অনুচ্ছেদ : ফেরিওয়ালা

Article Stats 💤 Page Views
Reading Effort
214 words | 2 mins to read
Total View
7.2K
Last Updated
10-May-2021 | 06:31 AM
Today View
0

ফেরিওয়ালা


রাস্তার ফেরিওয়ালা বলতে আমরা একজন করুণাযোগ্য ব্যক্তিকে বুঝি যে রাস্তায় ঘুরে ঘুরে জিনিসপত্র / পণ্যসামগ্রী বিক্রি করে। একজন ফেরিওয়ালার জীবন খুবই বৈচিত্র্যময় / অদ্ভূত। সে সামান্য পুঁজি দ্বারা তার ব্যবসা পরিচালনা করে। সে সাধারণত গলার হার, কানের দুল, ফিতা, টুকিটাকি জিনিসপত্র, গৃহ-সরঞ্জাম, কুমারের তৈরি মাটির জিনিসপত্র ইত্যাদি বিক্রি করে থাকে। মাঝে মাঝে সে মিষ্টি জাতীয় খাবার বিক্রি করে। তাকে কাপড় বিক্রি করতেও দেখা যায়। কোনো কোনো ফেরিওয়ালা রাস্তা ও শহুরে গলির আশপাশে বসবাসকারী গৃহিণীদের আকৃষ্ট করতে তাদের সাথে বাঁশি রাখে। আবার অনেকে ক্রেতা আকর্ষণের জন্য উচ্চ স্বরে মুখ দিয়ে সুর করে। মাঝে মাঝে শহরের রাস্তা-ঘাটে তাদেরকে এক জায়গায় দাঁড়িয়েও পণ্য বিক্রি করতে দেখা যায়। এক্ষেত্রে সরকার তাদের প্রায়ই উচ্ছেদ করে। বাধ্য হয়েই তারা তখন তাদের অপর্যাপ্ত পণ্য নিয়ে শহরের গলিতে গলিতে ঘুরে বেড়ায়। সব দিনই একজন ফেরিওয়ালার সমান বেচাকেনা হয় না। সে কখনও বেশি আবার কখনও খুব কম লাভ করে। তখন তার পথ চেয়ে বসে থাকা পরিবারের মুখগুলোর চিন্তায় তাকে বিষণ্ণ দেখায়। অন্যদিকে যখন সে ভালো লাভ করে, তখন তার চেহারা খুব হাস্যোজ্জ্বল থাকে। কিন্তু তার পরেও আমাদের দেশের ফেরিওয়ালাদের আর্থিক অবস্থার সামান্যতম উন্নতি হচ্ছে না বললেই চলে। তাদের অধিকাংশ পরিবারই বহু সদস্যে ভারাক্রান্ত, যারা অপরিচ্ছন্ন ও নোংরা বস্তিতে রোগশোকের সাথে নিত্য সংগ্রাম করে চলে। তাই একজন ফেরিওয়ালার দুর্দশাগ্রস্ত ভাগ্যের অবসান হওয়া উচিত এবং সরকারের উচিত তাদের জন্য স্থায়ী জায়গায় ব্যবস্থা করে দেওয়া।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (2)

Guest 16-Nov-2022 | 02:31:08 PM

Good

Guest 09-Jun-2021 | 02:29:20 PM

Perfect.