Grammar : Conjunction - 2

Article Stats 📡 Page Views
Reading Effort
1,018 words | 6 mins to read
Total View
419
Last Updated
11-May-2025 | 04:35 PM
Today View
0
Conjunction
পার্ট—২
Conjunction এর Basic Learning 

এই পোস্টের আলোচ্য বিষয়বস্তু সমূহ : 
  • Conjunction এর গঠনগত / সম্পর্কগত ব্যবহার বলতে কী বুঝায়? 
  • Co–relative বলতে কী বুঝায়?এরূপ ১০ টির নামসহ ব্যবহার 
  • Parallelism বলতে কী বুঝায়? ইহা কতভাবে হতে পারে? 
  • Co–relatives/ General conjunction এর সাথে Parallelism in word এর ব্যবহার কী?
  • Parallelism in Phrase এর ব্যবহার কী? উদাহরণ সহ দাও।
  • Parallelism in Clause এর ব্যবহার কী? উদাহরণ সহ 
  • Parallelism by Series in word / phrase / clause বলতে কী বুঝায়? উদাহরণ দাও। 

Conjunction এর গঠণগত / সম্পর্কগত ব্যবহার বলতে : গঠণগত / সম্পর্কগত ব্যবহার বলতে বুঝায়, Conjunction গুলো কিভাবে বসবে, এগুলোর পাশে কি থাকবে, কার সাথে সম্পর্ক করবে ইত্যাদি। গঠনগত / সম্পর্কগত ব্যবহারটি আবার ২ প্রকার, যথা : Co–relatives & Parallelism 

Co–relative : যে Conjunction গুলো জোড়া আকারে বসে আকারে বসে তারাই Co–relative। যেমন :
I prefer writing to reading.
(এখানে prefer এর সাথে to বসেছে)। এরূপ আরো কিছু উদাহরণ হল— 

Either ___ এর সাথে ___ or বসে; 
Neither ___ এর সাথে ___ nor বসে; 
Both ___ এর সাথে ____ and বসে; 
Whether ___ এর সাথে ____ or বসে; 
Prefer ___ এর সাথে ____ to বসে; 
No sooner __ এর সাথে __ than বসে; 
Scarcely __ এর সাথে __ when/before বসে; 
Hardly ___ এর সাথে ____ when বসে; 
The same ___ এর সাথে ____ as/that বসে; 
Not only ___ এর সাথে ____ but also বসে; 
Though ___ এর সাথে ____ yet বসে; 
As ___ এর সাথে ____ as বসে; 
So ___ এর সাথে ____ as বসে; 
Such ___ এর সাথে ____ as বসে; 
Such ___ এর সাথে ____ that বসে; 

Shortcut Method : প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমাদের প্রশ্নে দুইটি / একটি অংশে শূন্যস্থান থাকতে পারে। তাই তোমরা যদি উপরের গঠণগুলো ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে সহজেই উত্তর করতে পারবেন। 
Example : 
1. ____ they met us nor we meet them.
Ans : Neither 

2. Let me know ___ you will return or not.
Ans : whether 

3. She hardly saw her mother ____ she stopped crying. 
Ans : when 

4. ___ the police _____ the army could salvage the ten men trapped under a mine.
Ans : Neither, nor 

5. No sooner had he got the notice ____ he changed his direction.
Ans : than 

6. Birds not only bring song, colour and activity to a garden ____ are vitally needed by plants.
Ans : but also 

Parallelism : বিভিন্ন Conjunction এর প্রথম অংশে noun বসলে দ্বিতীয় অংশেও noun বসবে, প্রথম অংশে adjective বসলে দ্বিতীয় অংশেও adjective বসবে। Conjunction গুলোর সাথে এরূপ সমজাতীয় বিষয় ব্যবহারের গঠনরীতিকে Parallelism বলে। 

Example : 
He can speak either English or Bangla. 

প্রকারভেদ : এরূপ Conjunction এর উভয় পাশে  Parallelism চার ধরনের হতে পারে। যথা : 
  1. Parallelism in word 
  2. Parallelism in clause
  3. Parallelism in phrase 
  4. Parallelism by series in word / phrase / clause 

Parallelism in word with Co–relatives / General Conjunction : 
Either ___ or ___ 
Neither  ___ nor ___ 
Both ___and ____ 
Whether ___ or ___
Prefer  ___ to ____
No sooner ___ than ____
Scarcely ___ when/ before ___ 
Hardly ___ when ___
The same ____ as/ that ____
Not only ___ but also ____ 
Though ___ yet ____
As ___ as ______
So ____ as ___
Such ___ as ___
Such ____ that ____ 

এবং General Conjunction তথা 
___ or ____ , 
____ as well as ____ , 
___ than ____ , 
___ and ___ , 
____ but ___ , 
____ similar to ____ 

ইত্যাদির ১ম শূন্যস্থান অংশে Noun, pronoun, adjective, adverb, verb এর (v1/ v2/ v3), infinitive (to + v1), gerund (v + ing), participle (v3), preposition, article, clause ইত্যাদি যাই বসুক, এদের ২য় শূন্যস্থানেও তাই বসবে। অর্থাৎ ১ম অংশে noun বসলে ২য় অংশেও noun বসবে, ১ম অংশে (to + v1) বসলে ২য় অংশেও (to + v1) বসবে। প্রথম অংশে (v + ing) বসলে ২য় অংশেও (v + ing) বসবে ইত্যাদি। 

যেমন : 
1. সে লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করে।
Ans : She prefers reading to writing.  

2. He prefers flying to ____ (travel) by train. 
Ans : travelling  

3. Both historically and ____ (geography), Ontario is the heartland of Canada. 
Ans : geographically 

4. Writing a beautiful sonnet is as achievement as ____ (to finish) a 400–page novel.
Ans : finishing (যেহেতু as __ as এর subject হিসেবে writing বসেছে, তাই finishing হবে) 

Parallelism in Phrase এর ব্যবহার : 
___ and ___ , 
___ but ____ , 
___ similar to ____ , 
___ than ____ , 
___ as well as ____ 
ইত্যাদির উভয়পাশে সমজাতীয় Phrase বসানোকেই Parallelism in Phrase বলে। 

যেমন : 
I missed ____ (to see) my friends and ____ (have) fun with them, but strangely I missed the lessons and he teachers as well. 
Ans : seeing, having 

Advanced Learning :
বাক্যে than, এবং similar to এর ক্ষেত্রে তুলনার বিষয়টি সমজাতীয় হবে। তাই এক্ষেত্রে than / similar to এর পরের অংশ, বাক্যের subject অংশের সাথে parallel হবে। কারণ তুলনার ক্ষেত্রে সাধারণত বাক্যের subject দ্বারাই তুলনা করা হয়। যেমন :
Riding a bicycle is similar to driving a car.

ব্যাখ্যা : similar to এর subject phrase টি gerund phrase তাই পরের phrase টি gerund phrase; এখানে Riding এবং Driving এর তুলনা করা হয়েছে। 

Parallelism in Clause :
 ___ and ___ , ___ but ___ , ইত্যাদি  Conjunction গুলোর আগের clause যে tense / verb এ থাকে Conjunction এর পরেও সেই একই tense / verb হবে। আর একেই Parallelism in Clause বলে। [Clause = Subject + verb __ ] 

Example : 
The man sat down silently and (he) took his book.
লোকটি নিরবে বসল এবং তার বই নিল।

ব্যাখ্যা : and এর পূর্বের clause টি past indefinite tense তাই পরের clause টি past indefinite tense বসেছে।  

Parallelism by Series in word / phrase / clause :
___ and ___ , ___ but ___ , ___ similar to ___  ইত্যাদি  Conjunction গুলোর আগের একাধিক (Noun, pronoun, adjective, adverb, verb এর (v1/ v2/ v3), Infinitive (to + v1), gerund, participle, preposition, article + noun, ইত্যাদি) যাই বসুক এদের পরেও তাই বসবে। আর একে Parallelism in Series বলে। যেমন :
Mr. Jaman is young, enthusiastic and talented. 

ব্যাখ্যা : and এর পূর্বে ২ টি adjective - young, enthusiastic আছে তাই পরেও adjective - talented বসেছে।

Conjunction
Part One > Part Two > Part Three

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
⏰ আগামীকাল পরীক্ষা
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৩ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৬ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৮ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১০ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৩ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৪ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৫ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৬ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৭ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২০ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৩ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার