প্রবন্ধ রচনা : বর্তমান বাংলাদেশের উন্নয়ন
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 670 words | 4 mins to read |
Total View 175 |
|
Last Updated 29-Dec-2025 | 11:15 AM |
Today View 0 |
ভূমিকা :
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আজ স্বাধীনতার ৫৪ বছরে এসে দাঁড়িয়েছে আমাদের দেশ। নানা রকম চড়াই-উতরাই ও বিভিন্ন সরকারের পালাবদলে দেশ খুব বেশি না এগোলেও বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে।আধুনিক প্রযুক্তির ব্যবহার :
বাংলাদেশের অবস্থার পরিবর্তন আনতে হলে প্রথমেই জোর দিতে হবে সর্বক্ষেত্রে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করার ক্ষেত্রে। অফিস-আদালত, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, কৃষি, ব্যবসায়-বাণিজ্য, ব্যাংক-বিমা ইত্যাদি সর্বক্ষেত্রে ব্যাপকভাবে কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেট সংযোগ স্থাপন করা হচ্ছে। আর এসব প্রযুক্তির সঙ্গে সঙ্গে সংযুক্ত করা হচ্ছে সি সি ক্যামেরা। অর্থাৎ সারা দেশকে কম্পিউটার নেটওয়ার্ক ও সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হলেই দিনবদলের পালায় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হবে।বৈজ্ঞানিক শিক্ষাব্যবস্থা :
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার উন্নতি ছাড়া জাতির উন্নতি আশা করা যায় না। যুগে যুগে বহু মনীষী ও রাষ্ট্রনায়ক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু দীর্ঘদিন আমাদের শিক্ষাব্যবস্থা মান্ধাতা-আমলের পদ্ধতিতে চলছিল বলে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধিত হয়নি। সম্প্রতি এ অবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুলে দিয়েছে নতুন শিক্ষাক্রম। এ পদ্ধতির সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষকের বক্তব্য বা লেকচার ভিডিও করে ল্যাপটপের মাধ্যমে দেয়ালের সাদা পর্দায় প্রদর্শন করা হচ্ছে, এতে সহজে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা যাচ্ছে। বর্তমানে পাঠ্যবই ওয়েবসাইটে দেওয়া হয়েছে, এতে নিজস্ব বই না থাকলেও কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে তা পড়ে নেওয়া যাচ্ছে। এভাবে বৈজ্ঞানিক প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে।কর্মসংস্থান বৃদ্ধি :
বাংলাদেশ একটি উন্নয়নশীল জনবহুল দেশ। এখানে কর্মসংস্থানের চেয়ে জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যার তুলনায় কর্মক্ষেত্র না থাকায় দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে। কাজের সন্ধানে ঘুরছে অনেক শিক্ষিত বেকার। তাই দিনবদলের পালায় বাংলাদেশের অগ্রগতি ও স্বনির্ভরতার জন্য জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। এ ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে-- ১. কর্মসংস্থান বৃদ্ধি,
- ২. আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবকদের উৎসাহ ও সহায়তা দান ও
- ৩. উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বেকারদের বিভিন্ন দেশে পাঠানো।
Leave a Comment (Text or Voice)
Comments (0)