সাধারণ জ্ঞান : অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ

Article Stats 📡 Page Views
Reading Effort
1,093 words | 7 mins to read
Total View
3.5K
Last Updated
09-May-2021 | 01:14 PM
Today View
0
এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায় অবস্থিত? – ম্যানিলা।

কবে আফ্রিকীয় ঐক্য সংস্থা প্রতিষ্ঠিত হয়? – ১৯৬৩।

ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) কোন বছর প্রতিষ্ঠিত হয়? – ১৯৭৫ সালে।

কলম্বো পরিকল্পনাভুক্ত বৃহত্তম ৬টি দেশ কী কী? – অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য।

CIRDAP-এর সদর দফতর কোথায়? – ঢাকা (চামেলী হাউস)।

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)

ADB-এর পূর্ণরূপ কী? – Asian Development Bank.

এশীয় উন্নয়ন ব্যাংক কবে থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে? – ১৬ ডিসেম্বর, ১৯৬৬। (প্রতিষ্ঠা-২২ আগস্ট ১৯৬৬।

এশীয় উন্নয়ন ব্যাংকের সূচনালগ্নে কতটি দেশ স্বাক্ষর করে? – ৩১টি।

এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত? – ৬৭টি (সর্বশেষ সদস্য দেশ জর্জিয়া, ২ ফেব্রুয়ারি ২০০৭)।

এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায় অবস্থিত? – ম্যানিলা (ফিলিপাইন)।

বাংলাদেশ ADB-এর সদস্য পদ লাভ করে কত সালে? – ১৯৭৩ সালে।

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? – তাকেসি ওটানেব (২৪ নভেম্বর ১৯৬৬ – ২৪ নভেম্বর ১৯৭২)।

ইসলামি উন্নয়ন ব্যাংক (IDB)

IDB-এর পূর্ণ নাম কী? – Islamic Development Bank.

IDB-প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয় কবে? – ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে ওআইসির অর্থমন্ত্রীগণের সম্মেলনে।

ইসলামি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু হয় কবে? – ২০ অক্টোবর, ১৯৭৫।

IDB-এর আর্থিক লেনদেন শুরু হয় কবে? – ১৯৭৬ সালের জানুয়ারি মাসে।

বর্তমানে IDB-এর সদস্য সংখ্যা কত? – ৫৬ (সর্বশেষ নাইজেরিয়া, ২৩ জুন ২০০৫)।

IDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত? – ২২টি।

IDB-এর সদর দফতর কোথায় অবস্থিত? – জেদ্দা (সৌদি আরব)।

ইসলামী উন্নয়ন ব্যাংকের লেনদেনের বিশেষ বৈশিষ্ট্য? – সুদমুক্ত লেনদেন।

IDB – এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? – মুসলিম দেশসমূহের অর্থনীতিকে ক্রমান্বয়ে ইসলামী ভাবধারায় পরিচালিত করা।

IDB – এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি কে? – আহমদ মুহাম্মদ আলী (সৌদি আরব)।

বাংলাদেশ IDB – কার্যক্রম শুরু হয় কবে থেকে? – ১৯৮৩ সাল থেকে।


নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)

NDB – এর পূর্ণরূপ কী? – New Development Bank.

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) গঠিত হয় কবে? – ১৫ জুলাই ২০১৪।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) -এর সদর দফতর কোথায়? – সাংহাই, চীন।

AIIB (এআইআইবি)

AIIB-এর পূর্ণরূপ কী? – Asian Informastructure Investment Bank.

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) গঠনে চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ২৪ অক্টোবর ২০১৪। (প্রতিষ্ঠাতা সদস্য ৫৭টি)

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)-এর সদর দফতর কোথায়? – বেইজং, চীন। (চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়)।

AIIB-কে কোন প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে মনে করা হয়? – বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও এশীয় উন্নয়ন ব্যাংক।

বাংলাদেশ AIIB চুক্তি স্বাক্ষর করে কবে? – ২৪ অক্টোবর ২০১৪।

আফ্রিকান উন্নয়ন ব্যাংক (AfDB)

AfDB-এর পূর্ণরূপ কী? – African Development Bank.

AfDB প্রতিষ্ঠিত হয় কবে? – ১০ সেপ্টেম্বর ১৯৬৪ (প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর ৪ আগস্ট ১৯৬৩)।

আফ্রিকান উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু হয় কবে? – ১ জুলাই ১৯৬৬।

AfDB এর সদস্য সংখ্যা কত? – ৭৯টি।

AfDB এর সদর দফতর কোথায়? – আবিদজান, আইভরি কোস্ট।

APEC

APEC-এর পূর্ণরূপ কী? – Asia Pacific economic Co-operation.

APEC প্রতিষ্ঠিত হয় কবে? – ৬ নভেম্বর ১৯৮৯।

APEC-এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা কে? – অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।

APEC-এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? – সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যিক সুবিধা দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যের এক বিশাল এলাকা গড়ে তোলা।

APEC-এর সদস্য সংখ্যা কতটি? – ২১টি (এশিয়া ১২টি, ওশেনিয়া ৩টি, আমেরিকা ৫টি, ইউরোপ ১টি)।

APEC-এর প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কতটি? – ১৩টি।

APEC-এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? – অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায়।

APEC-এর সদর দফতর কোথায় অবস্থিত? – সিঙ্গাপুর, আলেকজান্দ্রা পয়েন্ট।

APEC-এর সর্বশেষ সদস্য কোন কোন দেশ? – রাশিয়া, ভিয়েতনাম ও পেরু (১৯৯৮)।

APEC-এর ২৬তম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? – ১০-১২ নভেম্বর ২০১৪, বেইজিং, চীন।

Colombo Plan

Colombo Plan কবে গ্রহণ করা হয়? – ১৯৫০ সালে (কার্যকরী হয় ১ জুলাই ১৯৫১)।

Colombo Plan-এর নতুন নাম কী? – Colombo Plan Co-operative Economic and Social Development (CPCESD).

কলম্বো পরিকল্পনা এর নতুন নামকরণ করা হয় কবে? – ১৯৭৭ সালে।

Colombo Plan-এর প্রাথমিক সদস্য দেশ কয়টি? – ৭টি।

Colombo Plan/কলম্বো পরিকল্পনা-এর সদর দফতর কোথায়? – কলম্বো (শ্রীলংকা)।

Colombo Plan-এর বর্তমান সদস্য দেশ কয়টি? – ২৭টি।

কলম্বো পরিকল্পনার সাংগঠনিক কাঠামো কী? – (ক) পরামর্শ কমিটি, (খ) কারিগরি সহযোগিতা পরিষদ ও (গ) ব্যুরো।

বাংলাদেশ কলম্বো পরিকল্পনার সদস্য লাভ করে কবে? – ৬ নভেম্বর ১৯৭২।

কলম্বো পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য কী? – উন্নয়ন পরিকল্পনার পুনর্মূল্যায়নের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন এবং নিজেদের উন্নয়নশীল কাজের সহযোগিতা বৃদ্ধি।

কলম্বো পরিকল্পনার সর্বশেষ সদস্য দেশ কোনটি? – সৌদি আরব।

G-77 (৭৭ জাতি গ্রুপ)

G-77 এর পূর্ণরূপ কী? – Group of 77.

G-77 কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৬৪ সালে।

G-77 এর সদর দফতর কোথায় অবস্থিত? – এর কোন সাংগঠনিক কাঠামো বা সদর দফতর নেই।

G-77 ত্যাগকারী দেশ কী কী? – নিউজিল্যান্ড (১৯৭৩), মেক্সিকো (১৯৯৪), দ. কোরিয়া (১৯৯৬), পালাউ (২০০৪) ও রোমানিয়া (২০০৭)।

G-8

G-8 এর পূর্ণরূপ কী? – Group of-8 (বিশ্বের শিল্পোন্নত ৮ জাতির জোট)।

G-8 প্রতিষ্ঠিত হয় কত সালে? – ২২ সেপ্টেম্বর, ১৯৮৫।

G-8 এর সর্বশেষ সদস্য কে? – রাশিয়া (১৯৯৭ সালে যোগ দেয় এবং পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করে ২৬ জুন ২০০২ সালে)।

G-8 এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? – সদস্য দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা।

G-8 এর সদস্য দেশগুলো কী কী? – কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও রাশিয়া।

G-8 এর সদর দফতর কোথায় অবস্থিত? – সদর দফতর নেই।

G-20

G-20 এর পূর্ণরূপ কী? – Group of-20 (বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন) [প্রতিষ্ঠা হয় – ১৯৯৯।]

G-20 ভুক্ত একমাত্র সংস্থা কোনটি? – ইউরোপীয় ইউনিয়ন।

G-20 এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? – সদস্য দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা।

G-20 এর সদস্য দেশগুলো কী কী? – আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান, রাশিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও ইউরোপিয় ইউনিয়ন।

D-8

D-8 এর পূর্ণরূপ কী? – Development-8 (গঠিত – ১৫ জুন, ১৯৯৭)

D-8 এর সদস্য দেশ কয়টি? – ৮টি। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরান ও নাইজেরিয়া।

D-8 জোটের প্রস্তুাবক কে? – তুরস্কোর সাবেক প্রধানমন্ত্রী মাসুদ আলতামাস।

বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ D-8 ভুক্ত রাষ্ট্রসমূহ রয়েছে? – ১৩ শতাংশ।

D-8 এর সদর দফতর কোথায় অবস্থিত? – ইস্তাম্বুল (তুরস্ক)।

D-8 এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? – সদস্য দেশগুলো জনগণের শান্তি, সংলাপ, সহযোগিতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও সমতার ভিত্তিতে পারস্পরিক উন্নয়ন সাধন।

D-8 এর প্রথম সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়? – ইস্তাম্বুল, তুরস্ক (১৫ জুন, ১৯৯৭)।

CIRDAP (সিরডাপ)

CIRDAP-এর পূর্ণরূপ কী? – Centre on Intergrated Rural Development for Asia and the Pacific.

CIRDAP-গঠিত হয় কবে? – ৫ জুলাই, ১৯৭৯।

CIRDAP-এর সদস্য সংখ্যা কত? – ১৫টি। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, আফগানিস্তান, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও ফিজি।

CIRDAP-এর উদ্দেশ্য ও লক্ষ্য কী? – এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র বিমোচন ও ভাগ্যোন্নয়ন।

কোন সংস্থাটি CIRDAP-এর সদস্য? – FAO.

CIRDAP-এর প্রথম সম্মেলন কবে হয়? – ৮ এপ্রিল, ১৯৮৭।

CIRDAP-এর দ্বিতীয় সম্মেলন কবে হয়? – ২৪-২৮ জানুয়ারি ২০১০, ঢাকা।

CIS (সিআইএস)

CIS-এর পূর্ণরূপ কী? – Commonwealth of Independent States.

CIS-গঠিত হয় কত সালে? – ২১ ডিসেম্বর, ১৯৯১।

CIS-এর সদস্য দেশগুলো কী কী? – ১১টি। যথা- রাশিয়া, আজারবাইজান, ইউক্রেন, বেলারুশ, মেলদাভিয়া, আর্মেনিয়া, কাজাকাস্তান, কিরঘিজিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেকিস্তান।

CIS-এর সদর দফতর কোথায়? – মিনস্ক, বেলারুশ।

জর্জিয়া CIS ত্যাগ করে কবে? – ১৭ আগস্ট ২০০৯।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা