বন্ধুরা মিলে বেড়াতে যাবে এ সম্পর্কে মায়ের অনুমতি চেয়ে চিঠি

Article Stats 📡 Page Views
Reading Effort
141 words | 1 min to read
Total View
148
Last Updated
06-Nov-2021 | 07:31 AM
Today View
0
বন্ধুরা মিলে কোথাও বেড়াতে যাবে। এ সম্পর্কে মায়ের অনুমতি চেয়ে একটি চিঠি লেখ।


মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১

পরম শ্রদ্ধেয় আম্মা,
আমার সালাম জানবেন। আশা করি, বাড়িতে সকলেই ভাল আছেন। আপনাদের দোয়ায় খোদার ফযলে আমিও ভাল আছি।

ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটি আমাদের কলেজে একটি সংক্ষিপ্ত ছুটি হিসেবে অনেকদিন ধরেই উপযাপিত হয়ে আসছে। এই ছুটিটা আমরা শিক্ষামূলক সফর দ্বারা উপভোগের সিদ্ধান্ত নিয়েছি। বেড়াবার জায়গা হিসেবে আমরা ঢাকা শহরের নিকটবর্তী প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁকে বেছে নিয়েছি। সোনারগাঁ মধ্যযুগের বাংলাদেশের রাজধানী। তার রয়েছে এক গৌরবময় অধ্যায়। সোনারগাঁয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনও রয়েছে। তাছাড়া সেখানে লোকশিল্প কেন্দ্রও গড়ে উঠেছে। ইতিহাস আর লোকশিল্পের সমন্বয়ে সোনারগাঁ এখন এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।

সোনারগাঁ দেখার এই অপূর্ব সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। সেজন্য আপনার অনুমতি চাচ্ছি। আশা করি, ফেরত ডাকেই অনুমতি পাব। আমি ভাল আছি।

ইতি
আপনার আদরের
ফারহানা

* [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা