সাধারণ জ্ঞান : বৈশ্বিক পরিচয়

Article Stats 📡 Page Views
Reading Effort
388 words | 3 mins to read
Total View
806
Last Updated
09-May-2021 | 01:02 PM
Today View
0
বৈশ্বিক পরিচয়
পৃথিবীর আনুমানিক বয়স কত? – ৪,৫০০ মিলিয়ন বছর (প্রায়)।

পৃথিবীর আয়তন কত? – প্রায় ৫১,০১,০০,৫০০ বর্গ কিলোমিটার।

পৃথিবীর স্থলভাগের আয়তন কত? – ১৪,৮৯,৫০,৩২০ বর্গ কি.মি.। (মোট আয়তনের ২৯ ভাগ।)

পৃথিবীর জলভাগের আয়তন কত? – ৩৬,১১,৩৮,২০০ বর্গ কি.মি.। (মোট আয়তনের ৭১ ভাগ।)

পৃথিবীর ব্যাস কত? – প্রায় ১২,৭৬৫ কি.মি.।

পৃথিবীর ব্যাসার্ধ কত? – প্রায় ৬,৪৩৬ কি.মি।

পৃথিবীর পরিধি কত? – প্রায় ৪০,২৩৪ কি.মি বা ২৫,০০০ মাইল।

সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত? – ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে কত? – ২৩ ঘণ্টা ৫৬ মিনিট।

পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? – ১৪ কোটি ৯৫ লাখ কি.মি.।

পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে ও কী কী? – ৭টি। যথা- এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকা মহাদেশ।

আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? – এশিয়া। আয়তন- ৪,৪৪,৯৩,০০০ বর্গ কি.মি.।

পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোন্‌টি? – অস্ট্রেলিয়া (ওশেনিয়া)।

আয়তনে পৃথিবীর বড় দেশ কোন্‌টি? – রাশিয়া।

জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোন্‌টি? – চীন (বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪)।

আয়তনে পৃথিবীর ছোট দেশ কোন্‌টি? – ভ্যাটিকান।

জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোন্‌টি? – টুভ্যালু (বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪)।

পৃথিবীতে মোট বড় ছোট দেশ কতটি? – ২৩৩টি।

পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত? – ১৯৫টি।

সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? – দক্ষিণ সুদান (৯ জুলাই ২০১১)।

পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি? – ১২২টি।

পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি? – হ্যামারফেস্ট (নরওয়ে)।

পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি? – পুয়ের্টো উইলিয়াম (চিলি)।

পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি? – চিলি।

পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি? – ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত)।

পৃথিবীর খণ্ডিত রাষ্ট্রগুলো কী কী? – জাপান, ইন্দোনেশিয়া।

কোন দেশকে নিরপেক্ষ দেশ বলা হত? – সুইজারল্যান্ডকে।

বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি? – ইন্দোনেশিয়া।

বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি? – চীন। ১৪টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।

পৃথিবীর জনসংখ্যা ৬০০ কোনটিতে পরিণত হয় কবে? – ১২ অক্টোবর ১৯৯৯ সালে।

পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? – চাঁদ।

পৃথিবীতে মহাসাগর রয়েছে কতটি ও কী কী? – ৫টি। যথা- প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।

পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? – প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.)।

পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? – উত্তর মহাসাগর।

প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানটির নাম কী? – মারিয়ানা টেঞ্চ। (গভীরতা ১১,০৩৩ মিটার)

পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটিতে পরিণত হয় কবে? – ৩১ অক্টোবর ২০১১ সালে।

পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত? – প্রায় ৭১৬ কোটি ০২ লাখ (বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪)।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা