সাধারণ জ্ঞান : জাতীয় সংসদ বা আইন সভা বা আইন বিভাগ

Article Stats 📡 Page Views
Reading Effort
1,178 words | 7 mins to read
Total View
1.9K
Last Updated
29-Apr-2025 | 04:01 PM
Today View
0
জাতীয় সংসদ বা আইন সভা বা আইন বিভাগ

বাংলাদেশের সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? – মোহাম্মদ উল্লাহ।

বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা কত? – বর্তমানে ৩৫০টি।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয়? – ২ ডিসেম্বর ১৯৯৭ সালে।

বাংলাদেশে জাতীয় সংসদে অধিবেশন কে আহ্বান করেন? – রাষ্ট্রপতি।

বাংলাদেশের বর্তমান সংসদে কতটি মহিলা সংরক্ষিত আসন আছে? – ৫০টি (পঞ্চদশ সংশোধনী ২০১১)।

বাংলাদেশ পার্লামেন্টের প্রতীক কী? – শাপলা।

বাংলাদেশের আইনসভা বা পার্লামেন্টের (Parliament) নাম কী? – জাতীয় সংসদ।

বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কী? – House of the Nation.

সরকারের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের নাম কী? – জাতীয় সংসদ।

বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমানে মোট আসন কতটি? – ৩৫০টি (৫০টি মহিলা আসনসহ)।

বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদের সরাসরি নির্বাচিত আসন কতটি? – ৩০০টি।

বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদকাল কত? – ৫ বছর।

জাতয়ি সংসদ অধিবেশন আহ্বান করেন কে? – রাষ্ট্রপতি সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী।

জাতীয় সংসদের সভাপতিত্ব করেন কে? – স্পীকার।

বর্তমানে রাষ্ট্রব্যবস্থায় বাংলাদেশে কোন ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান? – সংসদীয় গণতন্ত্র।

সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে? – প্রধানমন্ত্রী।

বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম কার নামে পরিচালিত হয়? – রাষ্ট্রপতির।

বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পীকার ছিলেন কে? – মোহাম্মদ উল্লাহ।

জাতীয় সংসদে কোন স্পীকার দুটি সংসদে পূর্ণমেয়াদ স্পীকারের দায়িত্ব পালন করেন? – শামসুল হুদা চৌধুরী (৩য় ও ৪র্থ সংসদ)।

বাংলাদেশের জাতীয় সংসদের কোন স্পীকার পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচিত হন? – মোহাম্মদ উল্লাহ।

স্পীকারের দায়িত্ব পালনকালে বাংলাদেশের প্রেসিডেন্ট হন কে কে? – আবদুর রহমান বিশ্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মো. আব্দুল হামিদ।

বাংলাদেশের কোন স্পীকার দায়িত্ব পালনকালীন মৃত্যুবরণ করেন? – হুমায়ুন রশীদ চৌধুরী (৭ম সংসদ)। মৃত্যু : ১০ জুলাই ২০০১।

কোন জেলাতে সংসদ আসন কম? – রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি (১টি করে)।

কোন জেলাতে সংসদ আসন বেশি? – ঢাকা জেলায় ২০টি (দ্বিতীয় চট্টগ্রাম ১৬টি)।

বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? – ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া (ভারপ্রাপ্ত)।

অষ্টম জাতয়ি সংসদে কোন সংসদ সদস্য নিজেকে নিজে শপথ বাক্য পাঠ করান? – আব্দুল হামিদ (স্পিকার হিসেবে অন্যদেরকে শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে নিজের শপথ হয়ে যায়)।

জাতীয় সংসদের প্রথম মহিলা হুইপ কে? – সেগুফতা ইয়াসমিন এমিলি।

এ পর্যন্ত জাতীয় সংসদে সবচেয়ে বেশিবার সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেন কে? – স্পিকার এডভোকেট আব্দুল হামিদ (৭বার)।

সরকারি বিল কী? – মন্ত্রীরা যে বিল সংসদে উত্থাপন করেন তাকেই সরকারি বিল বলে।

বে-সকারি বিল কী? – সংসদ সদস্য যে বিল সংসদে উত্থাপন করেন তাকে বেসরকারি বিল বলে।

বাংলাদেশের জাতীয় সংসদে এ যাবৎ বেসরকারি পাশকৃত মোট বিল কয়টি? – ৩টি।

দেশে প্রচলিত সরকার ব্যবস্থায় মন্ত্রীগণ জবাবদিহি করেন কার কাছে? – জাতীয় সংসদের কাছে।

মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় কখন? – প্রতি সপ্তাহের সোমবার।

বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স কত বছর? – ১৮ বছর।

জাতীয় সংসদে জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন-২০০০ বিল পাস হয় কবে? – ৩০ জানুয়ারি ২০০০।

জাতীয় সংসদে জননিরাপত্তা আইন ২০০০ এর সংশোধনী বিল পাস হয় কবে? – ৫ এপ্রিল ২০০০।

হাইকোর্ট ফতোয়াকে বেআইনী বলে রায় দেয় কত তারিখে? – ১ জানুয়ারি, ২০০১।

জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন ২০০১ সংসদে পাস হয়েছিল কবে? – ১৮ জানুয়ারি, ২০০১।

জাতীয় সংসদে ‘তত্ত্বাবধায়ক সরকার বিল’ পাস হয় কবে? – ২৭ মার্চ ১৯৯৬ (ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে)।

জাতীয় সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন বিল-২০০১ কবে পাস হয়? – ৮ এপ্রিল ২০০১।

’অভিনয় নিয়ন্ত্রণ আইন’ কত সালে প্রবর্তিত হয়েছিল? – ১৯৭৬ সালে।

বালাদেশে প্রচলিত ‘অস্ত্র আইন’ কবে প্রণীত হয়? – ১৮৭৮ সালে।

বাংলাদেশে ‘বিশেষ ক্ষমতা আইন’ কবে পাস হয়? – ১৯৭৪ সালে।

জরুরী আইন চালু হয় কবে? – ১১ জানুয়ারী ২০০৭।

দেশে ‘সন্ত্রাস দমন অধ্যাদেশ’ কবে জারী হয়? – ১৫ সেপ্টেম্বর ১৯৯২।

এসিড নিয়ন্ত্রণ আইন কবে জাতীয় সংসদে পাশ হয়? – ১২ মার্চ ২০০২।

এসিড অপরাধ দমন আইন-২০০২ কবে জাতীয় সংসদে পাশ হয়? – ১৩ মার্চ ২০০২।

গ্রাম সরকার (রহিতকরণ) বিল ২০০৯ কবে জাতীয় সংসদে পাশ হয়? – ৬ এপ্রিল ২০০৯।

জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ২০১০ কবে জাতীয় সংসদে পাশ হয়? – ২০ জানুয়ারি ২০১০।

সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন ২০১১ কবে জাতীয় সংসদে পাশ হয়? – ৩০ জুন ২০১১।

বাংলাদেশের জাতীয় সংসদের ১নং আসন কোনটি? – পঞ্চগড়।

বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি? – বান্দরবান।

কোন জেলাতে সংসদ আসন সবচেয়ে বেশি? – চট্টগ্রাম (১৫টি)।

কোন জেলাতে সংসদ আসন কম? – রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি (প্রত্যেকটিতে ১টি করে)।

জাতীয় সংসদে ৩০টি সংরক্ষিত মহিলা আসনের মেয়াদ কবে শেষ হয়? – ১৩ জুলাই ২০০১ [সপ্তম জাতীয় সংসদে]।

ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদের মোট কয়টি আসন রয়েছে? – ১৬টি।

স্পীকার ও ডেপুটি স্পীকার কার মাধ্যমে নির্বাচিত হন? – সংসদ সদস্যের।

’সংসদের বিশেষ অধিকার কমিটি’ কোন ধরনের কমিটি? – স্পীকারের ইচ্ছায় মাঝে মধ্যে গঠিত কমিটি।

সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশের বৈঠকের মধ্যে কতদিনের বেশি বিরতি থাকবে না? – ৬০ দিন।

বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত হতে একজন বাংলাদেশী নাগরিকের নুন্যতম বয়স কত হতে হবে? – ২৫ বছর।

সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হয়? – ৩০ দিন।

স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ১৯৭৩ সালে।

কখন জনগণের সরাসরি ভোট বাংলাদেশে প্রথম- রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়? – ১৯৭৮ সালে।

সরাসরি গণভোটে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন কে? – জিয়াউর রহমান।

বাংলাদেশে দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? – ১৯৮১ সালে।

বাংলাদেশে তৃতীং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? – ১৯৮৬ সালে।

দহগ্রাম-আঙ্গরপোতার মানুষ প্রথমবার ভোট দেয় কত তারিখে? – ১ ডিস্বের, ১৯৯৭।

বাংলাদেশের জাতীয় সংসদে কত জন বিদেশী রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন? – ২ জন। যুগোশ্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল যোশেফ টিটো ৩১ জানুয়ারি ১৯৭৪ সালে এবং ভারতের সাবেক প্রেসিডেন্ট ভি. ভি. গিরি ১৮ জুন ১৯৭৪ সালে।

সংসদে কাস্টিং ভোট কী? – স্পীকারের ভোট।

জাতীয় সংসদে হুইপের কাজ কী? – শৃঙ্খলা রক্ষা করা।

সংসদে ফ্লোর ক্রসিং বলতে কী বুঝায়? – অন্যদলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান।

অধ্যাদেশ কী? – রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন তাকে অধ্যাদেশ (অর্ডিন্যান্স) বলে।

মূল্য সংযোজন কর আইন ২০১২ কবে জাতীয় সংসদে পাশ হয়? – ২৭ নভেম্বর ২০১২।

মাল্টি লেভেল মার্কেটিং (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ কবে জাতীয় সংসদে পাশ হয়? – ৭ অক্টোবর ২০১৩।

গ্রামীণ ব্যাংক বিল ২০১৩ কবে জাতীয় সংসদে পাশ হয়? – ৫ নভেম্বর ২০১৩।

বাংলাদেশের কোন জাতীয় সংসদে মহিলাদের জন্য কোন আসন সংরক্ষিত ছিল না? – ৪র্থ ও ৮ম।

৮ম জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত মহিলা সদস্য কত জন? – ৭ জন।

নবম সংসদে সরাসরি নির্বাচিত মহিলা সদস্য কতজন? – ২০ জন (১৬ আওয়ামি লীগ, ৩ বিএনপি, ১ জাপা)।

কার সুপারিশ ব্যতিত কোন অর্থবিল জাতীয় সংসদে উত্থাপন করা যাবে না? – রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান কে? – রাষ্ট্রপতি।

বাংলাদেশে নির্বাহী ক্ষমতার মধ্যমণি কে? – প্রধানমন্ত্রী।

বাংলাদেশে সাংবিধানিক প্রধান কে? – রাষ্ট্রপতি।

বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট? – এককক্ষ।

সংসদ সদস্য নির্বাচিত হতে হলে কত বছর বয়স্ক হতে হবে? – ২৫ বছর।

সংসদের ‘কোরাম’ গঠিত হয় কতজন সদস্য নিয়ে? – ৬০ জন।

কোন সংসদ সদস্য সংসদের অনুমতি না নিয়ে একাদিক্রমে কত দিন অনুপস্থিত থাকলে তাঁর পদ শূন্য হবে? – ৯০ দিন।

দেশে মোট কতবার সীমিত কিংবা বৃহৎ পরিসরে সীমানা পুননির্ধারণ করা হয়? – ৬ বার। (১৯৭৩, ১৯৭৯, ১৯৮৪, ১৯৯৫ ও ২০০৮ সালে।)

সংসদীয় আসন সীমানা নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে? – জিআইএস (GIS)।

২০০৮ সালের আসন বিন্যাস অনুযায়ী আসন বেড়েছে কতটি জেলায়? – ৫ জেলায় (ঢাকা ৭টি, রাজশাহী ১টি, গাজীপুর ১টি, চট্টগ্রাম ১টি, নেত্রকোণা ১টি।)

২০০৮ সালের আসন বিন্যাস অনুযায়ী কমেছে কতটি জেলায়? – ১২ জেলায়।

২০০৮ সালের আসন বিন্যাস অনুযায়ী আসন বিলুপ্ত হয় কতটি জেলায়? – ১১টি।

৩ জুলাই ২০১৩ সালের আসন বিন্যাস অনুযায়ী কতটি জেলায় ও কয়টি আসনের সীমানা পুর্ননির্ধারিত হয়? – ১৯টি জেলার ৫৩টি আসনে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)

Comments (1)

Singi 07-Feb-2023 | 01:55:59 AM

Great post and success for you...

Kontraktor Pameran
Kontraktor Booth Pameran
Jasa Pembuatan Booth
Kontraktor Pameran
Jasa Pembuatan Booth Pameran
Kontraktor Interior Jakarta
Jasa Pembuatan Video Company Profile

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
⏰ আগামীকাল পরীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৪ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৬ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৮ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১১ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১২ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৩ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৪ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৫ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৮ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২১ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার