Rules of Paragraph Writing

Article Stats 📡 Page Views
Reading Effort
478 words | 3 mins to read
Total View
2.4K
Last Updated
11-May-2021 | 05:39 AM
Today View
0
A paragraph is a group of sentences that discuss a single idea। অর্থাৎ Paragraph/অনুচ্ছেদ হচ্ছে সুসংবদ্ধ কয়েকটি বাক্যসমষ্টি যা একক কোন বিষয় নিয়ে আলোচিত হয়। 

একটি মানসম্মত Paragraph লিখতে হলে নিচের বিষয়গুলো ধারাবাহিকভাবে মেনে চলতে হবে- 

Title : প্রথমে Paragraph-এর একটি উপযুক্ত Title বা শিরোনাম ঠিক করে নিতে হবে। Title-এ Article ও preposition ছাড়া অন্য সব Word-এর প্রথম letter-টি capital হবে। (যেমন- Natural Disaster in Bangladesh / Advantages of Rural Life / My Visit to a Book Fair ইত্যঅদি)। তবে, article ও prepositon প্রথমে বসলে অবশ্যই তা capital হবে। (যেমন - A Book Fair / The Locality I Live in ইত্যাদি)। মনে রাখা প্রয়োজন, Title-এর শেষে কখনো full stop [.] দেয়া যাবে না।

Opening : সূচনা বাক্যটি (introductory sentence) লেখার পূর্বে Title হতে সামান্য space / জায়গা ফাঁকা রাখতে হবে।

Developing : কোন প্রশ্ন বা সূত্র দেয়া থাকলে সে অনুযায়ী প্রতিটি প্রশ্ন বা clue'র জন্য ১টি করে sentence লিখতে হবে। আর যদি কোন সূত্র / প্রশ্ন দেয়া না থাকে তাহলে Title অনুযায়ী 4/5 টি বাক্য লিখতে হবে।

Conclusion : প্রদত্ত প্রশ্ন বা সূত্র অনুযায়ী একটি সমাপ্তি বাক্য লিখতে হবে। প্রশ্ন বা সূত্র না থাকলে মূল বিষয়ের আলোকে একটি সমাপ্তিসূচক বক্তব্য লিখতে হবে।

পাঠ্যক্রম Syllabus অনুযায়ী paragraph-সমূহ শিক্ষার্থীর পরিচিত পরিবেশ ও অর্জিত অভিজ্ঞতা থেকে দেয়া হবে। এ Paragraph-গুলো journey, interesting people/place, classmates, first/last day at school, parents, teacher, school, school library ইত্যাদি সংক্রান্ত।

সতর্কতা :
  • Paragraph লেখার শুরুর পূর্বে যদি কোন clue বা question দেয়া থাকে তাহলে তা বার বার পড়তে হবে।
  • Paragraph-টি অবশ্যই এক para-য় লিখতে হবে। যদি একাধিক Para হয় তাহলে প্রথম Para অনুযায়ী নম্বর দেয়া হবে- অবশিষ্ট Para'র জন্য পরীক্ষায় নম্বর পাওয়া যাবে না।
  • Paragraph-এর প্রতিটি বাক্য পরস্পর সম্পর্কিত হবে। অর্থাৎ sentence-গুলোর unity বা cohesiveness বজায় রাখতে হবে।
  • Paragraph-এর Sentence-গুলো Grammatically correct হতে হবে। বানান (Spelling) ও Paragraph-এর ধরণ অনুযায়ী diction (শব্দ বাছাই) ও style (ধরণ) যথাযথ হতে হবে।

Paragraph লেখার সময় নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে
  • প্রথমে Paragraph-টির একটি উপযুক্ত শিরোনাম (Title) লিখতে হবে।
  • তারপর introductory sentence (সূচনা বাক্য) লিখতে হবে (প্রশ্নপত্রে introductory sentence লেখা যায় এমন প্রশ্ন না থাকলেও এ ধরনের বাক্য দিয়েই Paragraph-টি শুরু করতে হবে।)
  • সূচনা বাক্যের পর অন্যান্য সকল প্রশ্নের উত্তর কিংবা প্রদত্ত clue'র ধারাবাহিকভাবে দিতে হবে (যদি Question উল্লেখ থাকে, তবে Question-গুলো ধারাবাহিকভাবে না-ও দেয়া থাকতে পারে)। ধারাবাহিকতা (Cohesiveness) অবশ্যই রক্ষা করতে হবে কেননা, যুক্তিসঙ্গতভাবে উত্তরগুলো সজ্জিত না হলে ‍পুরো Passage-টি Irrelevant হবে যা ভালো নম্বর প্রাপ্তিতে বড় বাধা।
  • প্রয়োজনে বর্ণনার ধারাবাহিকতা রক্ষার জন্য বিষয়সম্পর্কিত দু’একটি অতিরিক্ত লাইন সংযোজন করা যাবে। এতে করে বক্তব্য বিষয়ের বর্ণনা গতিময়তা পাবে ও স্বাভাবিক চিন্তাপ্রবাহ ঠিক থাকবে।
  • সবশেষে concluding sentence (সমাপ্তি বাক্য) দ্বারা Pagragraph-টি শেষ করতে হবে (অবশ্য সমাপ্তি বাক্যের জন্য কোনো প্রশ্ন না-ও থাকতে পারে)। পুরো বর্ণনাটি একটি Para বা অনুচ্ছেদে সমাপ্ত করতে হবে।
  • পুরো Paragraphটি পরীক্ষার উত্তরপত্রের যেকোন একটি পূর্ণ পৃষ্ঠায় লিখা উত্তম।

উপরোক্ত বিষয়গুলো পাশাপাশি সহজ-সরল ভাষায় Grammatical ভুল এড়িয়ে উপযুক্ত Spelling (বানান) ও শব্দ বাছাই (word choice) করে Paragraph-টিকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে বিষয়ের বক্তব্য সুন্দরভাবে ফুটে উঠে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 11-Jan-2023 | 10:20:01 AM

akta paragraph koto word er hote hoe?

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা