সাধারণ জ্ঞান : বাংলাদেশের মন্ত্রণালয়

Article Stats 📡 Page Views
Reading Effort
380 words | 3 mins to read
Total View
1.9K
Last Updated
29-Apr-2025 | 04:07 PM
Today View
1
বাংলাদেশের মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? – সচিব।

প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রশাসনিক প্রধান কে? – মুখ্য সচিব।

রাষ্ট্রপতির সচিবালয়ের প্রশাসিনক প্রধান কে? – সচিব (সামরিক ও বেসামরিক সচিব)।

বাংলাদেশে মোট মন্ত্রণালয়ের সংখ্যা কত? – ৪৩টি (প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়সহ)।

বাংলাদেশের সর্বেশেষ মন্ত্রণালয় কোনটি? – রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় (৪ ডিসেম্বর ২০১১)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কবে গঠিত হয়? – ২ জানুয়ারি ২০০৩।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে? – ২০ ডিসেম্বর ২০০১।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়? – ২৩ অক্টোবর ২০০১।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়? – ১৫ জুলাই ১৯৯৮।

বস্ত্র ও খাদ্য মন্ত্রণালয় কোন্ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করা হয়? – বস্ত্রকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, খাদ্যকে খাদ্য মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি ও কী কী? – তিনটি। যথা : অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

মন্ত্রণালয় সংক্রান্ত প্রতিটি কমিটির সদস্য সংখ্যা কত? এ কমিটির সভাপতি কে? – ১০ জন। সভাপতি থাকেন একজন সংসদ সদস্য।

দুর্নীতি দমন কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? – প্রধানমন্ত্রীর সচিবালয়।

বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোর উৎস কী? – সচিবালয়।

সচিবদের মধ্যে কোন সচিবের মর্যাদা সবার উপরে? – মন্ত্রিপরিষদ বিভাগ সচিব।

জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (ECNEC)- এর সভাপতি/চেয়ারপার্সন কে? – প্রধানমন্ত্রী (বিকল্প সভাপতি অর্থমন্ত্রী)।

ECNEC -এর প্রতিষ্ঠা কবে? – ১৯৮২ সালে।

ECNEC -এর পূর্ণরূপ কী? – Executive Committee of the National Economic Council.

জাতীয় প্রশাসন পুনঃগঠন/সংস্কার বাস্তবায়ন কমিটি (NICAR) কবে গঠিত হয়? – ১৯৮২ সালে (সভাপতি প্রধানমন্ত্রী)।

NICAR -এর পূর্ণরূপ কী? – National Implementation Committee for Administration Refrom/Reorganization.

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কবে গঠিত হয়? – ১৪ আগস্ট ১৯৯৩।

সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম কী? – জনপ্রশাসন মন্ত্রণালয় (২৮ এপ্রিল ২০১১ বর্তমান নামকরণ করা হয়।)

বাংলাদেশের কোন্ কোন্ মন্ত্রণালয়কে ‘ধুমপান মুক্ত’ এলাকা ঘোষণা করা হয়েছে? – তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়’ -কে কবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় নামকরণ করা হয়? – ১১ এপ্রিল ২০০২ (৪ ডিসেম্বর ২০১১ পুনরায় ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়’ নামকরণ করা হয়।)

সংস্থাপন মন্ত্রণালয় গঠিত হয় কবে? – ১৯৮২ সালে (১৯৭২ সাল থেকে এটি ছিল সংস্থাপন বিভাগ।)

বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহের অফিসগুলোকে একত্রে কী বলা হয়? – সচিবালয়।

বাংলাদেশের সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্নে কে আছেন? – সহকারী সচিব।

বাংলাদেশের সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সবার উপরে কে আছেন? – মন্ত্রী।

যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কী করা হয়? – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (৩ সেপ্টেম্বর ২০১৪)।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)