সাধারণ জ্ঞান : সাধারণ পরিষদ / জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

Article Stats 📡 Page Views
Reading Effort
460 words | 3 mins to read
Total View
1.9K
Last Updated
09-May-2021 | 01:09 PM
Today View
0

সাধারণ পরিষদ

সাধারণ পরিষদের প্রথম অধিবেশনের সূচনা কবে হয়? – ২৩ অক্টোবর, ১৯৪৬।

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? – ওয়েস্ট মিনিস্টার হল (লন্ডন)।

সাধারণ পরিষদের মূল কমিটির সংখ্যা কতটি? – ৭টি।

সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন ছাড়া আর কী অধিবেশন বসতে পারে? – বিশেষ ও জরুরি অধিবেশন।

সাধারণ পরিষদের বাৎসরিক নিয়মিত অধিবেশন কবে থেকে শুরু হয়? – প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে।

সাধারণ পরিষদের সভাপতির কার্যকাল কতদিন? – ১ বছর।

কাদের ভোটে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়? – সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে।

সাধারণ পরিষদের সভাপতি কতটি আঞ্চলিক এলাকা থেকে পালাক্রমে নির্বাচিত হন? – ৫টি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এই পর্যন্ত কত বার জাতিসংঘের বাহিরে অনুষ্ঠিত হয়? – ২ বার (লন্ডন-১৯৪৬, জেনেভা-১৯৮৮)।

জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়? – সাধারণ পরিষদে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ফারাক্কা বিষয় প্রথম উত্থাপিত হয় কোন অধিবেশনে? – ৩১তম অধিবেশনে (১৯৭৬ সালে)।

সাধারণ পরিষদের সদস্য সংখ্যা কত? – ১৯৩ (জাতিসংঘের সদস্যের সমান হবে)।

২০১৩ সালে অনুষ্ঠিত জাতিসংঘের ৬৮তম অধিবেশনের সভাপতি কে? – এন্টিগুয়া এন্ড বারমুডার জন্য উলিয়াম অ্যাশে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কী নামে পরিচিত? – স্বস্তি পরিষদ।

নিরাপত্তা পরিষদের সদস্য মোট দেশ কতটি? – ১৫টি।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি? – ৫টি (ফ্রান্স, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কতটি? – ১০টি।

নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকাল কতদিন? – ১ মাস।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন এই পর্যন্ত কয় বার জাতিসংঘের বাহিরে হয়? – ২ বার (আদ্দিস আবাবায়-১৯৭২ সালে, পানামা সিটিতে-১৯৭৩)।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে দ্বিতীয় বারের মত বাংলাদেশ ২০০০-২০০১ সালের জন্য) নির্বাচিত হয় কবে? – ১৪ অক্টোবর, ২০০০।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য? – ২ বছর।

নিরাপত্তা পরিষদের কোন সিদ্ধান্ত কতটি দেশের সম্মতিতে গৃহীত হয়? – স্থায়ী ৫টি দেশসহ অন্যান্য ৪টি দেশসহ মোট ৯টি দেশের।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য কত? – ১১টি।

কতসালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ হয়? – ১৯৬৫ সালে।

জাতিসংঘের কোন সংস্থাটিকে সাবেক মহাসচিব প্যারেজ দ্য কুয়েলার “সেফটি নেট” বলে অভিহিত করেন? – নিরাপত্তা পরিষদ (এ পরিষদকে স্বস্তি পরিষদ ও বলা হয়)।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? – জাতিসংঘ সদর দফতরে (নিউইয়র্ক)।

নিরাপত্তা পরিষদের সদর দফতর কোথায় অবস্থিত? – নিউইয়র্ক।

নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্য এখনও মাইন চুক্তি স্বাক্ষর করেনি? – মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।

নিরাপত্তা পরিষদ কোন তারিখে প্রথম বারের মত ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়? – ১৩ মার্চ, ২০০২।

ল্যাটিন শব্দ Veto এর অর্থ কী? – আমি মানি না।

জাতিসংঘে ভেটো (Veto) প্রদান ক্ষমতা রয়েছে কোন দেশগুলোর? – যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন (পঞ্চশক্তি)।

অঞ্চল ভিত্তিতে নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয় কীভাবে? – এশিয়া থেকে ২টি, আফ্রিকা থেকে ৩টি, ল্যাটিন আমেরিকা থেকে ২টি, পশ্চিম ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে ২টি এবং পূর্ব ইউরোপ থেকে ১টি রাষ্ট্র।

২০১৪-২০১৫ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কোন দেশগুলো? – নাইজেরিয়া, চাঁদ, লিথুনিয়া, চিলি ও জর্ডান (১ জানুয়ারি ২০১৪ হতে ৩০ ডিসেম্বর ২০১৫)।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)