সাধারণ জ্ঞান : এশিয়া মহাদেশ

Article Stats 📡 Page Views
Reading Effort
828 words | 5 mins to read
Total View
1.5K
Last Updated
09-May-2021 | 01:02 PM
Today View
0

এশিয়া মহাদেশ

নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? – চীন।

কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? – কোরিয়া সংকট।

সুয়েজ খাল কোন বৎসর চালু হয়? – ১৮৬৯।

আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? – সিরিয়া।

মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? – মাদার তেরেসা যুযোগস্লাভিয়ার স্কোপজে শহরে (বর্তমান মেসিডেনিয়ার রাজধানী) আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন।

’ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? – দক্ষিণ-পূর্ব এশিয়া।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা- ১টি।

‘Global Terrorism Index’ ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র – ইরাক।

বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়? – জাপান।

‘উইঘুর’ হলো – চীনের একটি সম্প্রদায়ের নাম।

যে দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না – সৌদি আরব।

ইস্তিফাদা কী? – প্যালেস্টাইনের জাগরণ।

নেপালের সদ্য বরখাস্তকৃত প্রধানমন্ত্রীর নাম – শের বাহাদুর দিউবা।

যুক্তরাজ্য কত সালে চীনের নিকট হংকং নগরী হস্তান্তর করে? – ১৯৯৭।

ইরাক আক্রমণে আমেরিকার সমর্থনকারী দেশ ছিল না – ফ্রান্স।

মালয়েশিয়া যে দেশের উপনিবেশ ছিল – ইংল্যান্ড।

এশিয়ার ক্ষুদ্রতম দেশ – মালদ্বীপ।

যে নগরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দফতর অবস্থিত – ম্যানিলা।

হিরোশিমার উপর আণবিক বোমা নিক্ষিপ্ত হয় – ৬ আগস্ট ১৯৪৫।

যে দেশটিতে সেনাবাহিনী নেই – মালদ্বীপ ও ভুটান।

জাপানের পার্লামেন্টে নাম – ডায়েট।

চাগাই, লুপনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়? – আণবিক অস্ত্র পরীক্ষার স্থান।

সার্ক শীর্ষ সম্মেলনে কোন্ দিষয়টি আলোচিত হতে পারে না? – দ্বিপাক্ষিক সমস্যা।

ভারতের কোন্ অঞ্চলের সাতটি প্রদেশকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়? – উত্তর-পূর্বাঞ্চল।

চীনের মুদ্রার নাম – ইউয়ান।

কোন দেশটি আরবলীগের অন্তর্ভুক্ত নয়? – ইরান।

‘আল-জাজিরা’ টেলিভিশন চ্যানেলের মূলকেন্দ্র কোথায়? – কাতার।

ইয়াসির আরাফাতের সদর দফতর কোথায়? – রামাল্লা।

‘উত্তরাঞ্চল’ ভারতের একটি – রাজ্য।

২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন? – শিরিন এবাদী।

সম্প্রতি থাইল্যান্ডের কোন শহরের থেকে বাংলাদেশের আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে? – চিয়াংমাই।

ইরাকে নিযুক্ত জাতিসংঘের প্রধান অস্ত্র পরিদর্শকের নাম কী? – হ্যান্স ব্লিক্স।

রোহিঙ্গা কারা? – মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী।

সম্প্রতি কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে? – এনপিটি।

এশিয়ার আয়তন কত? – ৪,৪৪,০৯,৩০০ বর্গ কিলোমিটার।

ভারত কোন সালে প্রজাতন্ত্র ঘোষিত হয়? – ২৬ জানুয়ারি ১৯৫০।

চন্দননগর পশ্চিমবঙ্গ এক সময় – – – এর উপনিবেশ ছিল। - ফ্রান্স।

১৯৭৪ সালের পূর্বে পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল? – পর্তুগাল।

বৌদ্ধ সভ্যতার বিখ্যাত কেন্দ্র তক্ষশীলা কোথায় অবস্থিত? – পাকিস্তান।

এডামস পিক কী ও কোথায় অবস্থিত? – শ্রীলংকার পবিত্র পর্বত।

ভূ-বেষ্টিত রাষ্ট্র কোনটি? – আফগানিস্তান।

মধ্য এশীয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই? – কাজাকাস্তান।

পানমুনজাম কী? – দুই কোরিয়ার মধ্যস্থিত শান্তিপল্লী।

কোন বিতর্কিত ভূমি সিরিয়া ও ইসরাইলের মধ্যে অবস্থিত? – গোলান মালভূমি।

মিয়ানমারের সামরিক জান্তা কী নামে পরিচিত? – স্টেট ল এন্ড অর্ডার রেস্টরেশন কাউন্সিল।

ভারতের ২৬তম রাজ্য কোনটি? – ছত্রিশগড়।

আরব রাষ্ট্র সমূহের মধ্যে কোনটি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? – ইরাক।

ওসামা বিন লাদেন কোন দেশের নাগরিক? – আফগানিস্তান (সৌদি আরবের বংশোদ্ভুত)।

গণচীন কখন ম্যাকাও-র ওপর সার্বভৌমত্ব ফিরে পায়? – ১৯৯৯ সালে।

কোনটি মধ্য এশীয় রাষ্ট্র নয়? – আজারবাইজান।

পূর্ব তিতুরের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম – জানানা গুসামাও।

কোন দেশে রিক্সার জন্ম? – জাপান।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের পাশে অবস্থিত নয়? – নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর।

ইন্দোনেশিয়ার আগে পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল? – পর্তুগাল।

পৃথিবীর উচ্চতম ভবনটি কোন শহরে? – তাইওয়ান-তাইপে।

পূর্বতন ব্রিটিশ শাসিত কোন দেশ কমনওয়েলথের সদস্য নয়? – মায়ানমার।

হিরোশিমার উপর আণবিক বোমা নিক্ষিপ্ত হয় – ৬ আগস্ট ১৯৪৫।

ব্রিটিশ ভারতে সরকারি ভাষা হিসেবে ইংরেজির প্রবর্তন হয় – ১৮৩৫ সালে।

নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ এশীয় প্রথম বিজ্ঞানী – ড. রমন (ভারত)।

কোন ইউরোপীয় সর্বপ্রথম সমুদ্রপথে ভারতে আগমন করেন? – ভাস্কো-ডা-গামা।

‘এক দেশ দুই ব্যবস্থা’ নীতি কোন দেশের জন্য প্রযোজ্য? – চীন।

১৯৯৮ সালের মে মাসে ভারত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল? – পোখরান।

কোন এশীয় জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন? – উথান্ট, মায়ানমার।

ফিলিস্তিনির সঙ্গে ইসরাইলের প্রথম কবে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? – ১৩ সেপ্টেম্বর ১৯৯৩।

পৃথিবীর কোন অঞ্চলে হিযবুল্লাহ গেরিলা গোষ্ঠী অবস্থান করছে? – দক্ষিণ লেবানন।

ভারতের কোন রাজ্যে শিবসেনা নামক সাম্প্রদায়িক সংগঠনটি ক্ষমতাসীন রয়েছে? – মহারাষ্ট্র।

হংকং কত সালে গণচীনের অঙ্গীভূত হয়? – ১৯৯৭ সালে।

কোন চুক্তি ইসরাইল ও প্যালেস্টাইন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতার সূত্রপাত ঘটিয়েছে? – ডেটন চুক্তি।

দ.এশিয়ার কোন দেশটি একসময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভূক্ত ছিল? – ফিলিপাইন।

অনুপ চেটিয়া ভারতের কোন প্রদেশের বাসিন্দা? – আসাম।

এশিয়ার কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল? এখন নেই? – তাইওয়ান।

পোখরাণ-২ কী? – আণবিক বিস্ফোরণের নাম।

এশিয়ার বিশেষ অঞ্চল

সেভেন সিস্টারস : ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টারস বলা হয়। রাজ্যগুলো হলো – আসাম, ত্রিপুরা, মেঘালয়, মনিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড।

গোল্ডেন ট্রায়াঙ্গল : মায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে অবস্থিত আফিম ও মাদক দ্রব্য উৎপাদনকারী অঞ্চল।

গোল্ডেন ক্রিসেন্ট : আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম ও মাদক দ্রব্য উৎপাদনকারী অঞ্চল।

গোল্ডেন ওয়েজ : বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত। মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত।

ইন্দোচীন : লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামকে এক সময় ইন্দোচীন বলা হত।

থ্রি-টাইগার (3-Tigers) : জাপান, জার্মানি ও ইতালি।

ফোর-টাইগার (4-Tigers) : দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর ও হংকং।

সুপার সেভেন (Super-7) : মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড + ফোর টাইগার (দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর এবং হংকং)

ইস্ট এশিয়ান মিরাকল (East Asia Miracle) : জাপান + সুপার সেভেন (Super-7) (মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং)

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা