সাধারণ জ্ঞান : মোহাম্মদ নাসির উদ্দিন

Article Stats 📡 Page Views
Reading Effort
146 words | 1 min to read
Total View
152
Last Updated
29-Dec-2021 | 07:35 AM
Today View
0
মোহাম্মদ নাসির উদ্দিন

মোহাম্মদ নাসির উদ্দিন কবে জন্মগ্রহণ করেন? — ৩রা অগ্রহায়ণ, ১২৯৫।

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — পাইকারদি, চাঁদপুর।

তিনি মূলত কী ছিলেন? — সাময়িকপত্রের সম্পাদক।

তাঁর জীবনের প্রধান কীর্তি কী? — সচিত্র মাসিক "সওগাত" প্রকাশ (অগ্রহায়ণ ১৩২৫) ও সম্পাদনা।

লেখা প্রকাশের পাশাপাশি সওগাতপ তিনি কী করেন? — গোঁড়া মুসলিম সমাজের অন্ধ সংস্কার উপেক্ষা করে তিনি পত্রিকাতে কবিসাহিত্যিক এমনকী বিদুষী নারীদের ছবি প্রকাশ করেন। 

"সওগাত" নামটি কে নির্বাচন করেন? — রবীন্দ্রনাথ ঠাকুর নামটি নির্বাচন করেন।

তাঁর আর একটি উল্লেখযোগ্য কীর্তি কী? — সচিত্র সাপ্তাহিক মহিলা সাহিত্যপত্র 'বেগম' (১৩৫৪) প্রকাশ।

তিনি কী কী পুরস্কার লাভ করেন? — বাংলা একাডেমির সম্মাননা পুরস্কার (১৯৭৫), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার ও ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন পুরস্কার। 
 
কবি, সাংবাদিক ও সাহিত্যিকদের পুরস্কৃত করার জনয় তিনি কী প্রবর্তন করেন? — নাসির উদ্দিন স্বর্ণপদক (১৯৭৬)।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম কী? — বাংলা সাহিত্যে সওগাত যুগ, সওগাত যুগে নজরুল ইত্যাদি। 

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ৭ই জ্যৈষ্ঠ, ১৪০১ (২১ শে মে, ১৯৯৪) ; ঢাকায়।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা