বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনাপত্র

History 📡 Page Views
Published
04-Feb-2021 | 06:37 PM
Total View
35K
Last Updated
20-Mar-2023 | 05:27 PM
Today View
1
তোমাদের বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে একটা বিদায় সংবর্ধনাপত্র রচনা করো।


সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ভাইবোনদের বিদায় উপলক্ষ্যে-

বিদায় সংবর্ধনা

হে বিদায়ী ভাই ও বোনেরা,
চমৎকার সুন্দর নীলচে আকাশে শারদীয় মেঘ, শিউলিঝরা প্রভাত আর কুয়াশার শুচি-শুভ্র উত্তরীয়তে প্রকৃতি যখন অনিন্দ্যসুন্দর, শেষ হয়ে এলো তখন তোমাদের বিদ্যালয় জীবন। এখন বিদায়ের পালা। তোমাদের বিদায়রাগিণীতে আমাদের মনের সোনালি আকাশ ছেয়ে গেছে বিষাদের ঘনঘটায়।

হে বিদায়ী অগ্রজবৃন্দ,
বেদনাবিধুর এ বিদায়বেলায় আমাদের মনে পড়ছে বিগত দিনের কত অফুরন্ত স্মৃতি। সুধীর্ঘ সময়ে তোমাদের সাথে আমাদের হৃদ্যতার যে নিবিড় সম্পর্কের গ্রন্থি রচিত হয়েছিল, তা আজ ছিন্ন করে আমাদের হৃদয়কে ক্ষত-বিক্ষত করে তোমরা চলে যাচ্ছে। তবু শিক্ষার এ ক্ষুদ্রতর সীমার বাঁধন পেরিয়ে উচ্চতর এক শিক্ষাজীবনের সন্ধানে যাত্রা করছ ভেবে আমাদের মনে বেদনার মাঝেও আজ আনন্দের ধারা বহমান।

হে নবদিগন্তের অভিযাত্রী দল,
তোমাদের এ অভিযাত্রা জীবনের এক নবদিগন্তের উদ্দেশ্যে। তোমাদের সামনে সোনালি প্রত্যাশা। এ বিদ্যাপীঠে জ্ঞান-সাধনার মাধ্যমে তোমাদের মাঝে যে অতৃপ্ত আকাঙ্ক্ষা তীব্রতা লাভ করেছে তারই নিরসনে আজ তোমরা বৃহত্তর জ্ঞান সাধনার পাঠপীঠে যাওয়ার প্রস্তুতি নিয়েছ। তোমাদের এ অগ্রযাত্রা শুভ হোক, সার্থক হোক।

হে অগ্রযাত্রার পথিকৃৎ,
সহস্র স্মৃতিময় বিগত দিনগুলোতে আমরা ছিলাম অভিন্ন হৃদয়। প্রতিটি কাজে ও আচরণে তোমরা ছিলে আমাদের আদর্শ, প্রেরণার উৎস। তোমাদের অফুরন্ত স্নেহ-মমত, আদর আর সোহাগ মিশ্রিত শাসন আমাদেরকে যে বাঁধনে বেঁধেছে, তা চিরদিন থাকবে অম্লান। তোমাদের আগামী জীবনে উত্তরণের প্রতিটি পদক্ষেপের সঙ্গে মিশে থাকবে আমাদের ঐকান্তিক ভালোবাসা ও সুগভীর শ্রদ্ধা।

পরিশেষে পরম স্রষ্টার কাছে প্রার্থনা করি, সাফল্যে ও ঔজ্জ্বল্যে তোমাদের জীবন যেন হয় জ্যোতির্ময়। তোমাদের ঐকান্তিক প্রয়াসে সমৃদ্ধ হোক দেশ ও জাতি।

তোমাদের স্নেহমুগ্ধ

সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ
বাগেরহাট।

তারিখ : ১০ই ফেব্রুয়ারি, ২০২১


💎 পোস্টটি ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা পেমেন্ট করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 04-Feb-2025 | 07:10:34 AM

THANKS

SSC রুটিন
২০২৬
আর মাত্র ২০ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২২ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৫ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ২৭ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৯ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৩২ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩৪ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৩৬ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৩৯ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৪০ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ৪১ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৪২ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ৪৩ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৪৬ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৪৯ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার