অনুচ্ছেদ : ই-মেইল

Article Stats 📡 Page Views
Reading Effort
282 words | 2 mins to read
Total View
6.4K
Last Updated
19-Jun-2021 | 07:58 AM
Today View
0

ই-মেইল


ই-মেইল হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে লিখিত বার্তা প্রেরণের দ্বারা যোগাযোগ ব্যবস্থা। বিস্তারিতভাবে ই-মেইল বলতে ইলেকট্রনিক মেইলকে বোঝায়। যোগাযোগের তড়িৎ মাধ্যম হিসেবে ই-মেইলকেই সাধারণত নির্দেশ করা হয়। ই-মেইল কম্পিউটারের সঙ্গে সংযুক্ত। টেলিপ্রিন্টারের সাহায্যে যোগাযোগের ক্ষেত্রে যেখানে টার্মিনাল থেকে টার্মিনালে যোগাযোগ হয় যেখানে ইলেকট্রনিক মেইলের ক্ষেত্রে ব্যবহারকারীরা একে অন্যের সঙ্গে পম্পিউটারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। ই-মেইল প্রেরণ করা হয় কম্পিউটারে রক্ষিত ব্যক্তিগত মেইল বক্সে। ই-মেইল ব্যবস্থা স্থাপনের জন্য টেলিফোন সংযোগ ও একটি মডেম দরকার হয়। ই-মেইল যোগাযোগের ফলে অফিসে কাগজের ব্যবহার অনেকটা কম হয়। কম্পিউটারনির্ভর যোগাযোগ মাধ্যম বলে কম্পিউটারে তৈরি করা ফাইলগুলো তাৎক্ষণিকভাবে কপি করা যায় এবং সহজেই ই-মেইল হিসেবে আদান প্রদান করা যায়। ব্যক্তি থেকে ব্যক্তিতে যোগাযোগের ফলে, টেলিফোনের বিকল্প হিসেবে ই-মেইলে খরচ ও সময় অনেক কম ব্যয় হয়। ই-মেইলের মাধ্যমে দু-পক্ষ সরাসরি উপস্থিত না থাকলেও যোগাযোগ স্থাপন করা যায়। প্রাপকের সরাসরি ব্যক্তিগত মেইল বক্সে ই-মেইল প্রেরিত হয় বলে এক্ষেত্রে নিশ্চিত গোপনীয়তা রক্ষা করা যায়। আধুনিক যোগাযোগের ক্ষেত্রে ই-মেইল বিপ্লবের সূচনা করেছে। ই-মেইল আশীর্বাদের বদৌলতে ব্যবসা-বাণিজ্য এখন পূর্বের যেকোনো সময়ের চেয়ে অনেক সহজতর। অবশ্য কম্পিউটার সাধারণ লোকের নিকট সহজলভ্য না হওয়াতে ই-মেইল সুবিধা এখনো সকলের নিকট পৌঁছাতে পারেনি। 


একই অনুচ্ছেদ আরেকবার সংগ্রহ করে দেয়া হলো


ই-মেইল হলো ইলেকট্রনিক মেইল তড়িৎবার্তা। এটি যোগাযোগ প্রযুক্তিতে এক বিস্ময়কর আবিষ্কার। ই-মেইল আবিষ্কার হলে ডাকবিভাগের উপর আমাদের নির্ভরতা কমেছে। সব শ্রেণির মানুষের জন্য এটি খুব সহায়ক। যদি একজন ব্যক্তির একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকে, তবে সেই ই-মেইল সংযোগ পেতে পারে। এটি অফিস কাজে ব্যবহারে সময় ও শ্রম হ্রাস করে। তাই ই-মেইল একই সাথে অর্থ এবং সময় উভয় বাঁচায়। ই-মেইলের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে কয়েক সেকেন্ডের মধ্যেই সংবাদ প্রেরণ করতে পারে। কিন্তু আমাদের দেশে এখনও বিস্তৃতভাবে ই-মেইল ব্যবহৃত হচ্ছে না। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের দেশে যুব সমাজের অবশ্যই ই-মেইল ব্যবহারের জ্ঞান থাকতে হবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

মাসরী 19-Jul-2022 | 02:33:23 AM

একুশে বই মেলা অনুচ্ছেদ আছে কি?