ভূমি-স্বত্ব ও জমির জরিপের প্রয়োজনীয়তা
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 347 words | 2 mins to read |
Total View 1.2K |
|
Last Updated 10-Dec-2025 | 11:15 AM |
Today View 0 |
জমি জরিপ সম্বন্ধে আলোচনা করতে গেলে স্বভাবতই অঙ্গাঙ্গিভাবে চলে আসে ভূমি-স্বত্ব জনিত বিষয়গুলি। এই কথা অনস্বীকার্য যে ভূমি-স্বত্ব নিরূপণ করতে গেলে জমি জরিপ অতি প্রয়োজনীয় বিষয়। প্রায় সর্বক্ষেত্রেই সংশ্লিষ্ট জমির পরিমাণ ও চৌহদ্দি নিরূপণ করতে হয় সঠিকভাবে। জমি জরিপ করে সঠিকভাবে ব্যাপারটি বেশিরভাগ সাধারণ মানুষ জানেন না। জমি জরিপের কাজটি সাধারণত করে থাকেন। আমিনদের জমি জরিপের কার্যবিধি না জানায় অনেকেই অন্ধকারে থাকতে হয়।
জমি নিয়ে গোলযোগ সৃষ্টি হলে সাধারণত সংশ্লিষ্ট কোনও পক্ষ দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা করেন। অনেক সময়ই আদালতের নিদের্শে সার্ভে পাষ করা উকিলদের জমি জরিপ করে নির্দিষ্ট জমিপ জন্য রিপোর্ট দিতে বলে নির্দিষ্ট জমির ম্যাপসহ। সরকারী স্তরে জমি জরিপের দায়িত্ব অর্পিত হয় আমিনদের ওপর।
স্বভাবতই বোঝা যায় জমির পরিমাণ বা চৌহদ্দি নিয়ে গোলযোগ দেখা দিলে জমি জরিপের বিশেষ প্রয়োজন দেখা দেয়।
এই অবস্থায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে-জমি জরিপের নিরিখ কি হবে? কোন পদ্ধতি অনুসারিত হবে?
সব ধরনের জমির ওপর নিজ স্বত্ব কায়েম করা ব্যক্তিগত ভাবে প্রায় সব মানুষেরই একটা তীব্র আকাঙ্খা থাকে। স্বভাবতই জমির নির্দিষ্ট পরিমাণ ও চৌহদ্দি নির্ধারিত করা প্রয়োজন হয়ে পড়ে। দেখা যায় জমি জরিপের নির্দিষ্ট জমিতে ভূমিস্বত্ব পাওয়ার জন্য কোন্র জমির কোনও নিদির্ষ্ট অংশ ক্রয়-বিক্রয় করতে গেলে ক্রেতাকে ও বিক্রেতাকে সেই অংশটি বুঝে নিতে হবে দলিলে উল্লিখিত জমির পরিমাণ ও চৌহদ্দির বিশ্লেষণ দেখে। জমির নির্দিষ্ট অংশ নানা আকারের হতে পারে। জমির আকার যে রকমই হোক না সঠিকভাবে জরিপ করলে জমির পরিমাণ বেরিয়ে আসবে। জমি জরিপের পর পিলার বা খুঁটি পুঁতে অংশটি নির্দিষ্ট করা যেতে পারে।
জমি জরিপ ছাড়া কমির আংশিক ক্রেতা কি করে বুঝবেন জমির দলিলে বর্ণিত অংশের পরিমাপ সঠিক-না বেঠিক? কাজেই ক্রীত অংশের জরিপ একান্ত প্রয়োজনীয়। ক্রেতাকে জরিপের মাধ্যমে বুঝে নিতে হবে তার নির্দিষ্ট অংশ ও চৌহদ্দি।
জমির মালিককে জানতে হবে জমি ক্রয়ের পর সেই নির্দিষ্ট জমি কোথায় ও কিভাবে নথিভূক্ত করতে হবে। জমির মালিককে আরও জানতে হবে-জমির মূল নকসায় কোন অংশটি ক্রেতার অংশ হিসেবে দেখানো হয়েছে এবং নির্দিষ্ট নিয়মাবলী মেনে আমিন দ্বারা তা জরিপ করানো হয়েছে কি-না। এরপরেই আসে মিউটেশনের কথা। কিভাবে বা কি পদ্ধতি মেনে কোন অথরিটি বা প্রশাসনিক কর্তৃপক্ষকে এই মিউটেশন করার কথা বলতে হবে এবং এই মিউটেশনের জন্য কি ধরনের ফর্ম পূরণ করতে হবে।
সবগুলো পর্ব একসাথে পড়ার জন্য এখানে ক্লিক করুন >> জমিজমা ও ভূমি বিষয়ক আইন
Leave a Comment (Text or Voice)
Comments (0)