সাধারণ জ্ঞান : আবদুল মান্নান সৈয়দ

Article Stats 📡 Page Views
Reading Effort
297 words | 2 mins to read
Total View
341
Last Updated
13-Nov-2021 | 08:25 AM
Today View
1

আবদুল মান্নান সৈয়দ


জন্ম : ১৯৪৩ সালের ৩রা আগস্ট, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায়।

শিক্ষা জীবন : ১৯৫৮ সালে প্রবেশিকা, ১৯৬০ সালে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলাতে সম্মানসহ স্নাতক (১৯৬৩) এবং স্নাতকোত্তর (১৯৬৪) ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলার সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ।

প্রথম জীবনে ব্যবহৃত ছদ্মনাম : অশোক সৈয়দ। 

তাঁর রচিত গ্রন্থাবলি :
কবিতা — জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭); জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা (১৯৬৯); ও সংবেদ ও জলতরঙ্গ (১৯৭৪); কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২); পরাবাস্তব কবিতা (১৯৮২); পার্কস্ট্রিটে একরাত্রি (১৯৮৩); সকল প্রশংসা তাঁর (১৯৯৩); নীরবতা গভীরতা দুই বোন বলে কথা (১৯৯৭)। 

ছোটগল্প — সত্যের মতো বদমাশ (১৯৬৮); চলো যাই পরোক্ষে (১৯৭৩); মৃত্যুর অধিক লাল ক্ষুধা (১৯৭৭); নেকড়ে হায়েনা আর তিন পরী (১৯৯৭)। 

উপন্যাস — পরিপ্রেক্ষিতের দাসদাসী (১৯৭৪); পোড়ামাটির কাজ (১৯৮২); অ–তে অজগর (১৯৮২); গভীর গভীরতর অসুখ (১৯৮২); শ্রাবস্তির দিনরাত্রি (১৯৯৮)। 

প্রবন্ধ গবেষণা — শুদ্ধতম কবি (১৯৭২); নজরুল : কবি ও কবিতা (১৯৭৭); নজরুল: কালজ ও কালোত্তর (১৯৮৭); আধুনিক সাম্প্রতিক (২০০১) ইত্যাদি।

জীবনী — জীবনানন্দ দাশ (১৯৮৮); ফররুখ আহমদ (১৯৮৮); প্রবোধচন্দ্র সেন (১৯৯৪)। 

নাটক / কাব্যনাটক — চাকা (১৯৮৫); কবি ও অন্যরা (১৯৯৬)।

স্মৃতিকথা — স্মৃতির নোটবুক (২০০০) 

অনুবাদ কবিতা — মাতাল মানচিত্র (১৯৭০); বিদেশী প্রেমের কবিতা (১৯৮৪)। 

সম্পাদনা — জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৮৬); সুধীন্দ্রনাথ দত্তের সুনির্বাচিত কবিতা (১৯৯০); অচিন্ত্যকুমার সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৪); শ্রেষ্ঠ নজরুল (১৯৯৬) ইত্যাদি। 

স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা : দেশের প্রধান কবিদের প্রায় সবাই যখন জাতীয় পরিষদ গঠন করে তৎকালীন সেনাশাসক এইচ. এম. এরশাদের বিরুদ্ধে লেখনী ধারণ করেন তখন আবদুল মান্নান এরশাদের আয়োজনে অনুষ্ঠিত এশীয় কবিতা উৎসবে একাধিকবার যোগ দেন। তখন রাষ্ট্রপতি এরশাদ কবিতা লিখতেন এবং সেগুলো বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হতো। জনশ্রুতি আছে, এরশাদের এই কবিতাবলির কয়েকজন কারিগরের একজন হলেন আবদুল মান্নান সৈয়দ।

তাঁর অর্জিত পুরস্কার : বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১); নজরুল পুরস্কার (১৯৯৮); নজরুল পদক (২০০১) ইত্যাদি।

মৃত্যু : ২০১০ সালের ৫ই সেপ্টেম্বর।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা