সাধারণ জ্ঞান : আবদুল্লাহ আল মামুন

Article Stats 📡 Page Views
Reading Effort
340 words | 2 mins to read
Total View
575
Last Updated
13-Nov-2021 | 08:24 AM
Today View
0

আবদুল্লাহ আল মামুন


জন্ম : ১৯৪৩ সালের ১২ জুলাই। জামালপুর জেলার সদর থানার আমলা পাড়া গ্রামে।

প্রকাশিত প্রথম নাটক : শপথ (১৯৬৪)

আবদুল্লাহ আল মামুন রচিত নাটকসমূহ : সুবচন নির্বাসনে (১৯৭৪); এখন দুঃসময় (১৯৭৫); এবার ধরা দাও (১৯৭৭); শাহজাদীর কাল নেকাব (১৯৭৮); চারদিকে যুদ্ধ (১৯৮৩); এখনও ক্রীতদাস (১৯৮৪); কোকিলারা (১৯৯০); মেরাজ ফকিরের মা (১৯৯৭)

আবদুল্লাহ আল মামুন রচিত উপন্যাসমূহ : মানব তোমার সারাজীবন (১৯৮৮); আহ্ দেবদাস (১৯৮৯); তাহাদের যৌবনকাল (১৯৯১); হায় পার্বতী (১৯৯১); এই চুনীনাল (১৯৯৩); গুন্ডাপাণ্ডার বাবা (১৯৯৩); খলনায়ক (১৯৯৭)

‘এখনও ক্রীতদাস’ নাটক সম্পর্কে লেখ।
— আবদুল্লাহ আল মামুন রচিত এই নাটকে ঢাকা শহরের ‘গলাচিপা’ বস্তির যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা বাক্কা মিয়ার পরিবারের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের নিম্নবর্গের মানুষের অসহায় জীবন যাপন। পুরুষতান্ত্রিক, পুঁজিতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের উপর নির্যাতনের চিহ্ন ও তুলে ধরা হয়েছে নাটকে।

আবদুল্লাহ আল মামুন মূলত কি হিসেবে পরিচিত?
— নাট্যরচয়িতা। (এবং তিনি একজন নাট্য অভিনেতা)।

আবদুল্লাহ আল মামুন রচিত একক চরিত্রনির্ভর নাটক কোনটি?
— কোকিলারা।

‘কোকিলারা’ নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও।
— এটি আবদুল্লাহ আল মামুন রচিত একক চরিত্র নির্ভর নাটক। গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৯০ সালে। তবে ঢাকা গাইড হাউজ মিলনায়তনে ১৯৮৯ সালের ১৯ শে জানুয়ারি এটি প্রথম অভিনীত হয়। ফেরদৌসী মজুমদার এই একক নাটকে অভিনয় করেন এবং নাটকে তার নাম ‘কোকিলা’। এই নাটকে মোট ৩ টি পর্যায় রয়েছে। যথা : প্রথম কোকিলা, দ্বিতীয় কোকিলা, তৃতীয় কোকিলা। নাটকে প্রথম কোকিলা সরল বালিকা, প্রেমের প্রতারণায় গর্ভে সন্তান ধারণ করে, একসময় চোর বলে সাব্যস্ত হয় এবং পরিশেষে সে আত্মহত্যা করে। দ্বিতীয় কোকিলা মধ্যবিত্তের সংসারে তিলে তিলে নিঃশেষ হয়ে যাওয়া নরীহ এক জন নারী এবং স্বামীর কাছে ভোগ বিলাসের বস্তু। তৃতীয় কোকিলা হল প্রতিবাদী, সমাজের অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে এক সোচ্চার মানুষ।৷ মূলত এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর তিনটি চরিত্র প্রতীয়মান করা হয়েছে। লেখক আশা করেন এই তৃতীয় কোকিলার মাধ্যমেই সমাজের সকল অন্যায় অবিচার, শোষণ বঞ্চনা, সকল বর্বরতা, কুসংস্কার এবং অধর্ম দূর হয়ে যাবে। এই নাকটি দেশ এবং বিদেশ মিলে শতবারেও বেশি মঞ্চায়িত হয়েছে।

আবদুল্লাহ আল মামুন যেসব পুরস্কার লাভ করেন : বাংলা একাডেমি পুরস্কার (নাটকে); জাতীয় চলচিত্র পুরস্কার (পরিচালনা); জাতীয় টেলিভিশন পুরস্কার (প্রযোজনা) এবং মুনীর চৌধুরী সম্মাননা পুরস্কার ইত্যাদি।

তাঁর মৃত্যু : ২০০৮ সালের ২১ শে আগস্ট (বৃহস্পতিবার) হাসপাতালে ৪২ দিন থাকার পরে মৃত্যুবরণ করেন।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা