সাধারণ জ্ঞান : আবুল হুসেন

Article Stats 📡 Page Views
Reading Effort
188 words | 2 mins to read
Total View
255
Last Updated
13-Nov-2021 | 08:17 AM
Today View
0
আবুল হুসেন

আবুল হুসেনের জন্ম তারিখ কত? — ৬ জানুয়ারি, ১৮৯৬ সাল।

আবুল হুসেন কোথায় জন্মগ্রহণ করেন? — মাতুলালয়, পানিসারা গ্রাম, যশোর। 

তাঁর পৈতৃক নিবাস কই ছিল? — কাউরিয়া গ্রাম, যশোর।

তিনি মূলত কি ছিলেন? — চিন্তাবিদ ও প্রাবন্ধিক।

তাঁর পেশা কী ছিল? — প্রথমে শিক্ষকতা, কলকাতা হেয়ার স্কুলে সহকারী শিক্ষক (১৯২০), পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে তিনি অর্থনীতি ও বাণিজ্য বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন।

তিনি কিসের অন্যতম প্রতিষ্ঠাতা? — ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ' (১৯২৬)।

তাঁরা মূলত কী আন্দোলন গড়ে তোলেন? — বুদ্ধির মুক্তি আন্দোলন। 

বুদ্ধির মুক্তি আন্দোলনের তাঁর ভূমিকা কী ছিল? — তাকে এ আন্দোলনের প্রাণপুরুষ বলা হয়।

মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র পত্রিকা কোনটি? — শিখা পত্রিকা। 

বুদ্ধির মুক্তি আন্দোলনের সংগঠনকে শিখা গোষ্ঠী বলা হয় কেন? — সংগঠনের পত্রিকার 'শিখা'র নাম অনুসারে।

তিনি শিখা পত্রিকার কোন বর্ষের সম্পাদিত ছিলেন? — প্রথম বর্ষের।

তিনি কি হিসেবে খ্যাত?  — মননশীল ও যুক্তিনিষ্ঠ প্রাবন্ধিক।

তাঁর বিখ্যাত গ্রন্থের নাম কী? — বাংলার বলশী (১৯২৫); বাঙালি মুসলমানদের শিক্ষা সমস্যা (১৯২৮) ; মুসলিম কালচার (১৯২৮) ইত্যাদি। 

'বাংলার বলশী' গ্রন্থে কি নির্দেশ করা হয়েছে? — কৃষকদের দুঃখ দুর্দশা চিহ্নিত করে তাদের মুক্তির পথ।

তিনি রুশ বিপ্লবের প্রেরণার অনুপ্রাণিত হয়ে কোনসব গ্রন্থসমূহ লেখেন? — কৃষকের আর্তনাদ, কৃষকের দুর্দশা, কৃষি বিপ্লবের সূচনা।

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৫ই অক্টোবর ১৯৩৮ সালে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা