ঢাকা-১২০৮

বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন।

জনাব,
আপনার বহুল প্রচারিত ‘সমকাল’ পত্রিকায় নিম্নলিখিত চিঠিটি অনুগ্রহপূর্বক প্রকাশ করলে কৃতার্থ হব।

নিবেদক
মো. আরাফাত হোসেন রনি
রাজাপুর, ঝালকাঠি।
 

বৃক্ষরোপণ প্রয়োজন

জীবনযাপনে মানুষ সম্পূর্ণরূপে বৃক্ষের ওপর নির্ভরশীল। সবুজ বৃক্ষ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে পরিবেশকে সুস্থ রাখে। সবুজ বৃক্ষ কেবল পরিবেশকে রক্ষা করে না, দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষের ফল মানুষের পুষ্টির অভাব পূরণ করে এবং তার কাঠ গৃহনির্মাণ, আসবাবপত্র তৈরি ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অথচ প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষ এবং বনভূমির পরিমাণ নিতান্তই অপ্রতুল। যেখানে দেশের মোট ভূমির শতকরা অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন সেখানে আমাদের আছে ১৭ ভাগের মতো। এরপরও মানুষ প্রয়োজনে-অপ্রয়োজনে কেটে উজাড় করছে বনরাজি। উপরন্তু নতুন করে বৃক্ষরোপণ করা হচ্ছে না। যার সূত্র ধরে সময়ে অসময়ে বাংলাদেশের প্রকৃতিতে দেখা দিচ্ছে বিপর্যয়। তই যথাশীঘ্রই সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের সর্বত্র বৃক্ষরোপণ এবং তা রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি কর্তব্য।

এমতাবস্থায় বৃক্ষরোপণের গুরুত্ব বিবেচনা করে বৃক্ষরোপণ সপ্তাহ পালন ও বৃক্ষরোপণের কার্যকর কর্মসূচি গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কানুদাসকাঠি গ্রামবাসীর পক্ষে
মো. আরাফাত হোসেন রনি
রাজাপুর, ঝালকাঠি

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (3)

Labib Hasan 08-Jun-2023 | 03:24:48 AM

বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা বর্ণনা করে জনমত

Guest 23-Nov-2022 | 04:06:37 AM

আজকে আমার পরীক্ষা কিন্তু আমি এই পত্রটি কোথাও খুজে পাচ্ছিলাম না। এই সময়ে এটি পেয়ে অনেক উপকৃত হয়েছি।

Guest 20-Sep-2022 | 07:13:47 AM

So halpful

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা