সাধারণ জ্ঞান : বাংলাদেশ বিষয়াবলি - ১
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 676 words | 4 mins to read |
Total View 12.8K |
|
Last Updated 06-May-2026 | 11:05 PM |
Today View 0 |
বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি
- বাংলাদেশের মোট আয়তন – ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল (বিশ্বে বাংলাদেশের অবস্থান ৯৪তম)
- বাংলাদেশের ভৌগোলিক সীমানা – উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মায়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও দক্ষিণে বাঙ্গোপসাগর অবস্থিত।
- বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য – ৫,১৩৮ কিলোমিটার।
- বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে - ৫টি রাজ্যের (পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম)
- বাংলাদেশের মোট সীমান্ত জেলা কয়টি – ৩২টি।
- মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে -টি জেলার (রাঙামটি, বান্দরবান ও কক্সবাজার)।
- বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই – বান্দরবান ও কক্সবাজার জেলা।
- বাংলাদেশের যে জেলার সাথে ভারত ও মায়নমারের সীমান্ত সংযোগ রয়েছে / যে জেলার সাথে ত্রিদেশীয় সীমান্ত সংযোগ রয়েছে – রাঙামটি জেলার সাথে।
- ভরতের উত্তর-পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো বাংলাদেশ সীমান্ত অবস্থিত নয় – মনিপুর, নাগাল্যান্ড ও অরুনাচল।
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের যে রাজ্য সেভেন সিস্টার্সের অন্তর্গত নয় – পশ্চিমবঙ্গ।
- ভারত ও মায়নমারের সাথে সীমান্ত সংযোগ নেই – ঢাকা ও বরিশাল বিভাগের সাথে।
- ভারত-বাংলাদেশ ‘সীমান্ত চুক্তি’ বা মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৭৪ সালের ১৬ মে। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সীমান্ত চুক্তি পাস হয় ৭ মে, ২০১৫ সালে।
- বাংলাদেশের মোট বিভাগ সংখ্যা – ৮টি (সর্বশেষ ময়মনসিংহ বিভাগ)।
- বাংলাদেশের মোট সিটি করপোরেশন সংখ্যা – ১১টি (সর্বশেষ গাজীপুর সিটি করপোরেশন)।
- বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের থানা – জকিগঞ্জ (সিলেট)।
- বাংলাদেশের উত্তর-পশ্চিম কোণের থানা – শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)।
- বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণের থানা – টেকনাফ (কক্সবাজার)।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণের থানা – শ্যামনগর (সাতক্ষীরা)।
বাংলাদেশের প্রান্তীয় অবস্থান
| দিক | জেলা | থানা | স্থান |
|---|---|---|---|
| উত্তর | পঞ্চগড় | তেঁতুলিয়া | বাংলাবান্ধা |
| দক্ষিণ | কক্সবাজার | টেকনাফ | ছেঁড়া দ্বীপ |
| পূর্ব | বান্দরবান | থানচ | আখাইনঠং |
| পশ্চিম | চাঁপাইনবাবগঞ্জ | শিবগঞ্জ | মনাকশা |
জনসংখ্যায় বাংলাদেশের ছোট-বড়
| ছোট | বড় | |
|---|---|---|
| বিভাগ | সিলেট | ঢাকা |
| জেলা | বান্দরবান | ঢাকা |
| উপজেলা | থানচি, বান্দরবান | সাভার, ঢাকা |
| থানা | বিমানবন্দর, ঢাকা | বেগমগঞ্জ, নোয়াখালী |
আয়তনে বাংলাদেশের ছোট-বড়
| ছোট | বড় | |
|---|---|---|
| বিভাগ | ময়মনসিংহ | চট্টগ্রাম |
| জেলা | নারায়ণগঞ্জ | রাঙামাটি |
| উপজেলা | বন্দর, নারায়ণগঞ্জ | শ্যামনগর, সাতক্ষীরা |
| থানা | ওয়ারি, ঢাকা | শ্যামনগর, সাতক্ষীরা |
বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকা
| জেলা | সীমান্ত |
|---|---|
| কুড়িগ্রাম | মশালডাঙ্গা, রৌমারী, বড়াইবাড়ি, ইতালামারী, ভুরুঙ্গামারী |
| লালমনিরহাট | দহগ্রাম, আঙ্গরপোতা, বুড়িমারী, পাটগ্রাম, হাতিবান্দা |
| নীলফামারী | চিলাহাটী, ডোমার ও ডালিয়া |
| সিলেট | তামাবিল, পাদুয়া, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ |
| মৌলভীবাজার | বরলেখা, চুনারুঘাট, ডোমাবাড়ি |
| ব্রাহ্মণবাড়িয়া | কসবা, আখাউড়া, আজমপুর |
| কুমিল্লা | বুড়িচং, চৌদ্দগ্রাম, বিবির বাজার |
| পঞ্চগড় | বাংলাবান্ধা, বেড়ুবাড়ি, তেঁতুলিয়া |
| দিনাজপুর | বিরল, হিলি, ফুলবাড়ী, বিরামপুর |
| রাজশাহী | চারঘাট, চারগ্রাম, গোদাগাড়ি, পবা |
| সাতক্ষীরা | কালারোয়া, কৈখালী, বৈকারী, কুশখালী, দেবহাটা, কালীগঞ্জ |
| যশোর | বেনাপোল, শার্শা, ঝিকরগাছা |
| কুষ্টিয়া | ভেড়ামারা |
| ময়মনসিংহ | কড়ইতলী, হালুয়াঘাট |
| ফেনী | বিলোনিয়া, মুহুরীগঞ্জ, ফুলগাজী |
| শেরপুর | নালিতাবাড়ি, শ্রীবদী |
হস্তান্তরিত ছিটমহল
- বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয় – ৬ জুন, ২০১৫।
- বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় হয় – ১ আগস্ট, ২০১৫।
- ভরতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল – ৫১টি।
- বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহল ছিল – ১১১টি।
- ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশের ছিটমহলগুলো – পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি জেলার।
- বাংলাদেশের ভূখণ্ডে অন্তর্ভুক্ত হওয়া ভারতের ছিটমহলগুলো – ৪টি জেলায় অবস্থিত। যথা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড় অন্তর্ভুক্ত ছিল। সর্বাধিক ছিটমহল অবস্থিত ছিল লালমনিরহাট জেলায় (৫৯টি)।
গুরুত্বপূর্ণ কয়েকটি হস্তান্তরিত ছিটমহল
| ছিটমহল | অবস্থান |
|---|---|
| ছিটকরলা | কুড়িগ্রাম |
| মশালডাঙ্গা ও ছিটকচুয়া | কুড়িগ্রাম |
| বাঁশজানী, ধলডাঙ্গা | কুড়িগ্রাম |
| দহগ্রাম ও আঙ্গরপোতা | লালমনিরহাট |
| ধবলগুড়ি, আদিতমারী | লালমনিরহাট |
| দুর্গাপুর, বসুনিয়া খামার | লালমনিরহাট |
| জগতবেড় | লালমনিরহাট |
বাংলাদেশের পাহাড় / পর্বত
| পাহাড় / পর্বত | অবস্থান | বিশেষত্ব |
|---|---|---|
| গারো | ময়মনসিংহ | বৃহত্তম পাহাড় |
| বিজয় / তাজিংডং | বান্দরবান | সর্বোচ্চ পর্বতশৃঙ্গ |
| কেওক্রাডং | বান্দরবান | কালাপাহাড় বা পাহাড়ের রানি / বাংলার দার্জিলিং খ্যাত |
| চন্দ্রনাথের পাহাড় | সীতাকুন্ড, চট্টগ্রাম | হিন্দুদের তীর্থস্থান |
| হিমছড়ি পাহাড় | কক্সবাজার | শীতল পানির ঝরনা |
| সীতাকুন্ড পাহাড় | চট্টগ্রাম | গরম পানির ঝরনা |
| কুলাউড়া পাহাড় | মৌলভীবাজার | ইউরেনিয়াম এর সন্ধান পাওয়া গেছে |
| বাটালি পাহাড় | চট্টগ্রাম শহর | চট্টগ্রাম শহরের সর্বোচ্চ পাহাড় |
বাংলাদেশের বিভিন্ন দ্বীপ ও এদের অবস্থান
| দ্বীপ | অবস্থান | বিশেষত্ব |
|---|---|---|
| ভোলা | ভোলা জেলা | বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। দ্বীপ রানি নামে খ্যাত। |
| মনপুরা দ্বীপ | ভোলা | পর্তুগিজদের আস্তানা ছিল। |
| সেন্টমার্টিন | কক্সবাজার | একমাত্র প্রবাল দ্বীপ। দারুচিনি দ্বীপ এখানে অবস্থিত। অলিভ টারটল এখানে পাওয়া যায়। |
| মহেশখালী | কক্সবাজার | একমাত্র পাহাড়ি দ্বীপ এবং আদিনাথের মন্দিরের অবস্থান। |
| সোনাদিয়া | কক্সবাজার | ঘূর্ণিঝঢ় সতর্কীকরণ কেন্দ্র, শুটকি প্রক্রিয়াকরণ অঞ্চল। |
| নিঝুম দ্বীপ | নোয়াখালী | সমুদ্র সৈকত, অতিথি পাখি ও উপকূলীয় বেষ্টনী। |
| হাতিয়া | নোয়াখালী | রেক্রিসেন্ট কেন্দ্র, মৎস্য শিকারের জন্য বিখ্যাত। |
| সন্দ্বীপ | চট্টগ্রাম | সামুদ্রিক জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে। |
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি চর
| চর | অবস্থান |
|---|---|
| চর মানিক | ভোলা |
| চর নিজাম | ভোলা |
| চর মনপুরা | ভোলা |
| চর কুকড়ি মুকড়ি | ভোলার চরফ্যাশন |
| চর গজারিয়া | লক্ষ্মীপুরের দক্ষিণে |
| মহুরীর চর | ফেনী |
| পাটনি চর | সুন্দরবন |
| চর জব্বার | ভোলা |
| চর জংলী | ভোলা |
| চর জহির উদ্দিন | ভোলা |
| চর নিউটন | ভোলার চরফ্যাশন |
| চর আলেকজান্ডার | লক্ষ্মীপুরের রামগতি |
| চর শাহাবানী | হাতিয়া, নোয়াখালী |
| দুবলার চর | সুন্দরবনের দক্ষিণে |
Leave a Comment (Text or Voice)
Comments (4)
বাংলাদেশের কোন জেলার সঙ্গে বিদেশের কোন সীমান্ত নেই?
5 টি
9
পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ??? ANSWEAR PLEASE