সূচক ও লগারিদম : অনুশীলনী-৪ - সৃজনশীল - ১

Article Stats 📡 Page Views
Reading Effort
343 words | 2 mins to read
Total View
1
Last Updated
1 hour ago
Today View
1

$A = 4^{2p+1}$, $B = \dfrac{5^{m+1}}{\left( 5^m \right)^{m-1}}$, $C = \dfrac{ 25^{m+1} }{ \left( 5^{m-1} \right)^{m+1}}$, $D=3^x + 3^{1-x}$

  • (ক) $A=128$ হলে, $p$ এর মান নির্ণয় কর।
  • (খ) প্রমাণ কর যে, $B \div C = \dfrac{1}{25}$
  • (গ) $D=4$ হলে $x$ এর মান নির্ণয় কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

দেওয়া আছে,

$A = 4^{2p+1}$


প্রশ্নমতে,

$A = 128$

বা, $4^{2p+1} = 128$

বা, $\left(2^2\right)^{2p+1} = 2^7$

বা, $2^{4p+2} = 2^7$


উভয়পক্ষ থেকে ভিত্তি $2$ বাদ দিয়ে পাই,

$4p + 2 = 7$

বা, $4p = 7 - 2$

বা, $4p = 5$

$\therefore p = \frac{5}{4}$


সুতরাং, নির্ণেয় মান $p = \frac{5}{4}$। Answer


(খ) নং এর সমাধান

দেওয়া আছে,

$B = \dfrac{5^{m+1}}{\left( 5^m \right)^{m-1}}$ এবং $C = \dfrac{ 25^{m+1} }{ \left( 5^{m-1} \right)^{m+1}}$


বামপক্ষ,

$= B \div C$


$= \dfrac{5^{m+1}}{\left( 5^m \right)^{m-1}} \div \dfrac{ 25^{m+1} }{ \left( 5^{m-1} \right)^{m+1}}$


$= \dfrac{5^{m+1}}{5^{m^2-m}} \div \dfrac{ \left(5^2\right)^{m+1} }{ 5^{m^2-1}}$


$= 5^{(m+1) - (m^2-m)} \div \dfrac{ 5^{2m+2} }{ 5^{m^2-1}}$


$= 5^{m+1-m^2+m} \div 5^{(2m+2) - (m^2-1)}$


$= 5^{-m^2+2m+1} \div 5^{2m+2-m^2+1}$


$= 5^{-m^2+2m+1} \div 5^{-m^2+2m+3}$


$= 5^{(-m^2+2m+1) - (-m^2+2m+3)}$


$= 5^{-m^2+2m+1+m^2-2m-3}$


$= 5^{-2}$


$= \dfrac{1}{5^2}$


$= \dfrac{1}{25}$

$=$ ডানপক্ষ


সুতরাং, $B \div C = \dfrac{1}{25}$ Proved


(গ) নং এর সমাধান

দেওয়া আছে,

$D = 3^x + 3^{1-x}$


প্রশ্নমতে,

$D = 4$

বা, $3^x + 3^{1-x} = 4$

বা, $3^x + \dfrac{3^1}{3^x} = 4$


ধরি, $3^x = a$

তাহলে প্রদত্ত সমীকরণটি দাঁড়ায়,

$a + \dfrac{3}{a} = 4$

বা, $\dfrac{a^2 + 3}{a} = 4$

বা, $a^2 + 3 = 4a$

বা, $a^2 - 4a + 3 = 0$

বা, $a^2 - 3a - a + 3 = 0$

বা, $a(a - 3) - 1(a - 3) = 0$

বা, $(a - 3)(a - 1) = 0$


হয়, $a - 3 = 0$

বা, $a = 3$

বা, $3^x = 3^1$ [$a$ এর মান বসিয়ে]

$\therefore x = 1$


অথবা, $a - 1 = 0$

বা, $a = 1$

বা, $3^x = 3^0$ [যেহেতু $3^0 = 1$]

$\therefore x = 0$


সুতরাং, নির্ণেয় মান $x = 1$ অথবা $x = 0$। Answer

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)