সাধারণ জ্ঞান : ফ্রান্স, কসোভো, ইউক্রেন, ভ্যাটিকান সিটি

Article Stats 📡 Page Views
Reading Effort
640 words | 4 mins to read
Total View
926
Last Updated
09-May-2021 | 01:05 PM
Today View
0

ফ্রান্স

কোন দুর্গ আক্রমণের মধ্যদিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়? – বাস্তিল দুর্গ।

নেপোলিয়ন কত সালে ফ্রান্সের সম্রাট হন? – ১৮০৪ সালে।

‘ওয়াটার লু’ যুদ্ধ হয় কত সালে? – ১৮১৫ সালে।

‘ওয়াটার লু’ যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়? – নেপোলিয়ন ও ডিউক অব ওয়েলিংটন।

‘ওয়াটার লু’ যুদ্ধ জয়ী হয় কে? – ডিউক অব ওয়েলিংটন (ব্রিটেন)।

বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ নামক স্থানটি কোথায় অবস্থিত? – বেলজিয়ামে।

ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? – নেপোলিয়নকে।

নেপোলিয়নকে কোন দ্বীপে ২য় বার নির্বাসন দেয়া হয়েছিল? – সেন্ট হেলেনা।

নেপোলিয়ন মৃত্যুবরণ করে কবে? – ১৮২১ সালে।

ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে? – ষোড়শ লুই।

ফ্রান্সের স্বাধীনতা দিবস কবে? – ১৪ জুলাই ১৭৮৯।

ফরাসি বিপ্লবকে লেখনীর মাধ্যমে অনুপ্রেরণা দান করেছিল কোন দুইজন দার্শনিক? – রুশো ও ভলটেয়ার।

ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ‘শতবর্ষ ব্যাপী’ যুদ্ধের ব্যাপ্তিকাল কত? – ১৩৩৮ থেকে ১৪৫৩।

ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী? – এলিসি প্রাসাদ।

লুই নেপোলিয়ন বোনাপার্ট কোন দেশের? – ফ্রান্সের (উনি রাজবংশীর ছিলেন না)।

ফ্রান্সের কোন রাজা ‘সূর্যরাজা’ (The Sun King) নামে খ্যাত ছিলেন? – চতুর্দশ লুই।

ফরাসি বিপ্লবের সময় কাকে বিপ্লবীরা গলাটিপে হত্যা করে? – ষোড়শ লুই (Louis-XVI)।

ঐতিহাসিক বাস্তিল দুর্গ কোথায় অবস্থিত? – ফ্রান্সের প্যারিস।

বিখ্যাত ল্যুভর মিউজিয়ামটি কোথায় অবস্থিত? – প্যারিস।

লিওনার্দো-দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ কোথায় সংরক্ষিত? – ল্যুভর মিউজিয়াম।

বিখ্যাত ভার্সাই নগরী কোথায় অবস্থিত? – ফ্রান্সের প্যারিসে।

ফ্রান্সের ‘ভার্সাই’ নগরী বাংলা সাহিত্যের কোন কবির স্মৃতি বিজড়িত? – মাইকেল মধুসূদন দত্ত।

ফরাসি বিপ্লবের সময় কত? – ১৭৮৯ – ১৭৯৩ খ্রিস্টাব্দে।

‘ভিয়েতনাম ওয়াল’ কোথায় অবস্থিত? – ফ্রান্সে।

ফ্রান্সের সৈন্য বাহিনীর নাম কী? – পুলু।

‘TVG’ বিশ্বের দ্রুততম রেলগাড়ী কোথায়? – ফ্রান্সে।

‘City of culture’ কোথায় অবস্থিত? – প্যারিসে।

নেপোলিয়ন ফ্রান্সের কোথায় জন্মগ্রহণ করেন? – কর্সিকা দ্বীপে।

ফ্রান্সের আদি মুদ্রা ফ্রাঁ’র বিলুপ্তি হয় কবে? – ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি।

ফ্রান্সের উপনিবেশ ও অধিকৃত অঞ্চল কী কী? – (ক) গুয়াডোলোপ (২) গায়ানা (৩) মার্টিনিক (৪) কার্সিকা দ্বীপ (৫) মায়টি (৬) রিইউনিয়ন (৭) ফ্রান্স পরিনেশিয়া (৮) নিউ কেলেডোনিয়া (৯) ওয়ালস্ অ্যান্ড ফুটুনা।

কসোভো

ইউরোপের তৃতীয় মুসলিম স্বাধীন রাষ্ট্র কোনটি? – কসোভো। ১৯৪তম স্বাধীন দেশ।

কসোভোর রাজধানীর নাম কী? – প্রিস্টিনা। মুদ্রার নাম – ইউরো।

আনুষ্ঠানিকভাবে কবে কসোভো স্বাধীনতা ঘোষণা করা হয়? – ১৭ ফেব্রুয়ারি, ২০০৮।

কসোভো কোন দেশের অধীন ছিল? – সার্বিয়া।

কসোভোয় ন্যাটোর নিরাপত্তা বাহিনীর নাম কী? – UNMIK.

কসোভোকে স্বাীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? – আফগানিস্তান, ১৮ ফেব্রুয়ারি ২০০৮।

কসোভোর নতুন সংবিধান অনুমোদন হয় কত তারিখে? – ৯ এপ্রিল, ২০০৮ সালে।

কসোভোর নতুন সংবিধান কার্যকর হয় কত তারিখে? – ১৫ জুন, ২০০৮ সাল।

স্বাধীনতার পূর্বে ১৯৯৯ সাল থেকে কসোভো কার অধীনে ছিল? – জাতিসংঘের।

কসোভোর নতুন জাতীয় সঙ্গীত কত তারিখে অনুমোদন হয়? – ১১ জুন, ২০০৮ সাল। (মেন্দি মেনঝিক রচিত ইউরোপ নামের জাতীয় সঙ্গীতটির সুর নেই)

যুগোস্লাভিয়া ভেঙে কতটি দেশের আত্মপ্রকাশ ঘটে? – ৭টি।

যুগোস্লাভিয়া ভেঙ্গে আত্মপ্রকাশিত দেশ

দেশ
রাজধানী
স্বাধীনতাকাল
১. ক্রোয়েশিয়া
জাগরের
২৫ জুন ১৯৯১
২. স্লোভেনিয়া
লুবজানা
২৫ জুলাই ১৯৯১
৩. মেসিডোনিয়া
স্কোপজে
৮ সেপ্টেম্বর ১৯৯১
৪. বসনিয়া এন্ড হার্জেগোভিনা
সারাজেভো
১ মার্চ ১৯৯২
৫. মন্টিনিগ্রো
পোডগোরিকো
৩ জুন ২০০৬
৬. সার্বিয়া
বেলগ্রেড
৫ জুন ২০০৬
৭. কসোভো
প্রিস্টিনা
১৭ ফেব্রুয়ারি ২০০৮

ইউক্রেন

কোন দেশকে ‘Bread busket of the Soviet Union’ বা সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি বলা হয়? – ইউক্রেনকে।

২০০৪ সালে Orange Revolution বা কমলা বিপ্লব সংগঠিত হয়েছিল কোথায়? – ইউক্রেনে।

ইউক্রেনের রাজধানীর নাম কী? – কিয়েভ।

ইউক্রেনের কোন অঞ্চল নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে রাশিয়ার সাথে যুক্ত হয়? – ক্রিমিয়া (রাশিয়ার সাথে একীভূত হয় ২১ মার্চ ২০১৪)।

ভ্যাটিকান সিটি

“দি হলি সী” কী? – ভ্যাটিকান সিটি।

ভ্যাটিকান সিটির আয়তন কত? – ০.৪৪ বর্গ কি.মি.।

ভ্যাটিকান সিটির চারদিকে কোন দেশ অবস্থিত? – ইতালি (রোমের ভিতর)।

আয়তনে ও জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? – ভ্যাটিকান।


সুইডেন

সুইডেনেআয়তনের দিক থেকে বৃহত্তম নর্ডিক দেশ কোনটি? – সুইডেন।

পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি? – সুইডেন।

২০১৪ সালে ইউরোপের সবুজ রাজধানী কোনটি? – স্টকহোম (সুইডেন)।

ভলভো (Volvo) কোন দেশের প্রস্তুতকৃত গাড়ি? – সুইডেন।

‘ভেনাস অব দি নর্থ’ বলা হয় কোন শহরকে? – সুইডেনের স্টকহোমকে।

বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক কোনটি? – দি ব্যাংক অব সুইডেন।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা