বেতার নাটকে অংশগ্রহণের আবেদন জানিয়ে কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 131 words | 1 min to read |
Total View 543 |
|
Last Updated 06-Nov-2021 | 09:55 AM |
Today View 0 |
বেতার নাটকে অংশগ্রহণের আবেদন জানিয়ে বেতার কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র
লেখ।
তারিখ:১২-০২-২০২২
মাননীয়
আঞ্চলিক পরিচালক,
নাটক বিভাগ,
রেডিও বাংলাদেশ, খুলনা।
বিষয় : বেতার নাটকে অংশগ্রহণের জন্য আবেদনপত্র।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি একজন তরুণ অভিনেতা। আমার স্কুল জীবনে আমি স্কুলের
স্থানীয় নাট্য গোষ্ঠীর সাথে সংযুক্ত থেকে বহু নাটকে অভিনয় করেছি। পরবর্তী জীবনে
বরিশাল বিএম কলেজে অধ্যয়নকালে বিভিন্ন অনুষ্ঠানে আমার পরিচালনায় বহু নাটক
মঞ্চস্থ হয়েছে এবং নিজেও প্রধান চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসায় ভূষিত হওয়ার
সৌভাগ্য লাভ করেছি। বর্তমানে আমি ঢাকা টেলিভিশন কেন্দ্রের নাটক বিভাগে যোগদান করে
বেশ কয়েকটি নাটকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এবং সাহিত্যে
স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, আমাকে আপনার প্রচারিত বেতার নাটকে
অংশগ্রহণের সুযোগ দিলে আনন্দিত ও বাধিত হব।
বিনীত নিবেদক,
সমরেশ চন্দ্র চক্রবর্তী
প্রযত্নে: নারায়ণ চন্দ্র চক্রবর্তী
৫/৬ চামেলিবাঘ, ঢাকা।
Leave a Comment (Text or Voice)
Comments (0)