সাধারণ জ্ঞান : জাতিপুঞ্জ / জাতিসংঘ

Article Stats 📡 Page Views
Reading Effort
989 words | 6 mins to read
Total View
4.1K
Last Updated
09-May-2021 | 01:09 PM
Today View
0

জাতিপুঞ্জ (League of Nations)

জাতিসংঘের পূর্বসুরি ‘লীগ অব নেশনস’ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? – ১০ জানুয়ারি ১৯২০।

জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন কে? – যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।

জাতিপুঞ্জের সদর দফতর কোথায় অবস্থিত ছিল? – জেনেভা, সুইজারল্যান্ড।

জাতিপুঞ্জের চুক্তিপত্র কবে গৃহীত হয়? – ২৮ জুন, ১৯১৯ সালে ২য় ভার্সাই চুক্তিতে।

কোন ঘটনা বা বিশ্ব পরিস্থিতির কারণে জাতিপুঞ্জ গঠনের পরিকল্পনা নেয়া হয়েছিল? – প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা।

জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? – উচ্চপ্রদস্ত ব্রিটিশ রাজকর্মচারী স্যার এরিক ড্রামন্ড।

জাতিপুঞ্জ চুক্তিতে মোট কত দফা অন্তর্ভুক্ত ছিল? – ১৪ দফা।

জাতিপুঞ্জের মুখ্য সংস্থা ছিল কতটি ও কী কী? – ৩টি। যথা – ১. সভা, ২. পরিষদ, ৩. সচিবালয়। (পরে ILO ও সচিবালয় এতে অন্তর্ভুক্ত হয়)

জাতিপুঞ্জ গঠনের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? – ডেভিড লয়েড জর্জ।

‘লীগ অব নেশনস’ কবে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়? – ১৯৪৬ সালে।

জাতিপুঞ্জ গঠনের সাথে জড়িত থেকেও কোন দেশ জাতিপুঞ্জের সদস্য ছিল না? – মার্কিন যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ (United Nations)

জাতিসংঘের সর্বশেষ সদস্যভুক্ত দেশ কোনটি? – দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১)।

বর্ণবাদবিরোধী বিশ্বসম্মেলন দক্ষিণ আফ্রিকার কোন্ শহরে অনুষ্ঠিত হয়? – ডারবান।

জাতিসংঘ শান্তিরক্ষীদের শিরস্ত্রাণের রঙ – নীল।

জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? – বেইজিং, ১৯৯৫।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? – ১৫।

জাতিসংঘের ভাষা কয়টি ও কী কী? – ৬টি। ইংরেজি, ফরাসী, চীনা, রুশ, আরবি, স্প্যানিশ।

কোন সংস্থা সুন্দরবন বনাঞ্চলকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ এর অংশ হিসেবে ঘোষণা দিয়েছে? – ইউনেস্কো।

জাতিসংঘ গঠনের প্রস্তাবক ছিলেন কে? – মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

জাতিসংঘের নামকরণ করেন কে? – মার্কিন প্রেসিডেন্ট (৩২তম) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১ জানুয়ারি, ১৯৪২)।

জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে? – ২৬ জুন, ১৯৪৫ (সানফ্রান্সিসকো সম্মেলনে)।

জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপিত হয় কোথায়? – ওয়াশিংটন কনফারেন্সে।

জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটি? – লন্ডন ঘোষণা।

জাতিসংঘ গঠন সংক্রান্ত লন্ডন ঘোষণা কবে ক্ষাক্ষরিত হয়? – ১২ জুন, ১৯৪১।

জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘আটলান্টিক সনদ’ ঘোষিত হয় কোথায়? – ব্রিটিশ নৌ-তরী ‘প্রিন্সেস অব ওয়েলস’-এ (আটলান্টিক মহাসাগরে)।

জাতিসংঘ গঠনের প্রস্তাব কবে ও কোথায় গৃহীত হয়? – ১৯৪৪ সালে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডাম্বারটন ওকস সম্মেলেনে।

জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশসমূহ কী কী? – চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক ঘোষণা কবে স্বাক্ষরিত হয়? – ১৪ আগস্ট, ১৯৪১।

জাতিসংঘের খসড়া সনদ কবে প্রণয়ন করা হয়? – ১৯৪৪ সালে।

জাতিসংঘ গঠনের উদ্দেশ্যে ১৯৪৩ সালে কোথায় সম্মেলন অনুষ্ঠিত হয়? – ইরানের রাজধানী তেহরানে।

জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্যে মিত্রবাহিনীর প্রথম সম্মেলন ছিল কোনটি? – তেহরান সম্মেলন।

‘প্রিন্সেস অব ওয়েলস’ কী? – ব্রিটিশ রণতরী (এখানে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়)।

জাতিসংঘ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সম্মেলনগুলোর একমাত্র এশিয়াতে অনুষ্ঠিত হয় কোনটি? – তেহরান সম্মেলন (এটিই মিত্রবাহিনীর প্রথম সম্মেলন)।

জাতিসংঘ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সম্মেলনগুলোর একমাত্র আফ্রিকাতে অনুষ্ঠিত সম্মেলন কোনটি? – কাসাব্লাংকা সম্মেলন।

জাতিসংঘ প্রতিষ্ঠার কোন সম্মেলনে প্রস্তাবিত ৭ দফা চুক্তিতে জাতিসংঘ নামটি ব্যবহৃত হয়? – মস্কো সম্মেলন (এই সম্মেলনে জাতিসংঘ নামকরণ হয়)।

জাতিসংঘ প্রতিষ্ঠার কোন সম্মেলনে ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রকে Veto (ভেটো) ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়? – ইয়াল্টা সম্মেলন (ইয়াল্টা ইউক্রেণের রাজধানী শহর)।

জাতিসংঘের মূলনীতি কয়টি? – ৭টি।

জাতিসংঘ প্রতিষ্ঠার কোন সম্মেলনে FAO প্রতিষ্ঠিত হয়? – ব্রিটন উড্স সম্মেলন।

জাতিসংঘ প্রতিষ্ঠার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সম্মেলন কোনটি? – সানফ্রান্সিসকো সম্মেলন।

আন্তর্জাতিক রাজনীতিতে বহুল আলোচিত Veto কোন দেশীয় শব্দ? – ল্যাটিন (এর অর্থ – আমি ইহা মানিনা)।

জাতিসংঘের নতুন প্রতিষ্ঠিত সংস্থাটি কী? – WFO (World Financil Organisation)

WFO-এর কাজ কী? – বিশ্বের বিভিন্ন দেশের স্বল্পমেয়াদী বিদেশী বিনিয়োগ নিয়ন্ত্রণ করা।

জাতিসংঘের দেয়া তথ্য মতে, পৃথিবীতে মোট LDC (স্বল্পোন্নত দেশ) কয়টি? – ৪৮টি (২০১৪)।

জাতিসংঘ সনদ কবে, কোথায় এবং কতটি দেশের প্রতিনিধিদের সম্মতিতে গৃহীত হয়? – ২৫ এপ্রিল-২৬ জুন, ১৯৪৫, সানফ্রান্সিসকোতে, ৫০টি দেশের সম্মতিতে।

কোন দেশ জাতিসংঘের সনদে স্বাক্ষর না করে ও প্রতিষ্ঠার সময় জাতিসংঘের সদস্যভুক্ত হয়? – পোল্যান্ড। (১৫ অক্টোবর, ১৯৪৫ – পোল্যান্ড স্বাক্ষর করে)

জাতিসংঘের চার্টার (সনদ) করে গৃহীত হয়? – এপ্রিল ২৫, ১৯৪৫।

জাতিসংঘ সনদ কার্যকরি হয় কবে থেকে? – অক্টোবর ২৪, ১৯৪৫।

প্রতি বছরের কোন তারিখকে ‘জাতিসংঘ দিবস’ বলা হয়? – ২৪ অক্টোবরকে।

কতটি দেশের প্রতিনিধিদের সম্মতিতে জাতিসংঘ চার্টার গ্রহীত হয়? – ৫০টি।

জাতিসংঘ সনদের রচয়িতা কে? – Archibald Macleish.

জাতিসংঘের পতাকা কিরূপ? – হালকা নীল রঙের মাঝে একটি বৃত্তের মাঝখানে জাতিসংঘের প্রতীক।

জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৯৩ (সর্বশেষ দক্ষিণ সুদান)।

জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা কত ও কোন কোন দেশ? – ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।

জাতিসংঘ সনদ স্বাক্ষর বিষয়ক সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? – সানফ্রান্সিসকোতে।

জাতিসংঘ সনদ স্বাক্ষর বিষয়ক সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? – সানফ্রান্সিসকোতে।

জাতিসংঘ সদর দফতর নির্মিত হয় কত সালে? – ১৯৫২ সালে (২৯ তলা বিশিষ্ট)।

জাতিসংঘের সদর দফতর কোথায় অবস্থিত? – নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।

জাতিসংঘের ৬টি ভাষার মধ্যে কার্যকরী ভাষা কয়টি ও কী কী? – ২টি; ইংরেজি ও ফরাসি।

জাতিসংঘ সদর দফতরের জন্য জমি দান করেন কে? – জন ডি. রকফেলার (১৭ একর)।

জাতিসংঘের বাজেট কত বছরে একবার ঘোষিত হয়? – ২ বছরে।

জাতিসংঘ ২০০০ সালের রিপোর্ট জানুয়ারি কত সাল নাগাদ বিশ্বের সব শিশুকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে? – ২০১৫ সাল নাগাদ।

জাতিসংঘে নিযুক্ত প্রথম ন্যায়পালের নাম কী? – প্যাট্রিসিয়া ডুরাই (জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী)।

জাতিসংঘের মিলেনিয়াম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? – ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।

ক্রোডেনসিয়াল কমিটি কী? – জাতিসংঘ কর্তৃক কোন সরকারকে স্বীকৃতি বা অনুমোদন করার ক্ষমতা প্রাপ্ত কমিটি। (চীন-রাশিয়া সদস্য)।

জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায় অবস্থিত? – সুইজারল্যান্ডের জেনেভায়।

জাতিসংঘের আয়ের মূল উৎস কী? – সদস্য দেশসমূহের চাঁদা।

যে কোন দেশ সর্বোচ্চ কত পরিমাণ চাঁদা জাতিসংঘকে দিতে পারবে? – মোট বাজেটের ২৫%।

কোন দেশ সর্বনিম্ন কী পরিমাণ চাঁদা দিতে পারবে? – মোট বাজেটের ০.০১%।

NERICA কী? – জাতিসংঘ কর্তৃক নতুন উদ্ভাবিত আফ্রিকীয় ধান।

MINUSMA কী? – মালিতে জাতিসংঘ শান্তি মিশন। ১ জুলাই ২০১৩।

জাতিসংঘের কোন সংস্থা মানব ক্লোন নিষিদ্ধ করে? – UNESCO ।

জাতিসংঘ কত সালের মধ্যে বিশ্বকে দারিদ্র্যমুক্ত করার ঘোষণা দিয়েছে? – ২০১৫।

জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি? – টুভ্যালু (১১,৬৪০ জন) [UNFPA-2014]।

আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি? – মোনাকো (১.৯৫ বর্গকিলোমিটার)।

জাতিসংঘ হতে স্বেচ্ছায় পদত্যাগকারী একমাত্র দেশ কোনটি এবং কবে ফিরে আসে? – ইন্দোনেশিয়া পদত্যাগ করে ১৯৬৫ সালে। পুনরায় ফিরে আসে ১৯৬৫ সালে।

পূর্বে কোন দেশ জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই? – তাইওয়ান।

তাইওয়ান কতসালে চীনের নিকট জাতিসংঘের সদস্য পদ হারায়? – ১৯৭১ সালে।

বিশ্বের স্বাধীন দেশের মধ্যে কোনটি জাতিসংঘের সদস্য নয়? – ভ্যাটিকান ও কসোভো।

জাতিসংঘের মূল সংস্থা কয়টি? – ৬টি। ১. সাধারণ পরিষদ; ২. নিরাপত্তা পরিষদ;৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ; ৪. সচিবালয়; ৫. আন্তর্জাতিক আদালত; ৬. অছি পরিষদ

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)